এসএসসি পরীক্ষা: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
হিসাববিজ্ঞানআলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকাঅধ্যায়-৭গতকালের পরপ্রশ্ন: দেনাদারের কাছে মোট পাওনা টাকা থেকে কিছু টাকা মওকুফ করা হলে তাকে কী বলে?উত্তর: প্রদত্ত বাট্টা।প্রশ্ন: চেক দ্বারা কোনো দেনা পরিশোধ করলে তা দু’ঘরা নগদান বইয়ের কোথায় বসে?উত্তর: ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খুললে তাকে কী বলা হয়?উত্তর: আমানতকারী।প্রশ্ন: ব্যাংকের সঙ্গে সম্পাদিত লেনদেনসমূহ আমানতকারী নগদান বইয়ের কোথায় লিপিবদ্ধ করবেন?উত্তর: ব্যাংকের ঘরে।প্রশ্ন: নগদ বইতে “কন্ট্রা বা ‘ঈ’ বা সি” লিখতে হয় কখন?উত্তর: যখন ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠানো এবং ব্যাংকে জমা দেওয়া হয়প্রশ্ন: কারবারি বাট্টা কীভাবে হিসাবভুক্ত হয়?উত্তর: আদৌ হিসাবভুক্ত করা হয় না।প্রশ্ন: প্রাপ্ত বাট্টা নগদান বইয়ের কোনদিকে বসে?উত্তর: নগদান বইয়ের ক্রেডিট দিকে বসে।অধ্যায়-৮প্রশ্ন: রেওয়ামিলের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি? উত্তর: পাঁচটিপ্রশ্ন: রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য কী?উত্তর: হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করাপ্রশ্ন: রেওয়ামিল বলতে কী বোঝায়?উত্তর: খতিয়ানের উদ্বৃত্তসমূহের তালিকাপ্রশ্ন: রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল সমান হলে তা কী প্রকাশ করে?উত্তর: খতিয়ানের গাণিতিক শুদ্ধতা প্রকাশ করেপ্রশ্ন: রেওয়ামিলের ডেবিট কলামের যোগফল সর্বদা ক্রেডিট কলামের যোগফলের কী হবে?উত্তর: সমান হবেপ্রশ্ন: অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কী নির্দেশ করে?উত্তর: ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করেপ্রশ্ন: যাবতীয় সম্পত্তিবাচক হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের কোন দিকে লেখা হয়?উত্তর: ডেবিট কলামে লেখা হয়প্রশ্ন: সমাপনী মজুদ রেওয়ামিলের কোনদিকে লেখা হয়?উত্তর: কোনো কলামেই লেখা হয় নাপ্রশ্ন: রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল পৃথক পৃথকভাবে কোথায় দেখাতে হয়?উত্তর: কোনো হিসাবেই দেখাতে হয় নাপ্রশ্ন: বিভিন্ন হিসাবের ডেবিট ব্যালেন্সগুলো ডেবিট কলামে এবং ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট কলামে লিখে কী বই তৈরি করা হয়?উত্তর: রেওয়ামিলপ্রশ্ন: ‘রেওয়ামিল হলো ক্যাশ ও ব্যাংক ব্যালেন্সসহ খতিয়ান হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সগুলোর একটি তালিকামাত্র।’—এ উক্তিটি কার?উত্তর: আর এন কাটারেরপ্রশ্ন: রেওয়ামিল তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য কী?উত্তর: হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করাপ্রশ্ন: রেওয়ামিলের ছক অনুযায়ী রেওয়ামিলকে কয়টি ঘরে ভাগ করা যায়?উত্তর: ৫টি ঘরেপ্রশ্ন: যদি কোনো একটি হিসাবে যে পরিমাণ টাকা কম বা বেশি লিখা হয় তা অন্য আর একটি হিসাবের সমপরিমাণ টাকা কম-বেশি লিপিবদ্ধের মাধ্যমে সমান হয়ে যায়, তবে তাকে কোন ধরনের ভুল বলা হয়?উত্তর: পরিপূরক ভুলপ্রশ্ন: ১০০ টাকার পরিবর্তে উভয় হিসাবে ১০০০ টাকা লিখাকে কী জাতীয় ভুল বলা হয়?উত্তর: লেখার ভুলপ্রশ্ন: রেওয়ামিলে কোন হিসাবের ব্যালেন্সটি অন্তর্ভুক্ত করা হয় না?উত্তর: সমাপনী মজুদ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল