এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৫গতকালের পর প্রশ্ন: উত্স হিসেবে নির্মাণসামগ্রীগুলোকে কত শ্রেণীতে ভাগ করা যায়?উত্তর: ৩ শ্রেণীতে।প্রশ্ন: গৃহনির্মাণসামগ্রীর মধ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহূত হয় কী?উত্তর: বাঁশ।প্রশ্ন: নরম কাঠের গাছের নাম কী?উত্তর: কনিফার।প্রশ্ন: সাধারণ কাঠে কত ভাগ আর্দ্রতা থাকে?উত্তর: ১৯%।প্রশ্ন: সিমেন্ট কিসের সংস্পর্শে এসে অত্যন্ত কঠিন পদার্থে পরিণত হয়?উত্তর: পানি।প্রশ্ন: সিমেন্ট এত শক্ত হয় কেন?উত্তর: জমাট বাঁধার জন্যএতে নানা রকম রাসায়নিক উপাদান থাকে বলে।প্রশ্ন: বাঁধ নির্মাণের ক্ষেত্রে কোন সিমেন্ট লাগানো হয়?উত্তর: টাইপ-৪০।প্রশ্ন: কংক্রিট তাড়াতাড়ি জমিয়ে শক্ত করতে হলে মিশ্রণের সময় কী মেশাতে হয়?উত্তর: ক্যালসিয়াম ক্লোরাইড।প্রশ্ন: দেয়ালকে শক্তিশালী করার জন্য কী ধরনের ব্লক ব্যবহার করা হয়?উত্তর: বন্ডবিম ব্লক। প্রশ্ন: দ্রুত গতিশীল যন্ত্রপাতি ও ছিদ্র করার যন্ত্রপাতি তৈরি করতে কোন ধরনের ইস্পাত ব্যবহূত হয়?উত্তর: টাংস্টেন ইস্পাত।প্রশ্ন: জিপসাম খনিজকে ৭৫% আর্দ্রতা অপসারিত করলে তাকে কী বলে?উত্তর: হেমিহাইড্রেট প্লাস্টার অব প্যারিস।প্রশ্ন: অ্যালুমিনাস সিমেন্টের উপাদান কী?উত্তর: আলমিনা, চুন ও সিলিকা।প্রশ্ন: কোন ধরনের প্লাইউড পানিতে সহজে নষ্ট হয় না?উত্তর: ওয়াটারপ্রুফ পদার্থযুক্ত প্লাইউড।প্রশ্ন: চিত্রাঙ্কনের কাজে কোন প্লাস্টার ব্যবহার করা হয়?উত্তর: প্রিপেয়ার্ড ফিনিশ প্লাস্টার।প্রশ্ন: গৃহস্থালির পাত্র প্রস্তুতে ব্যবহূত হয় কোন ইস্পাত?উত্তর: মরিচাবিহীন ইস্পাত।প্রশ্ন: গাড়ির ফ্রেম, গিয়ার তৈরিতে কী ব্যবহূত হয়?উত্তর: ক্রোমভ্যানাডিয়াম ইস্পাত।প্রশ্ন: জিপসামের রাসায়নিক সংকেত কী?উত্তর: CaSO4.2H2Oপ্রশ্ন: চিত্রাঙ্কনের জন্য কোন প্লাস্টার উপযোগী?উত্তর: প্রস্তুত ফিনিশ প্লাস্টার।প্রশ্ন: জিপসাম বোর্ড কংক্রিট বা প্লাস্টারের সামান্য ত্রুটি ঢাকার জন্য কী ব্যবহূত হয়?উত্তর: টেকচার স্প্রে।প্রশ্ন: মরিচাবিহীন ইস্পাতের সঙ্গে মিল কোনটির?উত্তর: তৈজসপত্র।প্রশ্ন: যানবাহনের কাচ হিসেবে ব্যবহূত হয় কী?উত্তর: স্তরীভূত নিরাপদ কাচ।অধ্যায়-৬প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বে যে তার থাকে তা কোন পদার্থের তৈরি?উত্তর: ট্যাংস্টেন।প্রশ্ন: শক্তির মূল উত্স কী?উত্তর: সূর্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল