এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।দুজন বীরশ্রেষ্ঠঅনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সংবাদপত্রের চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন?উত্তর: দেশ ও দেশের মানুষের জন্য অপেক্ষাকৃত বড় ও মহৎ কাজ করার ইচ্ছা থেকেই রুহুল আমিন সংবাদপত্রের চাকরি ছেড়ে দিয়েছিলেন।প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় কেন?উত্তর: মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাভ করেছি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ কারণে তাঁদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়।প্রশ্ন: কারা আমাদের অহংকার, কেন?উত্তর: মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। নিজেদের জীবনকে তুচ্ছ করে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছেন বলেই মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার।সময়ের প্রয়োজনেজ্ঞানমূলক প্রশ্ন১। খাতাটি কার ছিল? উত্তর: মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন তরুণ মুক্তিযোদ্ধার।২। মুক্তিযোদ্ধা কারা? উত্তর: এ দেশের ছাত্র-জনতা, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ।৩। ‘সময়ের প্রয়োজনে’ গল্পের পটভূমি কী? উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ।৪। অসুখে মারা যাওয়া মুক্তিযোদ্ধার বুকপকেটে কী পাওয়া গিয়েছিল? উত্তর: একটা চিঠি পাওয়া গিয়েছিল।৫। কে অপারেশনে গিয়ে পাকিস্তানিদের হাতে ধরা পড়েছে? উত্তর: তরুণ যোদ্ধা।৬। ট্যাংক কাকে বলে? উত্তর: ইস্পাত নির্মিত এক প্রকার কামানবাহী দুর্ধর্ষ আধুনিক স্থলযুদ্ধযান।৭। লেখক কিসের জন্য মুক্তিযোদ্ধাদের অগ্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলেন? উত্তর: সংবাদ সংগ্রহের জন্য।৮। ক্যাম্প কমান্ডার লেখককে কী পড়তে দিয়েছিলেন? উত্তর: তরুণ মুক্তিযোদ্ধার ডায়েরি।৯। তরুণ মুক্তিযোদ্ধার তাঁবুতে লোকসংখ্যা কত ছিল? উত্তর: সাতাশ জন।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘পাথরে খোদাই চেহারা’ বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: ‘পাথরে খোদাই চেহারা’ বলতে স্বাধীনতাযুদ্ধে দেশকে শত্রুমুক্ত করার দৃপ্ত শপথে উদ্ভাসিত মুখগুলোকে বোঝানো হয়েছে।প্রশ্ন: ‘যাদের পাব তাদের প্রাণ ভরে ভালোবাসব’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?উত্তর: অদম্য মুক্তিযোদ্ধারা ক্ষয়-ক্ষতির মধ্যেই স্বাধীন দেশের স্বপ্ন দেখেছেন এবং স্বাধীন দেশে যারা বেঁচে থাকবেন তাঁদেরই আপন করে নেওয়ার চিন্তা করেছেন।প্রশ্ন: স্বাধীনতাযুদ্ধে তরুণ মুক্তিযোদ্ধাদের ভূমিকা কতটুকু ছিল? ব্যাখ্যা করো।উত্তর: তরুণ মুক্তিযোদ্ধাদের সাহসী অবদান আমাদের দেশকে বিজয়ের লাল সূর্য এনে দিয়েছিল। তাই স্বাধীনতাযুদ্ধে তরুণ মুক্তিযোদ্ধাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।প্রশ্ন: মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল?উত্তর: দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।প্রশ্ন: ‘এত মৃত্যুও দেখেনি আগে’—কেন?উত্তর: ১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে অসংখ্য বাঙালিকে প্রাণ দিতে হয়েছে, যা অতীতের যেকোনো ঘটনার তুলনায় অনেক অনেক বেশি এবং যা কেউ আগে কখনো দেখেনি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল