এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
পৌরনীতিশামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা ২য় ভাগ: অধ্যায়-৩প্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত?উত্তর: ১৫টি।প্রশ্ন: কতজন সদস্য নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত?উত্তর: ১৫ জন।প্রশ্ন: জাতিসংঘের উদ্দেশ্য কী?উত্তর: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।প্রশ্ন: সনদ স্বাক্ষরের মাধ্যমে কোথায় সার্কের জন্ম হয়?উত্তর: ঢাকায়।প্রশ্ন: কখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?উত্তর: ১৯৭৪ সালে।প্রশ্ন: কে প্রথম সার্ক গঠনের স্বপ্ন দেখেছেন?উত্তর: প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান।প্রশ্ন: সার্ক কোন অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা সংস্থা?উত্তর: দক্ষিণ এশিয়ার।প্রশ্ন: ওআইসির প্রথম সেক্রেটারি জেনারেল কে?উত্তর: টুংকু আবদুর রহমান।প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?উত্তর: নিউইয়র্কে।প্রশ্ন: কোনটিকে জাতিসংঘের আইনসভা বলা হয়?উত্তর: সাধারণ পরিষদ।প্রশ্ন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?উত্তর: পাঁচটি।প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের কাজ কী?উত্তর: বিবাদ মীমাংসা করে বিশ্বশান্তি রক্ষা করা।প্রশ্ন: কত সালের কত তারিখে সম্মিলিত জাতিসংঘের জন্ম হয়?উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।প্রশ্ন: কত সালের কত তারিখে সার্ক সনদ স্বাক্ষরিত হয়?উত্তর: ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।প্রশ্ন: জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল হয়ে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন স্থানে কী পাঠিয়েছে?উত্তর: জাতিসংঘ সেনাবাহিনীতে বাঙালি সৈন্য পাঠিয়েছে।প্রশ্ন: অছি পরিষদের সদস্যসংখ্যা কত?উত্তর: ছয়টি।প্রশ্ন: কে জাতিসংঘের সকল শাখার কাজ বণ্টন করে দেন এবং সমন্বয় সাধন করেন?উত্তর: মহাসচিব।প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?উত্তর: নেদারল্যান্ডের হেগ শহরে।প্রশ্ন: ওআইসির সদস্য কোন দেশগুলো?উত্তর: বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র।প্রশ্ন: জাতিসংঘ কয়টি রাষ্ট্র নিয়ে তার অভিযাত্রা শুরু করে?উত্তর: ৫০টি।প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের বিচারকদের নির্বাচিত করে কোন শাখা?উত্তর: সাধারণ ও নিরাপত্তা পরিষদ।৩য় ভাগ: অধ্যায়-১প্রশ্ন: বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে? উত্তর: ৮৭৬ জনপ্রশ্ন: বেকারত্ব দূরীকরণে রাষ্ট্রের করণীয় কী?উত্তর: শিল্পের উন্নয়ন করাপ্রশ্ন: কৃষি উন্নয়নের জন্য সরকারের প্রধান কর্তব্য কী?উত্তর: আধুনিক চাষ পদ্ধতির প্রবর্তনপ্রশ্ন: পৃথিবীর অন্যতম জনবহুল দেশ কী?উত্তর: বাংলাদেশ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল