এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৪প্রশ্ন: প্রকৃতিতে মৌলিক ও যৌগিক উভয় অবস্থাতেই পাওয়া যায় কী?উত্তর: সালফার ও তামা।প্রশ্ন: হেমাটাইট খনিতে প্রাপ্ত শক্ত দানাদার ও আঁশযুক্ত পদার্থ কিসের যৌগ?উত্তর: লোহা ও অক্সিজেনের।প্রশ্ন: ইস্পাতের মধ্যে কার্বনের পরিমাণ কত?উত্তর: শতকরা ০.০৮ থেকে ১.৫০ ভাগ।প্রশ্ন: নরম ইস্পাতের কার্বনের পরিমাণ কত?উত্তর: শতকরা ০.৫ ভাগের কম।প্রশ্ন: স্টেইনলেস স্টিলের মূল উপাদান কোনটি?উত্তর: লোহা এবং সামান্য পরিমাণ ক্রোমিয়াম ও নিকেল।প্রশ্ন: অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরি হয় কোন ইস্পাত দিয়ে?উত্তর: স্টেইনলেস স্টিল।প্রশ্ন: কোন ধরনের ইস্পাতে মরিচা পড়ে না?উত্তর: ক্রোমিয়াম ও নিকেলমিশ্রিত ইস্পাতে।প্রশ্ন: ইস্পাতের গুণাগুণ বৃদ্ধি করার জন্য এর সঙ্গে কী মেশানো হয়?উত্তর: ক্রোমিয়াম ও নিকেল।প্রশ্ন: কোন ধরনের লোহাকে জোড়া লাগানো যায় না?উত্তর: ঢালাই লোহা।প্রশ্ন: বৈদ্যুতিক চুম্বক কী ধরনের লোহা দিয়ে তৈরি করা হয়?উত্তর: পেটা লোহা।প্রশ্ন: একটি ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?উত্তর: গ্যালভানাইজিং।প্রশ্ন: লোহা বা ইস্পাতের তৈরি সামগ্রীর ওপর তড়িত্ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে প্রলেপ দেওয়া হয় তাকে কী বলে?উত্তর: ইলেকট্রোপ্লেটিং।প্রশ্ন: ব্রোঞ্জ কী দিয়ে তৈরি হয়?উত্তর: তামা ও টিন।প্রশ্ন: গ্রাফাইট কিসের আকরিক?উত্তর: কার্বন।প্রশ্ন: কোন ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি?উত্তর: লোহা।প্রশ্ন: কালো বর্ণের হীরকের নাম কী?উত্তর: কার্বনের্ডো।প্রশ্ন: পিতল তৈরি হয় কী দিয়ে?উত্তর: তামা ও দস্তা দিয়ে।প্রশ্ন: তামা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়ামের মিশ্রণে কী তৈরি হয়?উত্তর: ডুরালমিন।প্রশ্ন: ডুরালমিন কী কাজে ব্যবহূত হয়? উত্তর: অ্যারোপ্লেন তৈরিতে।প্রশ্ন: বক্সাইট কিসের আকরিক?উত্তর: অ্যালুমিনিয়াম।প্রশ্ন: বহুরূপী মৌল কী?উত্তর: গন্ধক।প্রশ্ন: গ্রাফাইটের রঙ কেমন?উত্তর: ধূসর।প্রশ্ন: পেন্সিলের শিস যত নরম ও মোটা, তাতে গ্রাফাইটের পরিমাণ তত-উত্তর: বেশি।প্রশ্ন: আসল ও নকল হীরক চেনা যায় কিসের সাহয্যে?উত্তর: এক্সরের সাহায্যে।প্রশ্ন: আইভরি ব্লাক কী?উত্তর: অস্থিজ কয়লা।প্রশ্ন: গন্ধকের বর্ণ কিরূপ?উত্তর: উজ্জ্বল হলুদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল