এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৭ প্রশ্ন: আলেয়া কী? উত্তর: মিথেন গ্যাস ও অক্সিজেনের দহনে সৃষ্ট আগুনের আলো।প্রশ্ন: মাটির উর্বরতা রক্ষার সঙ্গে কোন শব্দটির মিল রয়েছে?উত্তর: মাইক্রোনিউট্রিয়েন্ট।প্রশ্ন: প্রাণী ও উদ্ভিদের বর্জ্য থেকে উত্পন্ন, প্রাকৃতিক গ্যাসের অনুরূপ গ্যাসকে কী বলে?উত্তর: বায়োগ্যাস।প্রশ্ন: বায়ো অর্থ কী?উত্তর: জীবন।প্রশ্ন: বর্জ্য পদার্থের সঙ্গে কোন শব্দটির মিল রয়েছে? উত্তর: বায়োগ্যাস।প্রশ্ন: গ্যাস প্লান্টের প্রকৃত নির্মাণকৌশল কে দিতে পারেন?উত্তর: একজন প্রযুক্তিবিদ। প্রশ্ন: নিশ্ছিদ্র করে তৈরি করতে পারলে স্থির ডোম প্লান্টের কত বছর কার্যক্রম থাকে?উত্তর: ২০ বছরের বেশি।অধ্যায়-৮প্রশ্ন: শ্বসন প্রক্রিয়ায় রূপান্তরিত গতিশক্তি কী কাজ সম্পাদনে ব্যবহূত হয়?উত্তর: জৈবিক কাজে।প্রশ্ন: কীভাবে দেহে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়?উত্তর: বিপাকক্রিয়ার ফলে।প্রশ্ন: দেহের রাসায়নিক কারখানা কী?উত্তর: কোষ।প্রশ্ন: রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?উত্তর: ১৬৬৫ সালে।প্রশ্ন: হ্যাপ্লয়েড কোষ কী?উত্তর: শুক্রাণু ও ডিম্বাণু।প্রশ্ন: কোষের কোন অংশটি মৃত?উত্তর: কোষপ্রাচীর।প্রশ্ন: নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি কোথায় ভাসমান অথবা ডুবন্ত অবস্থায় থাকে?উত্তর: প্রোটোপ্লাজম।প্রশ্ন: মাইটোকন্ড্রিয়ায় RNA-র পরিমাণ কত?উত্তর: ০.৫%।প্রশ্ন: পাতায় পানি ও খনিজ লবণ পরিবহন করে কে?উত্তর: জাইলেম।প্রশ্ন: প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত?উত্তর: শতকরা ৭৫-৯৫ ভাগ।প্রশ্ন: পুরুষের সেক্স ক্রোমোজোম কী?উত্তর: XYপ্রশ্ন: প্রাণিকোষের জমাকৃত খাদ্য কী?উত্তর: গ্লাইকোজেন।প্রশ্ন: জাইলেম টিস্যুর উপাদান কী?উত্তর: ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেমতন্তু।প্রশ্ন: ফ্লোয়েম টিস্যুর উপাদান কী?উত্তর: সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েমতন্তু।প্রশ্ন: মাইটোকন্ড্রিয়ায় প্রোটিনের পরিমাণ কত?উত্তর: ৭৩%।প্রশ্ন: মাইটোকন্ড্রিয়ায় লিপিডের পরিমাণ কত?উত্তর: ২৫%।প্রশ্ন: কোষের ভাণ্ডার হিসেবে কাজ করে কে?উত্তর: কোষগহ্বর।প্রশ্ন: কিসের কারণে ফুল ও ফল বিচিত্র বর্ণের হয়?উত্তর: ক্রোমোপ্লাস্ট।প্রশ্ন: কোন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে রাখে?উত্তর: লিউকোপ্লাস্ট।প্রশ্ন: ক্রোমোসোম কী নিয়ে তৈরি?উত্তর: অতি সূক্ষ্ম জিন।প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কে?উত্তর: ক্রোমোসোম।প্রশ্ন: মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোসোম থাকে?উত্তর: ২৩ জোড়া।প্রশ্ন: প্রতিটি দেহকোষের কত জোড়া ক্রোমোসোম সন্তানের লিঙ্গ নির্ধারণে ব্যবহূত হয়?উত্তর: ১ জোড়া।প্রশ্ন: কোন টিস্যু বিভাজনের মাধ্যমে কাণ্ড মোটা হয়?উত্তর: ক্যাম্বিয়াম টিস্যু।প্রশ্ন: কোন টিস্যুর কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে?উত্তর: প্যারেনকাইনা।প্রশ্ন: উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কোন টিস্যুর কাজ?উত্তর: স্কেরেনকাইমা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালপৌরনীতিশামীমা আক্তার, সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা ৩য় ভাগ: অধ্যায়-১প্রশ্ন: বাংলাদেশে প্রতি বছর কত লাখ শিশু জন্মগ্রহণ করে?উত্তর: ৩৪.৫ লাখপ্রশ্ন: পুষ্টিহীনতার প্রধান কারণ কী?উত্তর: খাদ্যের অভাবপ্রশ্ন: প্রতি বছর কত লাখ শিশু মোট জনসংখ্যার সঙ্গে যোগ হচ্ছে?উত্তর: ২১.২১ লাখপ্রশ্ন: বাংলাদেশে প্রতি বছর কত লাখ শিশু মারা যায়?উত্তর: ১৩.৪ লাখপ্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?উত্তর: জলবায়ুর প্রভাব ও শিক্ষার অভাবপ্রশ্ন: বাংলাদেশে শতকরা কতজন মানুষ অশিক্ষিত?উত্তর: শতকরা ৫১ জন (১৯৯৮ সাল)প্রশ্ন: পরিবার পরিকল্পনা কী?উত্তর: পরিকল্পিত পরিবার গঠনপ্রশ্ন: ‘একটি সন্তান কাম্য, দুটি যথেষ্ট’-এ স্লোগান কিসের উত্সাহ থেকে হয়েছে?উত্তর: পরিবার ছোট করারপ্রশ্ন: সন্ত্রাস ও অপরাধ দমনে কার ভূমিকা মুখ্য?উত্তর: পুলিশেরপ্রশ্ন: বালাদেশ সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছেন?উত্তর: ২৫ বিঘাপ্রশ্ন: বাংলাদেশে বেকারত্বের সংখ্যা কত?উত্তর: প্রায় ১ কোটি ২০ লাখপ্রশ্ন: বাংলাদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কত?উত্তর: প্রায় ৪ কোটিপ্রশ্ন: কেয়ার কী? উত্তর: বেসরকারি এনজিওপ্রশ্ন: ‘তাকে বেকারত্ব বলে, যখন কর্মক্ষম ব্যক্তিরা কাজে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুসারে কাজ পায় না’— উক্তিটি কার?উত্তর: অধ্যাপক এ সি পিগুপ্রশ্ন: মা ও শিশুর স্বাস্থ্যহীনতার মূল কারণ কী?উত্তর: পুষ্টিযুক্ত খাদ্যের অভাবপ্রশ্ন: জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য কী প্রয়োজন?উত্তর: জনসংখ্যার পুনর্বণ্টন, আয়ের পুনর্বণ্টন, অর্থনৈতিক উন্নয়নপ্রশ্ন: নিজে কোন কাজ করে আয় উপার্জন করাকে কী বলে?উত্তর: আত্মকর্মসংস্থানপ্রশ্ন: বাংলাদেশে কতজন মানুষের জন্য একজন পুলিশ কর্মরত আছেন? উত্তর: ১৪০০ জনপ্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির অন্যতম সামাজিক কারণ কী?উত্তর: বাল্যবিবাহ প্রশ্ন: জনসংখ্যাকে জনসম্পদে গঠন করতে কী প্রয়োজন?উত্তর: নাগরিক সচেতনতাপ্রশ্ন: যে প্রচলিত রীতি ভঙ্গ করলে শাস্তির বিধান করা হয়, তা ভঙ্গ করাই অপরাধ’— এ উক্তিটি কার?উত্তর: র্যাডক্লিফ ব্রাউনেরপ্রশ্ন: কৃষির বহুমুখীকরণ কী?উত্তর: কৃষিতে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করাপ্রশ্ন: নিরক্ষর মানুষের দৃষ্টিভঙ্গি কেমন হয়?উত্তর: সংকীর্ণপ্রশ্ন: দুর্নীতি কী?উত্তর: নীতিবিহীন কাজপ্রশ্ন: সন্ত্রাস বেশি হয় কোন অঞ্চলে?উত্তর: গ্রীষ্মপ্রধান অঞ্চলে।