এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায় উদ্যোগমো. আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৯প্রশ্ন: উত্পাদন ব্যয়ের সঙ্গে বিক্রয় সংক্রান্ত ব্যয়সমূহ যোগ দিলে পাওয়া যায় কী?উত্তর: মোট ব্যয়।প্রশ্ন: উত্পাদন ব্যয় কী?উত্তর: কারখানায় উত্পাদন করতে যে ব্যয় হয়।প্রশ্ন: ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি?উত্তর: মূলধন অর্থ।প্রশ্ন: পণ্যের বিক্রয়মূল্য বলতে কী বোঝায়?উত্তর: পণ্যের মোট ক্রয়মূল্য ও মুনাফা।প্রশ্ন: কিসের ওপর ভিত্তি করে বিক্রয়মূল্য নিরূপণ করা হয়?উত্তর: ক্রয়মূল্য ও উত্পাদন ব্যয়ের ওপর।প্রশ্ন: কার ওপর ভিত্তি করে বিক্রয়মূল্য নিরূপণ করা হয়?উত্তর: ক্রয়মূল্য।প্রশ্ন: কারখানায় দ্রব্য তৈরি করতে যে খরচ হয় তাকে কী বলে? উত্তর: উত্পাদন ব্যয়।প্রশ্ন: কারখানার পণ্য তৈরি করে কে?উত্তর: শ্রমিক।প্রশ্ন: যে খরচ পণ্য ক্রয় বা উত্পাদনের সঙ্গে সরাসরি জড়িত এবং ক্রয়কৃত পণ্য বা উত্পাদিত দ্রব্যের ওপর সহজে আরোপ করা যায় তাকে কী খরচ বলে? উত্তর: প্রত্যক্ষ খরচ। প্রশ্ন: কারখানার ব্যয় নির্ণয় করা যায় কীভাবে?উত্তর: মুখ্য ব্যয় ও কারখানার পরোক্ষ ব্যয় যোগ করে।প্রশ্ন: মোট ব্যয়ের সঙ্গে লাভ যোগ করে কী পাওয়া যায়?উত্তর: বিক্রয়মূল্য।প্রশ্ন: ক্রয়মূল্যের সঙ্গে ব্যবসায়ের পরোক্ষ আনুষঙ্গিক খরচ যোগ করে কী পাওয়া যায়? উত্তর: মোট ক্রয়মূল্য।প্রশ্ন: চুক্তিপত্র কী?উত্তর: অঙ্গীকারনামা।প্রশ্ন: কাজের তত্ত্বাবধান করেন কে?উত্তর: ব্যবস্থাপক।প্রশ্ন: কাপড় মিলের প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?উত্তর: মিলের সুতা।প্রশ্ন: চামড়া কারখানার জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?উত্তর: চামড়া।প্রশ্ন: যে দ্রব্য কারখানায় তৈরি হয় এবং এতে যে খরচ হয় তাকে কী ব্যয় বলে? উত্তর: উত্পাদন ব্যয়। প্রশ্ন: যে দ্রব্য কারখানায় তৈরি হয় এবং এতে যে খরচ হয় তাকে কী ব্যয় বলে?উত্তর: উত্পাদন ব্যয়। প্রশ্ন: যেসব খরচ উত্পাদনের সঙ্গে সরাসরি জড়িত তাকে কী বলে?উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: উত্পাদিত পণ্য বিক্রয়ের জন্য যে খরচ হয় তাকে কী বলে?উত্তর: বিক্রয় খরচ।প্রশ্ন: মূল্য তালিকা পূরণ করে কে চুক্তি সই করেন?উত্তর: ব্যবস্থাপক।প্রশ্ন: মজুরি কোন ধরনের খরচ? উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: বিক্রয় কেন্দ্রে নেওয়ার জন্য উত্পাদিত পণ্যের ‘পরিবহন ব্যয়’ কোন জাতীয় খরচ?উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: কারখানা ব্যয়ের সঙ্গে অফিস খরচ যোগ করলে কী পাওয়া যায়?উত্তর: উত্পাদন ব্যয়।প্রশ্ন: পণ্যের ক্রয়মূল্য ও উত্পাদন ব্যয়ের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় কী?উত্তর: মোট ব্যয়।প্রশ্ন: ব্যবসায়িক লাভ বা ক্ষতি কীভাবে নির্ধারিত হয়?উত্তর: মোট ক্রয়মূল্য বা উত্পাদন খরচ ও বিক্রয় মূল্যের ব্যবধান থেকে। প্রশ্ন: পণ্যের ক্রয়মূল্য কীভাবে নিরূপণ করা হয়?উত্তর: ক্রয়মূল্যের সঙ্গে সব প্রত্যক্ষ খরচ যোগ করে।প্রশ্ন: পণ্যের দাম এবং পণ্য কিনে বিক্রয়স্থলে পৌঁছানো পর্যন্ত খরচ— অন্তর্ভুক্ত।উত্তর: ক্রয়মূল্যের।অধ্যায়-১০প্রশ্ন: পরিদর্শনের মাধ্যমে কী অর্জন করা যায়?উত্তর: বাস্তব ধারণা।প্রশ্ন: প্রতিবেদনের মধ্যে মূলত কোনটি থাকা উচিত?উত্তর: উদ্দেশ্য।প্রশ্ন: শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করতে হলে কার অনুমতি নিতে হয়?উত্তর: মিলের মালিকের।প্রশ্ন: ব্যবসা/শিল্প এলাকা পরিদর্শন কর্মসূচির সাধারণ উদ্দেশ্য হলো কী?উত্তর: ছাত্রদের আত্মকর্মসংস্থান প্রকল্প এবং ক্ষুদ্র ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা জন্মানো।প্রশ্ন: শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলে ছাত্রদের কী লাভ হয়?উত্তর: প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে পারে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালপৌরনীতিশামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা অধ্যায়—৪প্রশ্ন: কোন রাষ্ট্রের নাগরিক সরকারের কাজের সমালোচনা করতে পারে?উত্তর: গণতান্ত্রিকপ্রশ্ন: একজন নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কী?উত্তর: স্বাধীনতা ও সংহতি রক্ষা করাপ্রশ্ন: জাতি গঠন ও নাগরিক গুণাবলি বিকাশের জন্য নাগরিকের দায়িত্ব কোনটি?উত্তর: সন্তানদের সুশিক্ষিত করাপ্রশ্ন: মতামত প্রকাশের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার?উত্তর: সামাজিকপ্রশ্ন: দ্বৈত নাগরিকত্ব নীতি কোন দেশে অনুসরণ করা হয়?উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রেপ্রশ্ন: ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জনের শিক্ষাকে কী বলা যায়?উত্তর: আত্মসংযমপ্রশ্ন: ‘নাগরিক জীবনের বহুমুখী প্রয়োজনে রাষ্ট্র গড়ে উঠেছে এবং উন্নত জীবন বিধানের লক্ষ্যে রাষ্ট্র টিকে রয়েছে’- এ কথাটি কে বলেছেন?উত্তর: অ্যারিস্টটলপ্রশ্ন: নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?উত্তর: রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করাঅধ্যায়—৫প্রশ্ন: ‘কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনই রাষ্ট্র’— উক্তিটি কার? উত্তর: অ্যারিস্টটলপ্রশ্ন: রাষ্ট্রের উপাদান কী? উত্তর: জনসমষ্টি প্রশ্ন: রাষ্ট্রের অপরিহার্য কাজ কী? প্রত্তর: দেশরক্ষা প্রশ্ন: কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত?উত্তর: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ প্রশ্ন: কে সরকারের আধুনিক শ্রেণীবিভাগ করেছেন? উত্তর: ম্যাকাইভার প্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?উত্তর: সংসদীয় প্রশ্ন: গণতন্ত্রের ভিত্তি কী? উত্তর: জনমত ও সাধারণ নির্বাচন প্রশ্ন: কে রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন? উত্তর: অধ্যাপক গার্নার প্রশ্ন: রাষ্ট্রের দর্পণ কী? উত্তর: সরকারপ্রশ্ন: গণতন্ত্র হলো জনগণের কী?উত্তর: সরকারপ্রশ্ন: রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কে রাষ্ট্র পরিচালনা করে? উত্তর: সরকার প্রশ্ন: ভূখণ্ড বলতে কী বোঝো? উত্তর: কোনো রাষ্ট্রের জলভাগ, স্থলভাগ ও আকাশসীমাকে বোঝায় প্রশ্ন: ‘রাষ্ট্র এমন একটি সংগঠন যা জনসাধারণকে সামাজিক কল্যাণ সম্বন্ধে জ্ঞানদান করে’— উক্তিটি কার? উত্তর: অধ্যাপক লাস্কিরপ্রশ্ন: ‘কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে’— এ উক্তিটি কার? উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল