এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পৌরনীতিশামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা ২য় ভাগ: অধ্যায়-১প্রশ্ন: কোন সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?উত্তর: ১৯৫৬ সালের সংবিধানে।পশ্ন: কত সালে বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?উত্তর: ১৯৬৯ সালে।পশ্ন: ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল বিজয়ী হয়?উত্তর: আওয়ামী লীগ।পশ্ন: কত সালের কত তারিখে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়?উত্তর: ১৯৭১-এর ১০ এপ্রিল।পশ্ন: কখন পাকিস্তানের সামরিক বাহিনী আত্মসমর্পণ করে?উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।পশ্ন: লাহোর প্রস্তাব কী?উত্তর: মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রস্তাব।পশ্ন: কোন সালের কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়?উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ।পশ্ন: কোন সালের কত তারিখে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে?উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।পশ্ন: নেহেরু রিপোর্ট কত সালে প্রণীত হয়?উত্তর: ১৯২৮ সালে।পশ্ন: ভারত শাসন আইন কত সালে প্রণয়ন করা হয়?উত্তর: ১৯৩৫ সালে।পশ্ন: কত সালে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকটের অবসান ঘটে?উত্তর: ১৯৪৭ সালে।পশ্ন: উত্তর ভারতে আলীগড় আন্দোলনের নেতা কে ছিলেন?উত্তর: স্যার সৈয়দ আহমদ।পশ্ন: ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?উত্তর: নূরুল আমিন।পশ্ন: কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়?উত্তর: ১৯০৫ সালে।পশ্ন: লাহোর প্রস্তাব কোন সালের কত তারিখে পাঠ করা হয়?উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ।পশ্ন: কোথায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?উত্তর: মেহেরপুরে।পশ্ন: কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে?উত্তর: ১৯০৬ সালে।পশ্ন: কিসের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল?উত্তর: লাহোর প্রস্তাবের মধ্যে।পশ্ন: ভাষা আন্দোলনের সূচনা হয় কত সালে?উত্তর: ১৯৪৮ সালে।পশ্ন: ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কত সালে?উত্তর: ১৯৪৭ সালে।পশ্ন: ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?উত্তর: ১৬৭টি।পশ্ন: মৌলিক গণতন্ত্র কায়েম করেন কে?উত্তর: আইয়ুব খান।পশ্ন: লক্ষৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়?উত্তর: হিন্দু ও মুসলমানদের মধ্যে।পশ্ন: ১৯৬৫ সালে পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী কে ছিলেন?উত্তর: মিস ফাতেমা জিন্নাহ।পশ্ন: ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?উত্তর: শেখ মুজিবুর রহমান।পশ্ন: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ ছাত্রদের ওপর গুলি করে কেন?উত্তর: ১৪৪ ধারা ভঙ্গের কারণে।পশ্ন: ভারত বিভাগ পরিকল্পনা মোতাবেক কখন ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাস করে?উত্তর: ১৯৪৭ সালের ১৮ জুলাই।