প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায় ‘জীবের কৌষিক গঠন ও প্রকৃতি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ক. কোষ কী?প্রশ্ন: খ. দেহ কোষ বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. চিত্রের A চিহ্নিত অঙ্গানুটি জীব কোষে না থাকলে কী হতো? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. সন্তানের লিঙ্গ নির্ধারণে A ও B-এর মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? বিশ্লেষণ করো। উত্তর: ক. কোষ: কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক।উত্তর: খ. যেসব কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে, তাদের দেহ কোষ বলে। এরা জনন কাজে অংশ নেয় না। নিম্নশ্রেণীর জীবে এরা হ্যাপ্লয়েড অর্থাৎ মাত্র এক প্রস্থ ক্রোমোজম থাকে, কিন্তু উচ্চশ্রেণীর জীবে এরা ডিপ্লয়েড অর্থাৎ নিউক্লিয়াসে দুই প্রস্থ ক্রোমোজম থাকে। উত্তর: গ. A চিহ্নিত অঙ্গানুটি মাইটোকন্ড্রিয়া, যা কোষের জন্য শক্তি উৎপন্ন করে থাকে। দেহের ভেতর বা বাইরে যেকোনো ধরনের কাজের জন্য শক্তি দরকার। শক্তির প্রধান উৎস সূর্য। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। এ খাদ্যদ্রব্য জীবকোষের অভ্যন্তরে ক্রমান্বয়ে জারিত হয়ে শক্তি নির্গমন করে এবং এই শক্তির সাহায্যেই কোনো জীবের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। শক্তি উৎপন্ন হওয়ার একটি ধাপ ক্রেবস চক্র, যা মাইটোকন্ডিয়াতে সংঘটিত হয়। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম মাইটোকন্ড্রিয়াতে থাকে। সজীব কোষে A চিহ্নিত অঙ্গানু (মাইটোকন্ড্রিয়া) না থাকলে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হবে এবং শক্তি উৎপন্ন হবে না। ফলে জীব শক্তিহীন হয়ে পড়বে এবং কোনো কাজ করতে পারবে না। উত্তর: ঘ. চিত্রে A অঙ্গানুটি মাইটোকন্ড্রিয়া এবং B অংশটিতে ক্রোমোজম দেখানো হয়েছে। মাইটোকন্ড্রিয়া জীব দেহে শক্তি উৎপন্ন করে থাকে। পক্ষান্তরে B অংশটি (ক্রোমোজম) বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। প্রতিটি জীবে একটি নির্দিষ্টসংখ্যক ক্রোমোজম থাকে। মানুষের ২৩ জোড়া ক্রোমোজম থাকে। স্ত্রী ও পুরুষ উভয় ক্ষেত্রেই ৪৪টি অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজম থাকে। স্ত্রীর সেক্স ক্রোমোজম হলো xx এবং পুরুষের সেক্স ক্রোমোজম হলো xy। পুরুষের গ্যামেট (শুক্রাণু) x এবং y ক্রোমোজম বহন করে। কিন্তু স্ত্রীর গ্যামেট (ডিম্বাণু) x ও x। স্ত্রীর x ডিম্বাণুর সঙ্গে যদি পুরুষের y শুক্রাণুর মিলন হয়, তবে সন্তান হবে xy অর্থাৎ ছেলে। দেখা যাচ্ছে, y ক্রোমোজম না থাকলে কখনো ছেলেসন্তান হবে না। স্ত্রীর কোনো y ক্রোমোজম থাকে না, y ক্রোমোজম থাকে শুধু পুরুষের। কাজেই সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য পুরুষই দায়ী। একটি ছকের মাধ্যমে এটিকে দেখানো যায়—সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সন্তানের লিঙ্গ নির্ধারণে B অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।