এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৮প্রশ্ন: কী দিয়ে পাতায় তৈরি খাদ্য পরিবাহিত হয়?উত্তর: ফ্লোয়েম।প্রশ্ন: জাইলেম ও ফ্লোয়েম টিস্যুগুচ্ছকে কী বলা হয়?উত্তর: ভাস্কুলার বান্ডেল।প্রশ্ন: সিভনল কিসের গঠন উপাদান?উত্তর: ফ্লোয়েম।প্রশ্ন: যে টিস্যু থেকে নানা প্রকার তরল পদার্থ নিঃসৃত হয় তাকে কী বলে?উত্তর: ক্ষরণকারী টিস্যু।অধ্যায়-৯প্রশ্ন: পৃথিবীর সরলতম ও ক্ষুদ্রতম জীব কী?উত্তর: ভাইরাস।প্রশ্ন: ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া কাদের দেখা যায় না?উত্তর: ভাইরাস।প্রশ্ন: কাকে জড় ও জীবের মধ্যে যোগসূত্রকারী সেতুবন্ধ হিসেবে বিবেচনা করা হয়?উত্তর: ভাইরাস।প্রশ্ন: T2 ফাস ভাইরাসের আকৃতি কিসের মতো?উত্তর: ব্যাঙাচির মতো।প্রশ্ন: রানীক্ষেত রোগ সৃষ্টিকারী ভাইরাসের পোষক কী?উত্তর: মুরগি।প্রশ্ন: অস্ট্রেলিয়ায় খরগোশের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন ভাইরাস ব্যবহার করা হয়?উত্তর: মিক্সোমেটোসিস।প্রশ্ন: লিউয়েন হুক কত সালে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন?উত্তর: ১৬৬৫ সালে।প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কত স্তরবিশিষ্ট?উত্তর: তিন স্তরবিশিষ্ট।প্রশ্ন: ব্যাকটেরিয়া কিসের সাহায্যে চলাচল করে?উত্তর: ফ্লাজেলা।প্রশ্ন: শৈবাল ও ছত্রাক সমন্বয়ে যে মিথোজীবী জন্মায় সেটি কী হিসেবে পরিচিতি?উত্তর: লাইকেন।প্রশ্ন: ব্যাঙের ছাতাকে কী বলা হয়?উত্তর: এগারিকাস।প্রশ্ন: এগারিকাসের দেহের সূক্ষ্ম সুতার জালের মতো মূল অংশকে কী বলা হয়?উত্তর: মাইসিলিয়াম।প্রশ্ন: পাইরিনয়েডে কী সঞ্চিত থাকে?উত্তর: স্টার্চ।প্রশ্ন: কোন শৈবাল মাটির উর্বরতা বাড়ায়?উত্তর: নীলাভ সবুজ শৈবাল।প্রশ্ন: আদি উদ্ভিদের অপর নাম কী?উত্তর: প্রটোফাইটা।প্রশ্ন: ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া কোথায় থাকে?উত্তর: দইয়ে।প্রশ্ন: ব্যাকটেরিয়ার দ্বিভাজন বা ফিশন পদ্ধতিতে কত সময় লাগে?উত্তর: ২০ মিনিট।প্রশ্ন: পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায় কোথা থেকে?উত্তর: ছত্রাক থেকে।প্রশ্ন: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কেমন?উত্তর: সমান্তরাল।প্রশ্ন: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কেমন?উত্তর: জালিকা।প্রশ্ন: জাইগোট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়?উত্তর: ভ্রূণে।প্রশ্ন: ব্রায়োফাইটা উদ্ভিদে মূলের পরিবর্তে কী জন্মায়?উত্তর: সূক্ষ্ম রাইজয়েড।প্রশ্ন: স্পোরোফাইটের ক্যাপসুলে কী থাকে?উত্তর: স্পোর বা রেণু।প্রশ্ন: কোন দলের উদ্ভিদগুলোর মূল, কাণ্ড ও পাতা হয় কিন্তু ফুল হয় না?উত্তর: টেরিডোফাইটা।প্রশ্ন: ফার্নের কাণ্ডটি কিসে রূপান্তরিত হয়?উত্তর: রাইজোম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালহিসাববিজ্ঞানআলতাফ হোসেনসিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-১প্রশ্ন: আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে কী বলে?উত্তর: হিসাববিজ্ঞান।প্রশ্ন: আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?উত্তর: ইতালিতে।প্রশ্ন: আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?উত্তর: লুকা প্যাসিওলি।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতির উত্পত্তিকাল কোনটি?উত্তর: ১৪৯৪ খ্রিষ্টাব্দ।প্রশ্ন: লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থের নাম কী?উত্তর: সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা।প্রশ্ন: হিসাববিজ্ঞানের ইতিহাস কতো পুরানো?উত্তর: মানব সভ্যতার মতোই পুরনো।প্রশ্ন: প্রাচীনকালে মানুষ হিসাব সংরক্ষণ করত কীভাবে?উত্তর: পাথরে বা গুহায় দাগ ও আঁচড় কেটে।প্রশ্ন: হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী?উত্তর: লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ।প্রশ্ন: হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্র ও আওতা কী?উত্তর: ব্যক্তি, ব্যবসা এবং সমাজের সর্বস্তরে বিস্তৃত।প্রশ্ন: হিসাব সচেতনতা মানুষকে কী করে?উত্তর: নৈতিক চরিত্র গঠন ও মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে।প্রশ্ন: ‘অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনের সংগ্রহ সংকলন, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাববিজ্ঞান বলা হয়।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: এ ডব্লিউ জনসন।প্রশ্ন: ‘যে শাস্ত্রে সমস্ত রকম আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার পদ্ধতি ও সে সকল লেনদেনের সামগ্রিক ফলাফল বিশ্লেষণ প্রণালী সম্পর্কে আলোচনা করা হয় তাকে হিসাববিজ্ঞান বলা হয়।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: এফ ডব্লিউ পিক্সলি।প্রশ্ন: লুকা প্যাসিওলি কে ছিলেন?উত্তর: ধর্মযাজক, দার্শনিক, গণিত শাস্ত্রবিদ।প্রশ্ন: বিনিময়ের মাধ্যম হিসেবে কালক্রমে কিসের প্রচলন হয়?উত্তর: মুদ্রার।প্রশ্ন: আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন কোনটি?উত্তর: পঞ্চদশ শতাব্দী।প্রশ্ন: হিসাববিজ্ঞানের প্রস্তুতকৃত বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলেই একে কী বলে?উত্তর: ব্যবসায়ের ভাষা।প্রশ্ন: কোনো প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের উদ্দেশ্য কী?উত্তর: আর্থিক অবস্থা নিরূপণ করা।অধ্যায়-২প্রশ্ন: লেনদেন বলতে কী বোঝায়?উত্তর: অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা।প্রশ্ন: প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ জড়িত থাকে?উত্তর: দুটি পক্ষ।প্রশ্ন: প্রতিটি লেনদেন কিসে পরিমাপযোগ্য? উত্তর: টাকায়।প্রশ্ন: লেনদেন সংক্রান্ত ঘটনা কেমন?উত্তর: দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো কী রকম?উত্তর: প্রত্যেকটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল