এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
ব্যবসায় উদ্যোগমো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা গতকালের পর অধ্যায়-৮প্রশ্ন: লেনদেনের দ্বৈতসত্তা কাকে বলে?উত্তর: হিসাবের ডেবিট ও ক্রেডিট দিককে।প্রশ্ন: লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?উত্তর: দুটি পক্ষ বা হিসাব।প্রশ্ন: হিসাবচক্রের প্রথম স্তর কোনটি?উত্তর: জাবেদাকরণ।প্রশ্ন: চক্রাকারে ধারাবাহিকভাবে হিসাবের কাজ চলতে থাকলে তাকে কী বলে?উত্তর: হিসাবচক্র।প্রশ্ন: হিসাবচক্র কী?উত্তর: হিসাবের একটি অবিরাম প্রক্রিয়া।প্রশ্ন: হিসাবচক্রের তৃতীয় স্তর কোনটি?উত্তর: খতিয়ান।প্রশ্ন: ইতালির কোন শহরে সর্বপ্রথম দু তরফা দাখিলা পদ্ধতির উত্পত্তি হয়?উত্তর: ভেনিস।প্রশ্ন: দু তরফা দাখিলা পদ্ধতি বলতে কী বোঝায়?উত্তর: প্রতিটি ডেবিট এবং ক্রেডিট হিসাবকে পৃথক পৃথকভাবে দুবার লিপিবদ্ধকরণ।প্রশ্ন: রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য কী?উত্তর: হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করা।প্রশ্ন: কোনটিতে জাবেদা থেকে লেনদেনগুলোকে পাকাপাকিভাবে লেখা হয়?উত্তর: খতিয়ানে।প্রশ্ন: বিভিন্ন নামের হিসাবরক্ষণের পাকা বইকে কী বলে?উত্তর: লেজার বই/খতিয়ান বই।প্রশ্ন: খতিয়ান মূলত কী?উত্তর: হিসাব বহি।প্রশ্ন: হিসাবরক্ষণের পাকা বই কী?উত্তর: খতিয়ান।প্রশ্ন: হিসাব বহির পাতার ডানদিকে কী বসে?উত্তর: ক্রেডিট।প্রশ্ন: লেনদেনের আইনানুগ গ্রহণযোগ্য দলিল কোনটি?উত্তর: ভাউচার।প্রশ্ন: নির্দিষ্ট সময় বা মাসের শেষে দুই পাশের অঙ্ক যোগ করে ক্যাশ বইয়ের কী বের করতে হয়?উত্তর: জের।প্রশ্ন: লেনদেনের প্রমাণপত্র কোনটি?উত্তর: ভাউচার।প্রশ্ন: দু তরফা দাখিলার মোট ডেবিট টাকা কী হবে?উত্তর: মোট ক্রেডিট টাকার সমান হবে।প্রশ্ন: দু তরফা দাখিলা হিসাব পদ্ধতি কী?উত্তর: এটি পরিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি।প্রশ্ন: দু তরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণের কাজ শুরু হয় কিসের মাধ্যমে?উত্তর: জাবেদার মাধ্যমে।প্রশ্ন: প্রতিটি লেনদেন সুবিধা গ্রহণকারী হিসাবকে কী বলে?উত্তর: ডেটর।প্রশ্ন: সম-আয়-ব্যয় বিন্দু নির্ণয়ে UVC দ্বারা কী বোঝায়?উত্তর: Unit Variable Cost।প্রশ্ন: প্রতিটি লেনদেনে সুবিধা প্রদানকারী হিসাবকে কী বলে?উত্তর: ক্রেডিট।প্রশ্ন: কোন বইকে হিসাবের রাজা বলা হয়?উত্তর: খতিয়ান বহি।প্রশ্ন: রেওয়ামিল কী?উত্তর: হিসাবের ব্যালান্সগুলোর তালিকা।প্রশ্ন: ভুল না থাকলে রেওয়ামিলের দুই দিক কী হয়?উত্তর: সমান হয়।প্রশ্ন: একজন উদ্যোক্তার কাছে পণ্যের উত্পাদন নির্দিষ্ট হলেও বিক্রয় কী?উত্তর: অনিশ্চিত।প্রশ্ন: একজন শিল্পোদ্যোক্তা কীভাবে মুনাফা পরিকল্পনা প্রণয়ন করতে পারে? উত্তর: ব্যয় পরিমাণ মুনাফার সম্পর্ক বিশ্লেষণ করে।প্রশ্ন: ব্যবসায়ের অন্যতম প্রধান লক্ষ্য কোনটি?উত্তর: মুনাফা অর্জন।প্রশ্ন: কোনটি দ্বারা দায় ও সম্পদের পরিমাণ জানা যায়?উত্তর: উদ্বৃত্তপত্র।প্রশ্ন: উত্পাদন ব্যয়ের সঙ্গে বিক্রয় খরচ যোগ করে কী পাওয়া যায়?উত্তর: মোট ব্যয়।প্রশ্ন: সম আয়-ব্যয় বিশ্লেষণ মুনাফা পরিকল্পনার কী?উত্তর: গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রশ্ন: সম আয়-ব্যয় বিন্দুর সূত্র কী?উত্তর: একক প্রতি বিক্রয়মূল্য প্রতি পরিবর্তনশীল ব্যয়।প্রশ্ন: সম আয়-ব্যয় বিন্দু নির্ণয়ে FC দ্বারা কী বোঝায়? উত্তর: Fixed Costপ্রশ্ন: সম আয়-ব্যয় নির্ণয়ে SP দ্বারা কী বোঝায়? উত্তর: Selling Priceপ্রশ্ন: হিসাবরক্ষণ বিষয়টি কী?উত্তর বিজ্ঞান ও কলা দুই-ই।প্রশ্ন: কোনটি হিসাবরক্ষণের উদ্দেশ্য? উত্তর: আর্থিক অবস্থা নিরূপণ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালপৌরনীতিশামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা অধ্যায়—২প্রশ্ন: বহুপতি পরিবার কোথায় দেখা যায়? উত্তর: আফ্রিকার বাহিমা উপজাতির মধ্যে প্রশ্ন: সমাজ হলো মানুষের বহু রকম সম্পর্কের প্রতিমূর্তি— উক্তিটি কার? উত্তর: সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের প্রশ্ন: একজন সুনাগরিকের গুণাবলি হলো কী?উত্তর: আত্মসংযম, বিবেক, বুদ্ধিপ্রশ্ন: সুবিচার ও নিরাপত্তা লাভের জন্য মানুষ কী করছে? উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা প্রশ্ন: ‘মানুষের ব্যক্তিত্ব বিকাশে রাষ্ট্র সর্বদাই অনুকূল পরিবেশ সংরক্ষণ করতে চায়’— এ কথাটি কে বলেছেন? উত্তর: অ্যারিস্টটল অধ্যায়—৩প্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?উত্তর: ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো।প্রশ্ন: ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?উত্তর: ১৭৮৯ সালে।প্রশ্ন: মানুষের নিরাপদ ও সভ্যজীবন নিশ্চিত করার প্রত্যয়ে কোনটি গড়ে উঠেছে?উত্তর: সার্বভৌমত্ববাদ।প্রশ্ন: ‘ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে’— এটি কার উক্তি?উত্তর: ড. গার্নার।প্রশ্ন: ‘আমিই রাষ্ট্র’—কে বলতেন?উত্তর: ফ্রান্সের রাজা চতুর্দশ লুই।প্রশ্ন: ঐশী মতবাদ কী?উত্তর: ঐশী মতবাদ রাষ্ট্রের উত্পত্তি সংক্রান্ত একটি সুপ্রাচীন মতবাদ।প্রশ্ন: ‘শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’—কে বলেছেন?উত্তর: টি এইচ গ্রিন।প্রশ্ন: ‘রাষ্ট্র মানব সমাজের ক্রমবিবর্তনের ফল’-এ কথাটি কে বলেছেন?উত্তর: অধ্যাপক বার্জেস।প্রশ্ন: বলপ্রয়োগ মতবাদে বিশ্বাসী কারা?উত্তর: ডেভিড হিউম, জেলেনিক।প্রশ্ন: মধ্যযুগে কোন দার্শনিক ঐশী মতবাদে বিশ্বাস করতেন?উত্তর: সাধু অগাস্টিন।প্রশ্ন: ‘ঐতিহাসিক দিক থেকে দেখা যায় আধুনিক সব রাষ্ট্রই সার্থক রণ-কৌশলের ফলশ্রুতি’—এ উক্তিটি কার?উত্তর: জেংকসের।প্রশ্ন: রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ কোন রাজ্যে বসবাস করত?উত্তর: প্রকৃতির।প্রশ্ন: ‘রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত’—কে বলেছেন?উত্তর: দার্শনিক হব্স।প্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদের অন্যতম ব্রিটিশ সমর্থক কে?উত্তর: টমাস হব্স।প্রশ্ন: ‘প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও ঈর্ষাকাতর’—কে বলেছেন?উত্তর: দার্শনিক হব্স।প্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদের কট্টর সমর্থক কে?উত্তর: জন লক।প্রশ্ন: কত সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও বিজয় হয়?উত্তর: ১৭৭৬ সালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল