১. হাইডেলবার্গ মানব কোথায় দেখা যেত? ক. জার্মানিতে খ. চীনে গ. ভারতে ঘ. জাপানে ২. খাদ্য সংগ্রহ অর্থনীতির স্থলে খাদ্য উৎপাদন অর্থনীতি প্রবর্তিত হয় কখন? ক. নিম্ন প্রাচীন প্রস্তর যুগে খ. নব্য প্রস্তর যুগে গ. উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ঘ. মধ্য প্রাচীন প্রস্তর যুগে ৩. বহুপতি পরিবার কোন সমাজে দেখা যায়? ক. সাঁওতাল উপজাতি খ. মণিপুরী উপজাতি গ. টোডা উপজাতি ঘ. মগ উপজাতি ৪. বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য প্রচারিত মীনা কার্টুন ও সিসিমপুর কী ধরনের অনুষ্ঠান? i. বিনোদনমূলক ii. শিক্ষামূলক iii. সচেতনমূলক কোনটি সঠিক ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii ৫. গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের উপস্থিতি অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ—i. খাদ্যের বিনিময়ে শিক্ষা কার্যক্রম চালু ii. গরিব ও মেধাবীদের জন্য উপবৃত্তি চালু iii. অবৈতনিক শিক্ষাব্যবস্থা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৬. বাংলাদেশের সর্বাধিক অমানবিক ও বেদনাদায়ক সমস্যা কোনটি? ক. বেকারত্ব খ. যৌতুক প্রথা গ. অপরাধ ঘ. দুর্নীতি৭. দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—ক. যোগাযোগ ব্যবস্থা খ. নগরায়ণ গ. শিল্পায়ন ঘ. শিক্ষা ৮. ‘খুন, দাঙ্গা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ ইত্যাদি এমন কোনো অপরাধ নেই যা নীলকরেরা করত না।’— কথাটি কার? ক. এশলি ইডেন খ. দীনবন্ধু মিত্র গ. গোপাললাল মিত্র ঘ. ম্যাকাইভার ৯. সতীদাহ প্রথা রহিত হয় কত সালে? ক. ১৮২৯ সালে খ. ১৮১০ সালে গ. ১৮৩০ সালে ঘ. ১৮৩৯ সালে ১০. বেলাল সাহেব তাঁর এলাকার শিক্ষা বিস্তারে অর্থ দান করার পাশাপাশি গরিব-দুঃখীদের সহযোগিতা করছেন। হাজী মুহম্মদ মুহসীনের কোন বৈশিষ্ট্য অনুপ্রাণিত হয়ে তিনি এ কাজ করছেন? i. দানশীলতা ii. কর্তব্যপরায়ণতা iii. ধর্মপরায়ণতা নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১১. মুসলিম লীগ কখন গঠিত হয়?ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে গ. ১৯১১ সালে ঘ. ১৯৮৫ সালে ১২. কী কারণে ১৮৫৭ সালের মহাবিদ্রোহ সংঘঠিত হয়? ক. রাজনৈতিক কারণে খ. অর্থনৈতিক, সামাজিক কারণে গ. সামরিক, ধর্মীয় কারণে ঘ. বর্ণিত সবগুলো ১৩. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?ক. নয়টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি১৪. ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? ক. বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল খ. বাঙালির জাতীয় চিন্তার সন্নিবেশ ঘটেছিল গ. পাকিস্তানিদের মৃত্যুর পরোয়ানা ছিল ঘ. পাকিস্তানিদের দিন শেষের ব্যবস্থা ছিল ১৫. কোন গ্রহের একটিও উপগ্রহ নেই? ক. ইউরেনাস খ. পৃথিবী গ. বৃহস্পতি ঘ. শুক্র ১৬. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? ক. ২২ ডিসেম্বর খ. ২৩ সেপ্টেম্বর গ. ২১ জুন ঘ. ২১ মার্চ নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। মানুষ, প্রাণিজগৎ ও গাছপালার আবাসস্থল হলো পৃথিবী পৃষ্ঠের কঠিন আবরণ, যাকে আমরা ভূত্বক বলি। ভূত্বকের ওপরে ও নিচে বৈচিত্র্যময় ভূমিরূপ বিদ্যমান। আর এ ভূত্বকের বৈচিত্র্যময়তা স্থির অবস্থায় নয়, সর্বদাই চলমান। ১৭. নিচের উপাদানগুলোর মধ্যে কোন উপাদানের পরিমাণ ভূত্বকে কম থাকে— ক. সোডিয়াম খ. ক্যালসিয়াম গ. অ্যালুমিনিয়াম ঘ. লোহা ১৮. জীবজগতের আবাসস্থলে ভূত্বকের বৈশিষ্ট্য হলো— i. এটি বিভিন্ন গ্যাসীয় উপাদানে গঠিত ii. এটি সর্বদাই পরিবর্তিত হচ্ছে iii. তাপ বিকিরণ ভূত্বকের বৈচিত্র্যতা আনয়নে সহায়তা করছে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. ii১৯. প্রবাল কী উপায়ে গঠিত হয়? ক. যান্ত্রিক উপায়ে খ. রাসায়নিক উপায়ে গ. জৈবিক উপায়ে ঘ. জৈব রাসায়নিক উপায়ে ২০. ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের অন্যতম নিয়ামক হলো—i. ভূমিকম্প ii. আগ্নেয়গিরি iii.নদী ভাঙানিচের কোনটি সঠিক? ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii২১. কাচ তৈরির প্রধান কাঁচামাল— ক. মোটা বালি খ. মিহি বালি গ. সিলিকা বালি ঘ. চিকন বালি ২২. মত প্রকাশের অধিকার নাগরিকের— ক. রাজনৈতিক অধিকার খ. সামাজিক অধিকার গ. নৈতিক অধিকার ঘ. ব্যক্তিগত অধিকার ২৩. কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ? ক. দেশ রক্ষা খ. পররাষ্ট্র সংক্রান্ত গ. নিরক্ষরতা দূরীকরণ ঘ. প্রশাসন সংক্রান্ত ২৪. আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডায় ১০টি প্রাদেশিক সরকার ও একটি কেন্দ্রীয় সকার রয়েছে। কানাডার সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। কানাডার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য— i. সংসদীয় সরকার ii. যুক্তরাষ্ট্রীয় সরকার iii.একনায়কতান্ত্রিক সরকারনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii, ও iiiনিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। তিউনিসিয়ার বেন আলী ২১ বছর, মিসরের হোসনি মোবারক ৩২ বছর, ফিলিপাইনের ইমেলদা মার্কোস ২১ বছর একনাগাড়ে রাষ্ট্রক্ষমতায় থাকার পর জনতার আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। ৪২ বছর যাবৎ রাষ্ট্রক্ষমতা দখল করে থাকা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির ক্ষেত্রেও একই রকম পরিণতি লক্ষ করা যাচ্ছে। অর্থাৎ কোনো স্বৈরাচারের পরিণতিই সুখকর হয় না। ২৫. উক্ত শাসকবর্গ কী ধরনের শাসক ছিলেন? ক. গণতান্ত্রিক খ. একনায়ক গ. সমাজতান্ত্রিক ঘ. সামরিক ২৬. উক্ত শাসনব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—i. স্বেচ্ছাচারী ব্যবস্থা ii. অস্থায়ী ব্যবস্থা iii. ব্যক্তি স্বাধীনতার বিরোধীনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii, ও iii২৭. ‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের—এমন কতকগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম শক্তিকর্তৃক প্রযুক্ত হয়।’—সংজ্ঞাটি কার? ক. জন অস্টিন খ. হল্যান্ড গ. উড্রো উইলসন ঘ. এরিস্টটল ২৮. সংসদে নারীদের প্রতিনিধিত্ব কেন প্রয়োজন? ক. অধিকার ও কর্তব্য সচেতন করতে খ. স্বামীকে শাসন করতে গ. সংসদের সৌন্দর্য বাড়াতে ঘ. পারিবারিক শান্তি বাড়াতে২৯. মোট জাতীয় উৎপাদন হলো— ক. দেশের জনসাধারণের আয় ও অর্জিত বৈদেশিক মুদ্রা খ. একটি দেশের সব ধনসম্পদ ও ভূখণ্ড গ. কোনো দেশের নির্দিষ্ট সময়ের চূড়ান্ত উৎপাদিত দ্রব্য ও সেবায় আর্থিক মূল্য ঘ. একটি দেশের কৃষি ও শিল্পজাত দ্রব্যের মোট মূল্য ৩০. বাংলাদেশের লাক্স সাবানের বাজারকে বলা হয়—i. একচেটিয়া বাজার ii. পূর্ণ প্রতিযোগিতার বাজার iii. কয়েকজন বিক্রেতার বাজারকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii৩১. উৎপাদনের আদি ও মৌলিক উপাদান কোনটি? ক. ভূমি খ. যন্ত্রপাতি গ. মূলধন ঘ. সংগঠন ৩২. উদ্দেশ্য ও কার্যাবলির ভিত্তিতে ব্যাংকগুলো কত প্রকার?ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার ৩৩. জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে কী বলে? ক. আয় কর খ. দান কর গ. প্রত্যক্ষ কর ঘ. পরোক্ষ কর নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। বাবর একজন সামরিক বাহিনীর সদস্য। তিনি প্রতি মাসে বেতন-ভাতা পান। তা ছাড়া তিনি গত বছর ছয় মাসের বৈদেশিক প্রশিক্ষণ নিয়েছিলেন। অন্যদিকে সরকার দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য আধুনিক অস্ত্র ক্রয় করে থাকেন। এভাবে সরকার এই খাতে অনেক ব্যয় করে থাকে।৩৪. প্রতিরক্ষা খাতের প্রধান ব্যয় হলো—i. বেতন-ভাতা (সামরিক বাহিনীর সদস্যদের) ii. প্রশিক্ষণ ব্যয় (সামরিক বহিনীর সদস্যদের) iii. আধুনিক অস্ত্র ক্রয়কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii৩৫. বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে হলে— i. আধুনিক অস্ত্রের প্রয়োজন ii. সামরিক বাহিনীর প্রয়োজন iii. বৈদেশিক প্রশিক্ষণ প্রয়োজননিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৬. আদমশুমারির প্রাথমিক রিপোর্ট ২০০১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? ক. ১.৪৮ খ. ১.৫৫ গ. ২.৩৫ ঘ. ২.৪৮৩৭. জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হলো— i. পরিকল্পিত পরিবার কর্মসূচি বাস্তবায়ন ii. নারীর ক্ষমতায়ন iii. শিক্ষার প্রসার ঘটানোনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৮. জাতীয় পর্যায়ে কতটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে? ক. ছয়টি খ. আটটি গ. ১০টি ঘ. ১২টি ৩৯. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর কাজের মধ্যে কোনটি দুর্যোগের আগেই করতে হয়? i. গণসচেতনতা ii. দুর্যোগ প্রস্তুতি iii. সাড়া দাননিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৪০. গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন এইচআইভি আক্রান্তদের বয়স সাধারণত কত? ক. ১৫-২৪ বছর খ. ৩০-৩৫ বছর গ. ২০-২৫ বছর ঘ ২৫-৩০ বছর।সঠিক উত্তর: ১. ক ২। খ ৩। গ ৪। ঘ ৫। ঘ ৬। খ ৭। ঘ ৮। ক ৯। ক ১০। খ ১১। খ ১২। ঘ ১৩। গ ১৪। ক ১৫। ঘ ১৬। গ ১৭। ক ১৮। গ ১৯। গ ২০। ঘ ২১। গ ২২। খ ২৩। গ ২৪। ক ২৫। খ ২৬। ঘ ২৭। খ ২৮। ক ২৯। গ ৩০। গ ৩১। ক ৩২। খ ৩৩। ক ৩৪। গ ৩৫। ক ৩৬। ক ৩৭। ঘ ৩৮। খ ৩৯। খ ৪০। ক।