অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বীজগণিতের প্রথম অধ্যায় থেকে বিভিন্ন ধরনের সেট সম্পর্কে কিছু আলোচনা করব। বিভিন্ন ধরনের সেট:১. সসীম সেট (Finit set)যে সেটের সদস্যসংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, তাকে সসীম সেট বলে। যেমন, A = {1, 3, 5, 7}২. অসীম সেট (Infinite Set)যে সেটের সদস্যসংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, তাকে অসীম সেট বলে। যেমন, B = {1, 2, 3, 4...............}৩. সার্বিক সেট (Universal Set)গণিতে আলোচনাধীন সব সেট কোনো নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই নির্দিষ্ট সেটটিকে আলোচনাধীন সব সেটের সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন— = {1, 2, 3, 4, 5, 6}, A = {1, 3, 5}, B = {2, 4, 6}।এখানে সেটটি নির্দিষ্ট সেট তথা সার্বিক সেট এবং A ও B হলো আলোচনাধীন সেট দুটি, সার্বিক সেট -এর উপসেট।৪. সংযোগ সেট (Union of Set):দুই বা ততোধিক সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেটকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। A ও B সেটের সংযোগ সেটকে AB দ্বারা প্রকাশ করা হয় এবং AB-কে পড়া হয় A ইউনিয়ন B যেমন—A = {1, 2, 3, 4} এবং B = {2, 4, 6, 8} হলেA ও B-এর সংযোগ সেট,AB = {1, 2, 3, 4} {2, 4, 6, 8} = {1, 2, 3, 4, 6, 8}৫. ছেদ সেট (Intersection of Set):দুই বা ততোধিক সেটের সাধারণ (Common) উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। ছেদ সেটকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন: A = {1, 3, 4, 5, 7}, B = {2, 4, 5, 6, 7} হলে,A ও B-এর ছেদ সেট, AB = {1, 3, 4, 5, 7}{2, 4, 5, 6, 7} = {4, 5, 7}৬. পূরক সেট (Complement of a Set):দুটি সেট A ও B যদি এমন হয় যে A-এর যেসব উপাদান B-এর উপাদান নয়, তবে ওই সব উপাদান নিয়ে গঠিত সেটকে A-এর পরিপ্রেক্ষিতে B-এর পূরক সেট বলে।A-এর পরিপ্রেক্ষিতে B-এর পূরক সেট A\B বা A-B প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং A-B -কে পড়া হয় A বাদ Bকোনো প্রসঙ্গে সার্বিক -এর পরিপ্রেক্ষিতে A-এর পূরক সেটAর্ = -AAর্ কে পড়া হয় A Complement অথবা A পূরক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল