এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-১প্রশ্ন: বিজ্ঞানসম্মত পদ্ধতির পর্যায়ক্রমিক স্তরগুলো কী?উত্তর: অনুকল্প, তথ্যসংগ্রহ, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ।প্রশ্ন: জমিতে রাসায়নিক সার দিলে কী হয়?উত্তর: ফলন বাড়ে।প্রশ্ন: বিজ্ঞানীরা কী যাচাই করে সমস্যা সমাধানে ব্রতী হন? উত্তর: অনুকল্প। প্রশ্ন: একজন উদ্যোগী কৃষক কী পদ্ধতি অনুসরণ করেন? উত্তর: বিজ্ঞানসম্মত। প্রশ্ন: বিজ্ঞানের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কার জন্য নিবেদিত?উত্তর: সকল মানুষের জন্য। প্রশ্ন: পরমাণু তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিক তত্ত্ব কোনো বিজ্ঞানের অন্তর্ভুক্ত? উত্তর: পদার্থবিজ্ঞান।প্রশ্ন: আবহাওয়ার পূর্বাভাস দানে ও যোগাযোগ সহজতর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কে? উত্তর: কৃত্রিম উপগ্রহ। প্রশ্ন: কিসের ওপর ভিত্তি করে বর্তমানে ক্যান্সার নিরাময়ের উপায় উদ্ভাবনের চেষ্টা চলছে? উত্তর: কোষতত্ত্বের ওপর। প্রশ্ন: এসআই পদ্ধতিতে ভরের একক কী? উত্তর: কিলোগ্রাম। প্রশ্ন: এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? উত্তর: মিটার। অধ্যায়-২প্রশ্ন: প্রাকৃতিক পরিবেশের তিনটি প্রধান নিয়ামক কী?উত্তর: বায়ু, পানি, গাছপালা।প্রশ্ন: প্রায় ৪০ বছরে পৃথিবীর নাতিশীতোষ্ণ মণ্ডলের প্রায় কত বনভূমি ধ্বংস করা হয়েছে?উত্তর: ৪০ শতাংশ। প্রশ্ন: বিশ্বের পানি মজুদের পরিমাণ কত বিলিয়ন ঘনলিটার?উত্তর: ১৪১ বিলিয়ন ঘনলিটার।প্রশ্ন: মানুষের ব্যবহারের জন্য কত ঘনকিলোলিটার পানি রয়েছে? উত্তর: মাত্র ২০০০ ঘনকিলোলিটার।প্রশ্ন: জীবনের মূল উপাদান কোনটি?উত্তর: প্রোটোপ্লাজম।প্রশ্ন: জীবনের সবচেয়ে অপরিহার্য মৌল কী? উত্তর: কার্বন। প্রশ্ন: বিশুদ্ধ বায়ুতে কত শতাংশ কার্বন ডাই-অক্সাইড থাকে? উত্তর: ০.০৩ শতাংশ।প্রশ্ন: প্রোটিনের মূল উপাদান কী?উত্তর: নাইট্রোজেন। প্রশ্ন: বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? উত্তর: ২৫ শতাংশ। প্রশ্ন: পৃথিবীতে প্রতিদিন কী পরিমাণ কার্বন ডাই-অক্সাইড বাতাসে মিশে যাচ্ছে?উত্তর: ১২০ কোটি পাউন্ড।প্রশ্ন: নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলের কী নষ্ট করে দেয়? উত্তর: ওজোন স্তর।প্রশ্ন: ১৮৬০ থেকে ১৯৬০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা কত বেড়েছে? উত্তর: ১.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন: গত ৪০ বছরে পৃথিবীর জনসংখ্যা প্রায় কত হয়ে গেছে? উত্তর: দ্বিগুণ। প্রশ্ন: নাইট্রোজেন সার কী হিসেবে আবার বায়ুতে ফিরে আসে?উত্তর: নাইট্রিক অক্সাইড। প্রশ্ন: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কী? উত্তর: কার্বন ডাই-অক্সাইড।প্রশ্ন: বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ শতকরা কত ভাগ?উত্তর: ৯ ভাগ। (১৬.৭% ছিল ১৯৭৪ সালে)প্রশ্ন: বিজ্ঞানীদের মতে পৃথিবীর স্থলভাগের শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন?উত্তর: ২৫ শতাংশ।প্রশ্ন: প্রাকৃতিক কারণে পরিবেশ অপরিচ্ছন্ন হওয়ার দুটি উপায় কী? উত্তর: বন্যা ও জলোচ্ছ্বাস।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল