সুনাগরিকের ৩টি গুণ। বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক: সামাজিক বিজ্ঞান
এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৪
সহকারী শিক্ষকবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থী, সামাজিক বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৪১৪। সরকারের পররাষ্ট্র নীতি দেখাশোনা করে থাকে শাসন বিভাগ। তাহলে রাষ্ট্রদূতদের নিয়োগ দান ও আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে থাকে কোন বিভাগ?ক. সচিবালয় খ. আইন বিভাগ গ. শাসন বিভাগ ঘ. বিচার বিভাগ১৫। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত সাংসদদের ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনপদ্ধতি কোন ধরনের?ক. সরাসরি খ. প্রত্যক্ষ গ. পরোক্ষ ঘ. আনুপাতিক১৬. বাংলাদেশের স্থল, বিমান ও নৌবাহিনীকে নিয়ন্ত্রণ করে কে?ক. রাষ্ট্রপতি খ. স্পিকার গ. মন্ত্রিবর্গ ঘ. জাতীয় সংসদ১৭। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে মহিলাদের ৪৫টি আসন সংরক্ষিত হয়?ক. দশম সংশোধনী খ. একাদশ সংশোধনী গ. ত্রয়োদশ সংশোধনী ঘ. চতুর্দশ সংশোধনী১৮। জেলা জজ ও সাব জজের আদালতে প্রধান যে মামলা পরিচালিত হয়, তার নাম কী?i. দেওয়ানি মামলা ii. ফৌজদারি মামলা iii. তদন্ত পরিচালনানিচের কোটি সঠিক?ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii১৯। বাংলাদেশে বর্তমানে মোট কতটি ইউনিয়ন আছে?ক. ৪৫৫৪টি খ. ৪৪৯৮টি গ. ৪৫৫৬টি ঘ. ৪৫৫৭টিনিচের অনুচ্ছেদটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান ও কিছুসংখ্যক সদস্য নিয়ে গঠিত হয়। ইউনিয়ন পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। এ জন্য জনগণের ওপর বিভিন্ন ধরনের কর ধার্য করতে হয়।২০। ব্যয় নির্বাহের জন্যে ইউনিয়ন পরিষদ কর আরোপ করতে পারে কিসের ওপর?i. ঘরবাড়ির মূল্য ও জমির আয়ের ওপর ii. যানবাহনের ওপর iii. হাটবাজার ও জলমহালের ওপরনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২১. বাংলাদেশের সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদে কোন বিষয়টি উল্লেখ আছে?ক. প্রশাসনিক ট্রাইব্যুনাল খ. গ্রাম আদালত গ. সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি ঘ. সুপ্রিম কোর্টের অবস্থান২২। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই দল সরকার গঠন করে। বাংলাদেশে সরকার গঠন করতে হলে কমপক্ষে কতটি আসনের প্রয়োজন? ক. ১৫১ খ. ১৫০ গ. ২০০ ঘ. ১৬০টি।২৩। সুনাগরিকের ৩টি গুণ। বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক। এ মতটি কার?ক. অ্যারিস্টটল খ. লর্ড ব্রাইস গ. গেটেল ঘ. লাস্কি২৪। জনসাধারণের শাসন ব্যবস্থাকে কী বলে?ক. গণতন্ত্র খ. রাজতন্ত্র গ. জনতন্ত্র ঘ. প্রজাতন্ত্র২৫। কার নেতৃত্বে সংসদ দেশের আইন তৈরি করে?ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রীগ. আইন সচিব ঘ. আইনমন্ত্রী২৬। ‘বিশুদ্ধ গণতন্ত্র’ প্রচলন ছিল কোথায়?ক. ইংল্যান্ডে খ. ইতালিতে গ. গ্রীসে ঘ. ভারতেনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:১৯৯০ সালের পর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। এখনো দেশে সুষ্ঠু গণতন্ত্র সুসংহত হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র চর্চার অভাব। একই সঙ্গে রাজনীতিবিদদের মধ্যেও রয়েছে সহনশীলতার অভাব।২৭। বাংলাদেশের গণতন্ত্র কখন বিপন্ন হতে পারে?ক. রাজনীতিবিদদের মধ্যে সহনশীলতার অভাব খ. সুশাসনের অভাব গ. দুর্নীতি ঘ. গণতন্ত্র চর্চার অভাব২৮। বাংলাদেশে গণতন্ত্র সঠিক অর্থে কার্যকর করতে হলে কী করা প্রয়োজন?i. দলের ভেতর প্রকৃত গণতন্ত্র চর্চা ii. পরিবারতন্ত্র থেকে দলকে রক্ষা করা iii. রাজনীতিবিদদের দুর্নীতিমুক্ত করা নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii২৯। বিগত সরকারের আমলে বাংলাদেশে নিচের কাজগুলো সম্পন্ন হয়। এগুলোর কোনটি বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ?ক. ত্রাণসামগ্রী বিতরণ খ. আঞ্চলিক জোট গঠন গ. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ঘ. সেনাবাহিনী সংস্কার।সামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অধ্যায়-৪: ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. ক।