বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৯ প্রশ্ন: আমদানীকৃত যন্ত্রপাতির জাহাজ ভাড়া কী ধরনের ব্যয়?উত্তর: মূলধনজাতীয় ব্যয়প্রশ্ন: একটি অকেজো মোটরগাড়ি চালু করার মেরামত ব্যয় কী ধরনের ব্যয়?উত্তর: মূলধনজাতীয় ব্যয়প্রশ্ন: যেসব লেনদেনের ফল স্বল্পকাল স্থায়ী তাকে কী বলে?উত্তর: মুনাফাজাতীয় লেনদেনপ্রশ্ন: মুনাফা অর্জনের উদ্দেশ্যে কারবার পরিচালনার জন্য দৈনন্দিন যেসব খরচ হয় সেগুলোকে কী বলে?উত্তর: মুনাফাজাতীয় ব্যয়প্রশ্ন: পুরনো আসবাবপত্র বিক্রয় করে যে টাকা পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: মূলধনজাতীয় প্রাপ্তিপ্রশ্ন: মূলধনজাতীয় ব্যয় থেকে কত দিন সুবিধা পাওয়া যায়?উত্তর: অনেক দিনপ্রশ্ন: বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ কী ধরনের ব্যয়?উত্তর: বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়প্রশ্ন: কোনো নতুন সম্পত্তি ক্রয় করলে তার বহন খরচ কী?উত্তর: মূলধনজাতীয় ব্যয়প্রশ্ন: যে ব্যয়ের মাধ্যমে কারবারের জন্য স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় তাকে কী বলা হয়?উত্তর: মূলধনজাতীয় ব্যয়প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?উত্তর: মূলধনজাতীয় লেনদেনপ্রশ্ন: যেসব লেনদেনের ফল স্বল্পকাল স্থায়ী তাকে কী বলে?উত্তর: মুনাফাজাতীয় লেনদেনপ্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় করা কী জাতীয় ব্যয়?উত্তর: মূলধনজাতীয় ব্যয়প্রশ্ন: কর্মচারীদের বেতন প্রদান কোন জাতীয় ব্যয়?উত্তর: মুনাফাজাতীয় ব্যয়প্রশ্ন: মুনাফা অর্জনের উদ্দেশ্যে কারবার পরিচালনার জন্য দৈনন্দিন যেসব খরচ হয় সেগুলোকে কী বলে?উত্তর: মুনাফাজাতীয় ব্যয়প্রশ্ন: মূলধনজাতীয় ব্যয়ের ফলে কারবারের সম্পত্তি কী হয়?উত্তর: বাড়েপ্রশ্ন: মুনাফাজাতীয় ব্যয় দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানকে কী করা হয়?উত্তর: চালু করা হয়প্রশ্ন: মুনাফাজাতীয় আয় কোনটি?উত্তর: মাল বিক্রিপ্রশ্ন: মুনাফাজাতীয় ব্যয় কোনটি?উত্তর: বিজ্ঞাপন খরচপ্রশ্ন: কোনটি মূলধনজাতীয় প্রাপ্তি নয়?উত্তর: প্রাপ্ত সুদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল