এসএসসি পরীক্ষা ২০২১: অর্থনীতি | সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
১. উন্নয়নশীল দেশের বৈদেশিক বাণিজ্যে কী ঘটে?
ক. সুষম হয় খ. উদ্বৃত্ত থাকে
গ. ঘাটতি থাকে ঘ. সমান থাকে
২. কোন ধরনের দেশের মাথাপিছু আয় ক্রমবর্ধনশীল?
ক. অনুন্নত খ. স্বল্পোন্নত
গ. উন্নয়নশীল ঘ. উন্নত
৩. উন্নয়নশীল দেশে কোনটি মূলধন গঠনের পথে অন্তরায়?
ক. কম বিনিয়োগ খ. কম সঞ্চয়
গ. কম মূলধন ঘ. কম মাথাপিছু আয়
৪. নিচের কোন দেশটি শিল্প ও বাণিজ্যে দ্রুত উন্নতি লাভ করেছে?
ক. বাংলাদেশ খ. মিয়ানমার
গ. মালয়েশিয়া ঘ. শ্রীলঙ্কা
৫. কোন মহাদেশের অধিকাংশ দেশে উন্নয়নের গতি অনেক মন্থর?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. দক্ষিণ আমেরিকা ঘ. উত্তর আমেরিকা
৬. বাংলাদেশে কোনটি সক্রিয়?
ক. প্রযুক্তির ব্যবহার
খ. দারিদ্রের দুষ্টচক্র
গ. শিক্ষার অবমূল্যায়ন
ঘ. দুর্যোগ
৭. বাংলাদেশের অর্থনীতিতে কিসের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হয়?
ক. উদ্যোক্তার অভাব খ. বৈদেশিক সাহায্য কম
গ. রাজনৈতিক অস্থিতিশীলতা ঘ. দারিদ্রের দুষ্টচক্র
৮. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সর্বত্র কোনটি বিরাজমান?
ক. উন্নত তথ্যপ্রযুক্তি খ. দুর্বল বাজারকাঠামো
গ. পরনির্ভরশীলতা ঘ. দক্ষ জনশক্তি
৯. রাজনৈতিক অস্থিশীলতা অধিকতর দেশি-বিদেশি বিনিয়োগের জন্য কী?
ক. প্রতিকূল খ. অনুকূল
গ. মঙ্গলজনক ঘ. সুবিধাজনক
১০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোন ধরনের জনশক্তির অভাব রয়েছে?
ক. কর্মমুখী শিক্ষিত ও দক্ষ
খ. কর্মক্ষম
গ. পরামর্শ দেওয়ার মতো
ঘ. পুঁজি যোগান দেওয়ার মতো
১১. বাংলাদেশে বাজারমূল্য উৎপাদকের জন্য লাভজনক না হওয়ার কারণ হলো—
i. উন্নত কৃষিপ্রযুক্তি
ii. যোগাযোগ ও পরিবহনব্যবস্থার দুর্বলতা
iii. কৃষকদের অর্থায়নের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. বাংলাদেশের এনজিও সাধারণত কোন ধরনের ঋণদান করে?
ক. ক্ষুদ্র খ. বড়
গ. মাঝারি ঘ. বৃহৎ
১৩. নিচের বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কোনটি প্রথম গঠিত হয়?
ক. প্রশিকা খ. স্বনির্ভর বাংলাদেশ
গ. আশা ঘ. ব্র্যাক
১৪. বাংলাদেশের বৃহৎ বেসরকারি ক্ষুদ্রঋণদানকারী সংস্থা কোনটি?
ক. টিএমএসএস খ. ব্র্যাক
গ. আশা ঘ. প্রশিকা
১৫. বেসরকারি সংস্থা ব্র্যাক বাংলাদেশের কতটি গ্রামে কাজ করে?
ক. ১৫০০ খ. ১৯৫০
গ. ২০০০ ঘ. ২২০০
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১.গ ২.গ ৩.খ ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.খ ৯.ক ১০.ক ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫.গ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল, ঢাকা