এসএসসি পরীক্ষা: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪: বিদ্যুৎশক্তি ও গৃহে বিদ্যুতের ব্যবহার প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ক. চার্জের ব্যবহারিক একক কী?প্রশ্ন: খ. বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. চিত্র-১ বর্তনীটির মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে?প্রশ্ন: ঘ. অফিসে বিদ্যুতায়নের জন্য চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে কোন বর্তনীটির ব্যবহার সুবিধাজনক? তুলনামূলক আলোচনা করে, মতামত দাও।উত্তর: ক. চার্জের ব্যবহারিক একক কুলম্ব।উত্তর: খ. কোনো বদ্ধ কুণ্ডলীতে কোনো কারণে চৌম্বক উৎপত্তি ঘটে। এ ঘটনাকে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলে। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ উৎপাদনের এ ঘটনা আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। তাঁর আবিষ্কৃত বিদ্যুৎ চুম্বকীয় আবেশের ওপর ভিত্তি করে মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার ও অন্যান্য যন্ত্রপাতি নির্মাণ করা হয়েছে।উত্তর: গ. দেওয়া আছে,বিভব পার্থক্য = ২২০ ভোল্টবাতির ক্ষমতা = (৩০+৩০) ওয়াট = ৬০ ওয়াটবিদ্যুৎ প্রবাহের পরিমাণ বের করতে হবে। আমরা জানি,বৈদ্যুতিক ক্ষমতা = বিভব পার্থক্য × বিদ্যুৎ প্রবাহ বৈদ্যুতিক ক্ষমতাবা, বিদ্যুৎ প্রবাহ = বিভব পার্থক্য ৬০বা, বিদ্যুৎ প্রবাহ = ২২০ বিদ্যুৎ প্রবাহ = ০.২৭ অ্যাম্পিয়ার০.২৭ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। (উত্তর)উত্তর: ঘ. চিত্র-১ সিরিজ বর্তনী এবং চিত্র-২ সমান্তরাল বর্তনী। অফিসে বিদ্যুতায়নের জন্য ২ নম্বর চিত্রের বর্তনীর ব্যবহার সুবিধাজনক। ২নং চিত্রে দুটি বাতিই সমান্তরালে সংযোগ করা আছে। এতে দুটি বাতিই ব্যাটারির সম্পূর্ণ ভোল্টেজ পাবে। এতে একটি বাতি ফিউজ হলে অন্যটি জ্বলবে। কিন্তু ১ নম্বর চিত্রের বর্তনীতে বাতিগুলো সিরিজ সংযোগ আছে বলে সবগুলো বাতি সমান ভোল্টেজ পাবে না। একটি বাতি ফিউজ হয়ে গেলে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে অন্য বাতিগুলো জ্বলবে না। অফিসে বিদ্যুতায়নের মূল কথা প্রতিটি বাতি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদির সংযোগস্থলে উপযুক্ত ভোল্টেজ প্রয়োগ করা। সমান্তরাল বর্তনীতে বিদ্যুৎ সরবরাহ উৎস থেকে আগত প্রধান দুটি তারের সঙ্গে প্রতিটি বাতি ও পাখা এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি পরস্পরের সমান্তরালে অবস্থানে করে। প্রত্যেক শাখা লাইনের জন্য পৃথক পৃথক ফিউজ থাকে। প্রতিটি শাখা লাইনে পৃথক ফিউজ থাকায় যে বৈদ্যুতিক সরঞ্জামটি চালানো দরকার সেটিই চালানো যায়। এতে বিদ্যুতের অপচয় রোধ হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে অফিস বিদ্যুতায়নের জন্য চিত্র-২ এর বর্তনীর ব্যবহার সুবিধাজনক।