এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পৌরনীতিশামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা অধ্যায়—৭প্রশ্ন: ব্রিটিশ সংবিধান কোন শ্রেণীর?উত্তর: অলিখিত সংবিধানপ্রশ্ন ম্যাগনাকার্টা কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১২১৫ সালেপ্রশ্ন: ‘রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরস্পরের সম্বন্ধই হলো সংবিধান।’— এ উক্তিটি কার?উত্তর: অধ্যাপক ফাইনারেরপ্রশ্ন: যে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে জটিল পদ্ধতি অবলম্বন করতে হয় না তাকে বলে?উত্তর: সুপরিবর্তনীয় সংবিধান প্রশ্ন: যে সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে, তাকে কী বলা হয়?উত্তর: লিখিত সংবিধান প্রশ্ন: ফ্রান্স, রাশিয়া, চীনের সংবিধান কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছে? উত্তর: বিপ্লবের মাধ্যমে প্রশ্ন: উত্তম সংবিধান কী?উত্তর: উত্তম বৈশিষ্ট্য সম্পন্ন সংবিধানঅধ্যায়—৮প্রশ্ন: রাজনৈতিক দলের কার্যাবলি কী উদ্দেশ্যে ব্যবহূত হয়? উত্তর: দেশ ও জনগণের কল্যাণে।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন? উত্তর: প্রত্যক্ষ ভোটে।প্রশ্ন: নির্বাচন কী? উত্তর: নির্বাচন হচ্ছে প্রতিনিধি বাছাই এবং সরকার গঠনের প্রক্রিয়া। প্রশ্ন: রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে কী দিকনির্দেশনা দেওয়া হয়? উত্তর: দেশের ভবিষ্যত্ উন্নয়নের। প্রশ্ন: নির্বাচন ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক কেমন? উত্তর: গভীর সম্পর্কযুক্ত।প্রশ্ন: সর্বজনীন ভোটাধিকার কী? উত্তর: ভোটাধিকারপ্রাপ্ত সকল নাগরিকের ভোটাধিকার।প্রশ্ন: প্রত্যক্ষ নির্বাচন কী? উত্তর: ভোটাররা সরাসরি প্রার্থী নির্বাচন করে।প্রশ্ন: বিরোধী দল গণতন্ত্রের কী ধরনের সরকার। উত্তর: বিকল্প। প্রশ্ন: পরোক্ষ নির্বাচন কী? উত্তর: মধ্যবর্তী ভোটারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে।প্রশ্ন: কোনটি সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে? উত্তর: রাজনৈতিক দল। প্রশ্ন: গোপন ভোটদান পদ্ধতি কী? উত্তর: ভোটকেন্দ্রে গিয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া।প্রশ্ন: কী ছাড়া প্রকৃত রাজনৈতিক দল ব্যবস্থা গড়ে উঠতে পারে না? উত্তর: গণতন্ত্র।প্রশ্ন: কোন নির্বাচনে ভোটাররা সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে?উত্তর: প্রত্যক্ষ নির্বাচনে।প্রশ্ন: নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা কী? উত্তর: প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা। প্রশ্ন: রাজনৈতিক দল কাদের কাছে দলীয় কর্মসূচি উপস্থাপন করে? উত্তর: নির্বাচকমণ্ডলীর কাছে। প্রশ্ন: নির্বাচিত জনপ্রতিনিধিগণ কাকে গুরুত্ব দিতে বাধ্য? উত্তর: জনমতকে। প্রশ্ন: নির্বাচনের জয়-পরাজয়কে সামনে রেখে রাজনৈতিক দল কাদেরকে মনোনয়ন দেয়? উত্তর: উপযুক্ত ও যোগ্য প্রার্থীকে। প্রশ্ন: কোন পদ্ধতিতে নির্বাচনের পবিত্রতা বজায় থাকে? উত্তর: গোপন ভোটদান পদ্ধতিতে। প্রশ্ন: রাজনৈতিক সচেতনতা ও দুর্নীতিমুক্ত নির্বাচনের জন্য কোন নির্বাচন পদ্ধতি উত্তম? উত্তর: প্রত্যক্ষ নির্বাচন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল