এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। পারী অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘কোন জাতি কোন জিনিসকে বেশি দাম দেয় তাই নিয়েই তার ইতিহাস’—উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।উত্তর: রাজ্য জয় করে অনেক বিজেতা অনেক রত্নই হরণ করে। কিন্তু ফরাসিরা হরণ করেছে শিল্পসম্ভার। এই শিল্পসম্ভার তাদের ঐতিহ্যের একটি অংশ হয়ে গেছে। তাই যে জাতির যত দামি জিনিস, বিশেষ করে দামি শিল্প তারা তার দিকে নজর দিয়েছে। তাই নিয়েই তারা ইতিহাস রচনা করেছে। দুই মুসাফির জ্ঞানমূলক প্রশ্ন১. ‘দুই মুসাফির’ কোন ধরনের রচনা?উত্তর: রূপকধর্মী।২. ‘গেরুয়াবসন’ অর্থ কী?উত্তর: গৈরিকবর্ণ রঞ্জিত বস্ত্র।৩. দ্বিতীয় মুসাফিরের নাম কী?উত্তর: সোবহান জোয়ার্দার।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: মুসাফির বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: আক্ষরিক অর্থে ‘মুসাফির’ হচ্ছে পথিক বা পরিভ্রমণকারী। গল্পে শব্দটি রূপক অর্থে প্রয়োগ করা হয়েছে। একজন ভ্রমণকারী বা পথিক যেমন এক জায়গায় বেশিক্ষণ অবস্থান করে না, তেমনি মানুষও এ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না। গল্পে মুসাফির বলতে পৃথিবীর বুকে নশ্বর মানুষকে বোঝানো হয়েছে।প্রশ্ন: ‘এই মানুষ হুকুম দিতে অভ্যস্ত, তামিলে নয়’—কোন প্রসঙ্গে বলা হয়েছে?উত্তর: দুই মুসাফির গল্পে বৈষয়িক, স্বার্থান্ধ পথিক সোবহান জোয়ার্দারের মানসিকতার পরিচয় স্পষ্ট করতে গিয়ে লেখক বলেছেন, তিনি হুকুম দিতে অভ্যস্ত, হুকুম তামিলে নয়। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও প্রথম মুসাফিরের প্রতি গায়ে পড়া ভাব দেখাতে রাজি ছিলেন না তিনি।দুজন বীরশ্রেষ্ঠজ্ঞানমূলক প্রশ্ন১. ‘পদ্মা’ ও ‘পলাশ’ কী? উত্তর: রণতরী।২. ভারতীয় রণতরীটির নাম কী?উত্তর: পাভেল।৩. কে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন?উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।৪. মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ উপাধি কী?উত্তর: বীরশ্রেষ্ঠ।৫. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের পদবি কী ছিল?উত্তর: ল্যান্সনায়েক।৬. বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবি কী ছিল?উত্তর: আর্টিফিসার।৭. বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে কারা হত্যা করে?উত্তর: রাজাকাররা।৮. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের বাবার নাম কী?উত্তর: মুন্সী মেহেদি হাসান।৯. মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?উত্তর: ১১টি সেক্টরে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাঙালিরা কেন ও কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল?উত্তর: নিজের দেশকে বাঁচাতে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীসহ তাদের এ-দেশীয় দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।প্রশ্ন: পাকিস্তানিদের যুদ্ধবাজ বলা হয়েছে কেন?উত্তর: স্বার্থসিদ্ধির জন্য অসহায় নিরস্ত্র বাঙালিদের হত্যা করার কারণে পাকিস্তানিদের যুদ্ধবাজ বলা হয়েছে।প্রশ্ন: বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ঘরে ফেরা হলো না কেন?উত্তর: হানাদার পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হওয়ার কারণে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ঘরে ফেরা হলো না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল