এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৬ প্রশ্ন: জলীয় বাষ্প উত্পন্ন করে বাষ্পীয় ইঞ্জিন চালানোয় তাপশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?উত্তর: যান্ত্রিক শক্তিতে।প্রশ্ন: পারমাণবিক শক্তির সাহায্যে কী চালানো হয়?উত্তর: ডুবোজাহাজ।প্রশ্ন: ইউরেনিয়ামকে ভাঙার জন্য প্রথম কী ব্যবহূত হয়?উত্তর: নিউট্রন।প্রশ্ন: কিসের সাহায্যে সৌরকোষ তৈরি করা হয়?উত্তর: সিলিকন, ধাতু ও অন্যান্যের সাহায্যে।প্রশ্ন: বনরাজির দেহাবশেষ কী?উত্তর: কয়লা।প্রশ্ন: পারমাণবিক শক্তির সাহায্যে কী চালানো সম্ভব?উত্তর: ডুবোজাহাজ।প্রশ্ন: বিশ্বের মোট শক্তির পরিমাণ কী?উত্তর: নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।প্রশ্ন: সৌরশক্তি থেকে তাপশক্তি উত্পন্ন হয় কীভাবে?উত্তর: সূর্যরশ্মির তাপ শোষণের মাধ্যমে।প্রশ্ন: সৌরশক্তি কোন ধরনের শক্তি?উত্তর: নবায়নযোগ্য।প্রশ্ন: ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?উত্তর: ৯২।প্রশ্ন: ইউরেনিয়াম ভাঙা হলে কয়টি নিউট্রন নির্গত হয়?উত্তর: ৩টি।প্রশ্ন: কোন বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য ক্যাডমিয়াম বা বোরন ব্যবহূত হয়?উত্তর: নিউক্লীয়।প্রশ্ন: ইউরেনিয়াম কোন চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহূত হয়?উত্তর: পারমাণবিক।প্রশ্ন: শক্তির চাহিদা ক্রমাগত বাড়ার কারণ কী?উত্তর: ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা।প্রশ্ন: বিনা কারণে যানবাহনের ইঞ্জিন চালু রাখলে কী হয়?উত্তর: শক্তির অপচয়।প্রশ্ন: বিকল্প শক্তির উত্স হিসেবে কোনটি সম্ভবনাময়?উত্তর: নবায়নযোগ্য শক্তি।প্রশ্ন: মানুষকে শক্তির বিকল্প উেসর সন্ধানে ব্যাপৃত থাকার কারণ কী?উত্তর: জীবাশ্ম জ্বালানিশক্তি সীমিত এবং একসময় নিঃশেষ হয়ে যাবে। অধ্যায়-৭ প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝায়?উত্তর: কয়লা, তেল, পেট্রোল ও কেরোসিনপ্রশ্ন: গাছগাছড়া, জীবজন্তুর দেহাবশেষকে কী বলে?উত্তর: জীবাশ্ম।প্রশ্ন: শক্তির সম্ভাবনাময় উত্স কী?উত্তর: পারমাণবিক শক্তি।প্রশ্ন: বাংলাদেশের কোথায় কয়লার খনি পাওয়া গিয়েছে?উত্তর: দিনাজপুরের বড়পুকুরিয়া ও দীঘিনালা গ্রামে।প্রশ্ন: পেট্রোলিয়ামের মধ্যে কী কী উপাদান থাকে?উত্তর: গ্যাস, পেট্রল, কেরোসিন, ডিজেল, লুব্রিকেটিং অয়েল ও বিটুমিন।প্রশ্ন: বাষ্পীয় ইঞ্জিন কিসের সাহায্যে চালানো হয়?উত্তর: কয়লা।প্রশ্ন: ভূতাত্ত্বিক মানচিত্রে কী কী তথ্য থাকে?উত্তর: খনিজসম্পদ সম্পর্কে মোটামুটি আভাস থাকে।প্রশ্ন: বাণিজ্যিক প্লাস্টিক উত্পাদনে কী ব্যবহূত হয়?উত্তর: রিফাইনারি গ্যাস।প্রশ্ন: উড়োজাহাজের জ্বালানি হিসেবে কী ব্যবহূত হয়?উত্তর: জেট পেট্রল।প্রশ্ন: রাসায়নিক দ্রব্যাদি তৈরিতে ব্যবহূত হয় কোনটি?উত্তর: পেট্রল।প্রশ্ন: রাসায়নিক দ্রব্য, মোম, পলিশ ইত্যাদি প্রস্তুতকরণে কী ব্যবহূত হয়?উত্তর: ডিজেল তেল ও জ্বালানি তেল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল