এসএসসি পরীক্ষা-২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ বীজগণিতের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধানসহ আলোচনা করা হলো:প্রশ্ন-১: 0.1 এবং 0.12-এর মাঝে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো।সমাধান: মূলদ সংখ্যা নির্ণয়:এখানে 0.1 এবং 0.12 সংখ্যা দুটি মূলদ সংখ্যা।মনে করি, 0.1 এবং 0.12-এর মাঝে একটি মূলদ সংখ্যা a = 0.101স্পষ্টত, 01 < 0.101 < 0.12 0.101 একটি মূলদ সংখ্যা, যা 0.1 এবং 0.12-এর মাঝে অবস্থিত।অমূলদ সংখ্যা নির্ণয়:মনে করি, 0.1 এবং 0.12-এর মাঝে একটি অমূলদ সংখ্যা।b = 0.101001000100001...স্পষ্টত, 0.1 < 0.101001000100001... < 0.12এখানে 0.101001000100001...সংখ্যাটি অসীম ও অনাবৃত দশমিক। 0.101001000100001...একটি অমূলদ সংখ্যা, যা 0.1 এবং 0.12-এর মাঝে অবস্থিত।প্রশ্ন-২: p = 0.3020010001...এবং q = 0.30010001...হলে p ও q-এর মাঝে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো।সমাধান: দেওয়া আছে,p = 0.3020010001... এবং q = 0.30010001....এখানে, p ও q দুটি অসীম এবং অনাবৃত সংখ্যা হওয়ায় সংখ্যা দুটি অমূলদ।মনে করি, p ও q-এর মাঝে একটি মূলদ সংখ্যা, r = 0.301স্পষ্টত, 0.30010001... < 0.301 < 0.3020010001...অর্থাৎ, q < r < p 0.301, p ও q-এর মাঝে অবস্থিত একটি মূলদ সংখ্যা।আবার,মনে করি, p ও q এর মাঝে একটি অমূলদ সংখ্যা।s = 0.3010010001...স্পষ্টত, 0.30010001 < 0.3010010001... < 0.3020010001...অর্থাৎ, q < s < p 0.3010010001..., p ও q-এর মাঝে অবস্থিত একটি অমূলদ সংখ্যা।