সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর (পদ্য) অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র (পদ্য) থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।উমর ফারুক১। এশার আজানের মধ্য দিয়ে কবি কোন স্মৃতি স্মরণ করেছেন?ক. পাপিয়ার ডাক খ. চকোরীর গান গ. মুয়াজ্জিনের কণ্ঠস্বর ঘ. উমরের আহ্বান২। ‘মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে/ মেরেছো দোররা, মরেছে পুত্র তোমার চোখের পরে!’—পঙিক্ত দুটিতে উমর ফারুকের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের ইঙ্গিত আছে?ক. মানবিকতা খ. সাম্যবাদী দৃষ্টিভঙ্গি গ. স্নেহপরায়ণতা ঘ. ন্যায়বিচার৩। ‘ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি/ মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।’—উদ্দীপকের মধ্যে উমর ফারুক চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?ক. মানবিকতা খ. সাম্যবাদী দৃষ্টিভঙ্গি গ. স্নেহপরায়ণতা ঘ. ন্যায়পরায়ণতা৪। বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একজন শাসকের কোন দৃষ্টিভঙ্গি লালন করা প্রয়োজন?ক. মানবিক খ. কঠোর গ. ন্যায়পরায়ণ ঘ. সাম্যবাদী৫। আজানের ধ্বনির সঙ্গে কার স্মৃতি বিজড়িত?ক. হজরত উমর (রা.)-এর খ. মুয়াজ্জিনের গ. হজরত আবু বকর (রা.)-এর ঘ. খালিদের ৬। আজানের ধ্বনিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?ক. পাখির গানের সঙ্গে খ. পাপিয়ার ডাকের সঙ্গে গ. কোকিলের কুহু কুহুর সঙ্গে ঘ. দোয়েলের গানের সঙ্গে৭। জেরুজালেম যাত্রার সময় হজরত উমরের সঙ্গে কয়টি খুজ্জ রুটি ছিল? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি৮। ‘উমর ফারুক’ কবিতায় কার জ্যোতি দিনে দিনে বিমলিন হয়ে যাচ্ছে?ক. সূর্যের খ. চন্দ্রের গ. ইসলামের ঘ. কোরআনের৯। হজরত উমর (রা.) কত বছর খেলাফতি শাসন করেছিলেন?ক. চার বছর খ. ছয় বছর গ. দশ বছর ঘ. বার বছর১০। হজরত উমর (রা.)-এর কোন গুণটিকে করুণা বশ করতে পারেনি?ক. সত্যের খ. ন্যায়ের গ. আইনের ঘ. শাসনের১১। ‘উমর ফারুক’ কবিতায় বর্ণিত উমরের কোন অধিকার নেই?ক. রাজত্বের খ. বায়তুল মালের গ. আরাম-সুখের ঘ. দেশের সম্পদের১২। ‘উমর ফারুক’ কবিতায় কবির মতে পরশপাথর কোনটি?ক. হজরত মুহাম্মদ (সা.) খ. ইসলাম গ. আল-কোরআন ঘ. সূরা তোয়াহা১৩। ‘শমসের’ শব্দের প্রতিশব্দ কোনটি?ক. বন্দুক খ. তরবারি গ. চাবুক ঘ. রশি১৪। ‘পিরান’ শব্দের অর্থ কী?ক. কাপড় খ. জোব্বা গ. জামা ঘ. পায়জামা১৫। ‘দোররা’ শব্দের অর্থ— ক. লাঠি খ. পাথর গ. চাবুক ঘ. ছড়ি১৬। ‘সাইমুম’ বলতে কী বোঝায়?ক. মরুভূমির ঝড় খ. সমুদ্রের ঝড় গ. লু হাওয়া ঘ. বৈশাখী ঝড়১৭। ‘উমর ফারুক’ কবিতায় বর্ণিত ‘আমির-উল-মুমেনিন’ অর্থ কী?ক. বিশ্বাসীদের নেতা খ. বিশ্ববাসীদের নেতা গ. বিশ্বাসী নেতা ঘ. রাজনৈতিক নেতা১৮। সত্যের আলো এখন কিসের আলোর মতো ক্ষীণ হয়ে জ্বলছে?ক. প্রদীপের খ. মোমবাতির গ. তারকার ঘ. জোনাকির১৯। ‘সেদিন গিয়েছে’—শিয়রের কাছে কে কথাটি বলেছে?ক. হযরত উমর (রা.) খ. খালিদ গ. কালের ঘড়ি ঘ. ইতিহাস।বাংলা ১ম পত্র (পদ্য): সঠিক উত্তরউমর ফারুক: ১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. গ।