এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
ব্যবসায় উদ্যোগমো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা গতকালের পর অধ্যায়-৭প্রশ্ন: বিপণন পরিকল্পনা করার সময় কীচিন্তা করতে হবে?উত্তর: কী বিক্রয় করা হবে।প্রশ্ন: ব্যবসা পরিকল্পনার প্রধান দিকগুলো কী?উত্তর: সংগঠন ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা।প্রশ্ন: ব্যবসা পরিকল্পনার পর্যায়গুলো কী?উত্তর: চিহ্নিতকরণ পর্যায়, প্রাকনির্বাচনী পর্যায়, প্রকল্প প্রণয়ন পর্যায়, মূল্যায়ন পর্যায়।প্রশ্ন: পরিকল্পনা অর্থ কী?উত্তর: লক্ষ্য স্থির করা।প্রশ্ন: উত্পাদন পরিকল্পনা কোনটি?উত্তর: কীভাবে উত্পাদন করা হবে।প্রশ্ন: কোনটি সংগঠন ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনার বিষয় নয়? উত্তর: বিক্রয়ের স্থান নির্ধারণ।প্রশ্ন: আমজাদ হোসেন শ্রমিকের কাজ নিয়েছিলেন কোথায়?উত্তর: বরিশালের রুটির দোকানে।প্রশ্ন: আমজাদ কত সালে বেকারির শ্রমিক হিসেবে নিয়োজিত হয়?উত্তর: ১৯৭০ সালে।প্রশ্ন: মালিক পুঁজি না খাটালে কারখানার উত্পাদন কী হবে?উত্তর: হ্রাস পায়।প্রশ্ন: টরকি বন্দর কী?উত্তর: ব্যবসা কেন্দ্র।প্রশ্ন: টরকি বন্দরের সবচেয়ে বড় গরুর হাটটি কোন অঞ্চলে অবস্থিত?উত্তর: দক্ষিণ অঞ্চলে।প্রশ্ন: টরকি বন্দরের লোকেরা কী খেতে অভ্যস্ত ছিল?উত্তর: আটার রুটি।প্রশ্ন: টরকি বন্দর কোথায়?উত্তর: বরিশালে। প্রশ্ন: আমজাদকে সবাই কী ব্যবসায়ী বলে জানে?উত্তর: সত্ ব্যবসায়ী।প্রশ্ন: কারা আমজাদের মালের নগদ টাকা দিত না?উত্তর: দোকানদার ও হোটেল মালিকরা।প্রশ্ন: আইএসডি উত্পত্তি হয় কত সালে?উত্তর: ১৯৮০ সালে।প্রশ্ন: ১৯৮৮ সালে দুলাল বেকারির সবচেয়ে বড় সমস্যা কী ছিল?উত্তর: চুলার অভাব।প্রশ্ন: আরএসডি কী ধরনের প্রকল্প?উত্তর: আয়মূলক।প্রশ্ন: আইএসডিতে আমজাদ কত সালে যোগদান করে?উত্তর: ১৯৮৩ সালে।প্রশ্ন: ‘কে অর্থায়ন করবে’— এটি ব্যবসায় পরিকল্পনার নিচের কোন পরিকল্পনার অন্তর্গত?উত্তর: অর্থ সংক্রান্ত পরিকল্পনা।প্রশ্ন: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় কতজন শ্রমিক কারখানা ছেড়ে দেয়?উত্তর: দুজন।প্রশ্ন: ১৯৮৮ সালের বন্যায় আমজাদের বেকারি কত মাস বন্ধ ছিল?উত্তর: প্রায় তিন মাস।অধ্যায়-৮প্রশ্ন: ব্যবসায়ের জীবন কী?উত্তর: হিসাব।প্রশ্ন: ব্যবসায়ের আয় বৃদ্ধি পেলে আয়-ব্যয় হিসাব কী হয়?উত্তর: পরিবর্তন হয়।প্রশ্ন: হিসাবের বহিতে আর্থিক লেন-দেনসমূহ লিপিবদ্ধ করাই কী?উত্তর: হিসাবরক্ষণের মুখ্য কাজ।প্রশ্ন: হিসাব ব্যবসায়ের কী?উত্তর: জীবন।প্রশ্ন: হিসাবরক্ষণের উত্পত্তি স্থান কোথায়?উত্তর: ইতালি।প্রশ্ন: হিসাবরক্ষণের প্রবর্তক কে?উত্তর: লুকা প্যাসিওলি।প্রশ্ন: বর্তমানে হিসাবরক্ষণের ভিত্তি কী?উত্তর: দু তরফা দাখিলা পদ্ধতি।প্রশ্ন: আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতি কী?উত্তর: দু তরফা হিসাব পদ্ধতি বোঝায়।প্রশ্ন: হিসাব সংরক্ষণে আর্থিক লেন-দেনগুলো কোন বহিতে প্রথম লিপিবদ্ধ করা হয়?উত্তর: জাবেদা বহিতে।প্রশ্ন: হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী?উত্তর: আর্থিক ফলাফল নির্ণয় ও সঠিক অবস্থা জ্ঞাত হওয়া।প্রশ্ন: হিসাবরক্ষণের আওতা আজ কোথায় পর্যন্ত বিস্তৃত?উত্তর: সমাজের সর্বত্র।প্রশ্ন: সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে হিসাব রাখাকে কী বলে?উত্তর: হিসাবরক্ষণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালপৌরনীতিশামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা অধ্যায়—১প্রশ্ন: ‘ইতিহাস হলো অতীত রাষ্ট্রনীতি এবং রাষট্রনীতি হলো বর্তমান ইতিহাস’— উক্তিটি কার? উত্তর: ফ্রিম্যানের প্রশ্ন: নগররাষ্ট্র কোথায় প্রচলিত ছিল? উত্তর: প্রাচীন গ্রিসেপ্রশ্ন: নগররাষ্ট্রের স্থলে বর্তমানে কোন রাষ্ট্র গড়ে উঠেছে? উত্তর: জাতীয় রাষ্ট্রপ্রশ্ন: কখন জাতীয়তাবাদী রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে? উত্তর: আধুনিককালে প্রশ্ন: স্বাধীনতা, সাম্য ও সহনশীলতার শিক্ষা দান করে কোন শাস্ত্র? উত্তর: পৌরনীতি অধ্যায়—২প্রশ্ন: কে পরিবারের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন?উত্তর: ম্যাকাইভারপ্রশ্ন: পরিবার কী?উত্তর: পরিবার রাষ্ট্রের ক্ষুদ্রতম বর্গপ্রশ্ন: ‘যে সমাজে বাস করে না, সে ‘হয় পশু না হয় দেবতা’- উক্তিটি কার?উত্তর: অ্যারিস্টটলেরপ্রশ্ন: আদিম সামাজিক প্রতিষ্ঠান কোনটি?উত্তর: পরিবারপ্রশ্ন: ‘সন্তান সন্তুতির জন্মদান ও লালন-পালনের নিমিত্তে যৌন সম্পর্ক দ্বারা সংগঠিত ক্ষুদ্রবর্গকে পরিবার বলে’।- এ উক্তিটি কার?উত্তর: ম্যাকাইভারেরপ্রশ্ন: ‘সমাজের মধ্যে অপরাপর মানুষের সংস্পর্শে এসেই একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়’।- এটি কার উক্তি?উত্তর: জার্মান দার্শনিক ফিকটেরপ্রশ্ন: সভ্য জীবনযাপনের আদর্শ স্থান কোনটি?উত্তর: পরিবারপ্রশ্ন: মানুষের মৌলিক প্রয়োজন কী?উত্তর: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিত্সার প্রয়োজনপ্রশ্ন : আত্মনির্ভরতা মানে কী?উত্তর: স্বয়ংসম্পূর্ণতা অর্জনপ্রশ্ন: মানুষ ও প্রতিবেশীর সম্পর্ক কেমন হওয়া উচিত?উত্তর: সৌভ্রাতৃত্বমূলক সম্পর্কপ্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের পরিবার যথেষ্ট দেখা যায়?উত্তর: একপত্নীক পরিবার প্রশ্ন: সামাজিক পরিবেশে মানুষ কী হয়?উতর: সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত হয়প্রশ্ন: ‘সন্তান-সন্তুতির জন্মদান ও লালন-পালনের নিমিত্তে যৌন সম্পর্ক দ্বারা ক্ষুদ্রবর্গকে পরিবার বলে’— কথাটি কার?উত্তর: ম্যাকাইভারের প্রশ্ন: পিতৃতান্ত্রিক পরিবারের প্রধান কে? উত্তর: পুরুষ প্রশ্ন: শিক্ষার প্রাথমিক পাঠ শিশু কোথায় গ্রহণ করে? উত্তর: পরিবারেপ্রশ্ন: পিতৃতান্ত্রিক পরিবারে বংশ গণনা করা হয় কার দিক থেকে?উত্তর: পিতার দিক থেকে প্রশ্ন: আদেশ-নিষেধ মেনে চলা এবং বড়দের প্রতি আনুগত্য প্রকাশের শিক্ষা দেয় কে? উত্তর: পরিবারপ্রশ্ন: মাতৃতান্ত্রিক পরিবারে বংশ গণনা করা হয় কার দিক থেকে? উত্তর: মায়ের দিক থেকেপ্রশ্ন: মাতৃতান্ত্রিক পরিবারের প্রধান কে? উত্তর: মা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল