এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পৌরনীতিশামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা অধ্যায়—৬প্রশ্ন: সরকারের যে বিভাগ আইনানুযায়ী রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করে তাকে কী বিভাগ বলে?উত্তর: শাসনপ্রশ্ন: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কোন বিভাগের ওপর ন্যস্ত?উত্তর: শাসন বিভাগেরপ্রশ্ন: বাংলাদেশের আইনসভার নাম কী?উত্তর: জাতীয় সংসদপ্রশ্ন: কোনটির অনুমোদন ব্যতীত বাজেট পাস হয় না, কর ধার্য করা যায় না এবং কর আদায় করা যায় না?উত্তর: আইনসভাপ্রশ্ন: বিচারকরা যাকে সংবিধান বলে আমরা তার অধীনে বাস করি।’— কে বলেছেন?উত্তর: বিচারপতি হিউজেমপ্রশ্ন: কিসের সাহয্যে বিচার বিভাগ বিচার কাজ সম্পাদন করে?উত্তর: দেশের প্রচলিত আইনের সাহায্যেপ্রশ্ন: আদালত কোন কোন ভাগে বিভক্ত?উত্তর: ফৌজদারি ও দেওয়ানি আদালতপ্রশ্ন: ‘ব্যক্তি স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।’— এ কথাটি কে বলেছেন?উত্তর: লাস্কিপ্রশ্ন: সংসদীয় সরকার ব্যবস্থার মন্ত্রিপরিষদ কার কাছে দায়ী থাকে?উত্তর: প্রধানমন্ত্রীর কাছেপ্রশ্ন: গণতন্ত্রের ভিত কী?উত্তর: আইনের শাসনপ্রশ্ন: ‘আইন হলো সার্বভৌভের আদর্শ’—উক্তিটি কার?উত্তর: অস্টিনপ্রশ্ন: জনমত আইনের অন্যতম উত্স—উক্তিটি কার?উত্তর: অপেনহেমঅধ্যায়—৭প্রশ্ন: ‘সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী’— উক্তিটি কার?উত্তর: এরিস্টটলপ্রশ্ন: লিখিত সংবিধানের গুণ কী? উত্তর: সুস্পষ্টতাপ্রশ্ন: উত্তম সংবিধানের মূল বৈশিষ্ট্য কী?উত্তর: লিখিত ও সুস্পষ্টপ্রশ্ন: সংবিধান কী?উত্তর: সংবিধান হলো রাষ্ট্রের দর্পণপ্রশ্ন: রাষ্ট্র পরিচালনার লিখিত ও অলিখিত নিয়মাবলির সমষ্টিকে কী বলে? উত্তর: সংবিধানপ্রশ্ন: শাসন ও শাসিতের ক্ষমতার সামঞ্জস্য বিধান করে কে?উত্তর: সংবিধানপ্রশ্ন: ম্যাগনাকার্টা নামে অধিকার সনদ কে দান করেন?উত্তর: ইংল্যান্ডের রাজা জন (১২১৫ সালে)প্রশ্ন: ‘সংবিধান হলো কতগুলো নিয়মের সমষ্টি যা দ্বারা শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্কের সামঞ্জস্য বিধান করা হয়।’— এ উক্তিটি কার?উত্তর: সি এফ স্ট্রংয়েরপ্রশ্ন: লিখিত সংবিধান কী?উত্তর: এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ সংবিধানপ্রশ্ন: বাংলাদেশের সংবিধান কোন শ্রেণীর?উত্তর: লিখিত ও দুষ্পরিবর্তনীয়প্রশ্ন: রাষ্ট্রের প্রতিচ্ছবি বলা হয় কাকে?উত্তর: সংবিধানকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল