এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-১০প্রশ্ন: পাতায় কিসের সমন্বয়ে শর্করা খাদ্য তৈরি হয়?উত্তর: সূর্যালোক ও ক্লোরোফিল।প্রশ্ন: উদ্ভিদের পুষ্টির মোট উপাদান কয়টি?উত্তর: ১৬টি।প্রশ্ন: কিসের অভাবে উদ্ভিদের ক্লোরোফিল উপাদান, কোষ বিভাজন ও কোষের বৃদ্ধি ব্যাহত হয়?উত্তর: নাইট্রোজেন।প্রশ্ন: কিসের অভাবে উদ্ভিদের পাতা ও ফলে বাদামি দাগ পড়ে?উত্তর: ফসফরাস।প্রশ্ন: উদ্ভিদ সরাসরি বায়ু থেকে কোন উপাদানগুলো সংগ্রহ করে?উত্তর: কার্বন ও অক্সিজেন। প্রশ্ন: কিসের অভাবে ফুল ও ফল বিলম্বে ধরে এবং পাতার শীর্ষ ও কিনারায় দাগ পড়ে? উত্তর: পটাশিয়াম। প্রশ্ন: কিসের অভাবে ক্লোরোফিল নষ্ট হয়ে পাতায় নকশার সৃষ্টি হয়? উত্তর: লৌহ। প্রশ্ন: পাতার নিম্ন বহিঃত্বকে যে অসংখ্য ছোট ছোট ছিদ্র পথ আছে তাদের কী বলা হয়? উত্তর: পত্ররন্ধ্র। প্রশ্ন: পত্ররন্ধ্রের মাধ্যমে কত ভাগ প্রস্বেদন ঘটে? উত্তর: ৮০-৯০ ভাগ।প্রশ্ন: পাতার ঊর্ধ্ব ও বহিঃত্বকের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে কী বলা হয়? উত্তর: কিউটিকুলার প্রস্বেদন। প্রশ্ন: উদ্ভিদের কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে যে প্রস্বেদন হয় তাকে কী বলা হয়? উত্তর: লেন্টিকুলার প্রস্বেদন। প্রশ্ন: সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কোন প্রক্রিয়া? উত্তর: শরীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশ্ন: শর্করা উত্পাদনের প্রাকৃতিক কারখানা বলা হয় কাকে? উত্তর: পাতাকে। প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কী উত্পন্ন হয়? উত্তর: অক্সিজেন। প্রশ্ন: গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? উত্তর: কোষের সাইটোপ্লাজমে। প্রশ্ন: ক্রেবস চক্র কোথায় ঘটে? উত্তর: কোষের মাইটোকন্ড্রিয়ায়। প্রশ্ন: মূলের কোন অঞ্চলে বৃদ্ধি সবচেয়ে বেশি হয়? উত্তর: ভাজক অঞ্চলে। প্রশ্ন: ছোট দিনের উদ্ভিদের নাম কী?উত্তর: আমন ধান, সরিষা, ডালিয়া। প্রশ্ন: বড় দিনের উদ্ভিদের নাম কী? উত্তর: পাট গাছ। প্রশ্ন: দিন নিরপেক্ষ উদ্ভিদ কী? উত্তর: তুলা, কুমড়া, মরিচ, পেঁপে। প্রশ্ন: স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি হয় কার? উত্তর: ছত্রাক, শৈবাল, মস, ফার্ন। প্রশ্ন: গোল আলুর প্রজনন কার মাধ্যমে ঘটে? উত্তর: কন্দ। প্রশ্ন: পেঁয়াজের কাণ্ড কোন প্রকৃতির?উত্তর: কন্দাল কাণ্ড। প্রশ্ন: পাতার মাধ্যমে প্রজনন ঘটে কোন উদ্ভিদের?উত্তর: পাথরকুচি পাতার। প্রশ্ন: বায়ুপরাগী ফুল কোনগুলো? উত্তর: ধান, ঘাস, গম। প্রশ্ন: পতঙ্গপরাগী ফুলের বিশেষত্ব কী? উত্তর: উজ্জ্বল বর্ণ, সুগন্ধ, মধুগ্রন্থি। প্রশ্ন: প্রাণীপরাগী ফুলের নাম লিখ? উত্তর: শিমুল, কদম। প্রশ্ন: পাতা শ্যাওলার পরাগায়ন কার মাধ্যমে ঘটে? উত্তর: পানির মাধ্যমে। প্রশ্ন: উদ্ভিদের ফুল ধারণে আলো-অন্ধকার বা দিন-রাত্রির দৈর্ঘ্যের প্রভাবকে কী বলা হয়? উত্তর: ফটোপিরিওডিজম। প্রশ্ন: কোন পদ্ধতি প্রয়োগ করে এক দেশের উদ্ভিদকে আর এক দেশের অনুপযোগী আবহাওয়ায় সহজেই খাপ খাওয়ানো যায়? উত্তর: ভার্নালাইজেশন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালহিসাববিজ্ঞানআলতাফ হোসেনসিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-২প্রশ্ন: লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?উত্তর: দুটি পক্ষ বা হিসাব।প্রশ্ন: লেনদেন সর্বদা কিসের পরিবর্তন আনে?উত্তর: আর্থিক অবস্থার।প্রশ্ন: ঘটনা ও লেনদেন কী?উত্তর: একই অর্থবোধক নয়।প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল কী ধরনের লেনদেন?উত্তর: কারবারি লেনদেন।প্রশ্ন: লেনদেন হতে হলে সর্বদা কী প্রয়োজন?উত্তর: বস্তুর বাস্তব বিনিময় নিষ্প্রয়োজন।প্রশ্ন: হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি?উত্তর: লেনদেন।প্রশ্ন: ঘটনা কত প্রকার?উত্তর: দুই প্রকার।প্রশ্ন: আধুনিক লেখকরা লেনদেনকে যে হিসাব সমীকরণের মাধ্যমে বিবেচনা করে থাকে তা প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?উত্তর: অ=খ+চপ্রশ্ন: লেনদেনের আভিধানিক অর্থ কী?উত্তর: আদান-প্রদান।প্রশ্ন: লেনদেনের বৈশিষ্ট্য?উত্তর: আর্থিক অবস্থার পরিবর্তন।প্রশ্ন: চালান কী?উত্তর: মাল ক্রয় ও বিক্রয়ের একটি প্রমাণ দলিল।প্রশ্ন: ক্যাশমেমো প্রদান করা হয় কখন?উত্তর: নগদ বিক্রয়ের জন্য।প্রশ্ন: ক্যাশমেমো সাধারণত কত কপি করা হয়?উত্তর: তিন কপি।প্রশ্ন: ক্রয়-বিক্রয়, বিভিন্ন খরচ ও আয় নগদান বইয়ে লিপিবদ্ধ করার জন্য যে সাক্ষ্য প্রমাণপত্র ব্যবহূত হয় তাকে কী বলা হয়?উত্তর: ভাউচার।প্রশ্ন: ভাউচার কয় প্রকার?উত্তর: দুই প্রকার।প্রশ্ন: ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?উত্তর: ক্রয় ফেরত বহি।প্রশ্ন: ডেবিট নোট চালান থেকে আলাদা করে দেখানোর জন্য সাধারণত কোন কালি ব্যবহার করা হয়?উত্তর: লাল কালি।প্রশ্ন: কোনটি থেকে বিক্রয় ফেরত বই লিপিবদ্ধ করা হয়?উত্তর: ডেবিট নোট।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?উত্তর: লেনদেন।প্রশ্ন: কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত ব্যবসা সংক্রান্ত লেনদেনকে কী বলে?উত্তর : কারবারি লেনদেন।প্রশ্ন: প্রতিটি লেনদেন বা আদান-প্রদানের দুটি পক্ষ বা হিসাব জড়িত থাকাকে কী বলে?উত্তর: লেনদেনের দ্বৈতসত্তা।প্রশ্ন: আসবাবপত্রের অবচয় ব্যবসায়ের একটি কী রকম লেনদেন?উত্তর: কারবারি লেনদেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল