এসএসসি পরীক্ষা: সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টার ট্রেইনার, সৃজনশীল পদ্ধতিসিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়, ঢাকা# গতকালের পরএভাবে অনুধাবনের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। মনে রাখতে হবে, অনুধাবনের প্রশ্নও পাঠ্যবই থেকেই হবে। কোনোক্রমেই উদ্দীপক থেকে অনুধাবনের প্রশ্ন হবে না। অথচ বাজারে প্রচলিত বিভিন্ন গাইডে সৃজনশীলতার কোনো বালাইই নেই। ভুল নিয়মে সব প্রশ্ন করা। সেখানে দেখা যায়, পাঠ্যবই থেকে সরাসরি একটি অনুচ্ছেদ তুলে দিয়ে উদ্দীপক বানানো হয়েছে। আবার জ্ঞান অনুধাবনের প্রশ্ন উদ্দীপক থেকেই করা হয়েছে। প্রয়োগের প্রশ্নে শিক্ষার্থীর ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছে, যা সৃজনশীল পদ্ধতির পরিপন্থী। কাজেই কোনোভাবে কোনো গাইড বই অনুসরণের দরকার নেই। এগুলো শুধু শিক্ষার্থীদের বিভ্রান্তই করছে না, ভুল শিক্ষাও দিচ্ছে এবং অর্থের অপচয় ঘটাচ্ছে। তোমাদের একমাত্র কাজ হলো পাঠ্যবইটি ভালো করে পড়ে প্রতিটি লাইন, প্রতিটি প্যারার অর্থ/তাত্পর্য উপলব্ধি করা। অর্থাত্ পাঠ্যসূচির মূল বক্তব্যগুলো বুঝতে পারলেই তুমি যেকোনো প্রশ্নের উত্তর করতে পারবে। প্রয়োগমূলক প্রশ্ন: প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে ও যা বুঝেছে, তা নতুন ক্ষেত্রে অর্থাত্ উদ্দীপকে প্রয়োগ করবে। প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর-৩। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে এবং ১ নম্বর প্রয়োগে। উদ্দীপকটি যে ভাব/theme-এর আলোকে তৈরি করা হয়েছে, অর্থাত্ উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প/কবিতার যে দিকটির সাদৃশ্য/বৈসাদৃশ্য থাকে, সেটিই জ্ঞান। ওই দিকটি একটি বাক্যে লিখতে পারলেই ১ নম্বর অর্থাত্ জ্ঞানের উত্তর হয়ে গেল। তারপর ওই দিকটি/প্রসঙ্গটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন। দ্বিতীয় প্যারায় আমরা অনুধাবন অংশের উত্তর লিখতে পারি। সবশেষে ওই দিকটি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করাই প্রয়োগ। যেমন ‘দুর্মর’ কবিতার ভাবের আলোকে একটি উদ্দীপক তৈরি করা হয়েছে এ রকম—‘আকলিমা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাসজমিতে বসবাস করে আসছে। সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকা অর্জনের একমাত্র পথ মাছ ধরা। ভূমিহীন সূত্রে আকলিমারা খাসজমি বন্দোবস্ত নিতে চায় সরকারের কাছ থেকে। কিন্তু বাদ সাধে স্থানীয় প্রভাবশালী মত্স্য ঘেরমালিকেরা। তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মত্স্য ঘের বানাতে চায়। আকলিমারা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলে “হয় জমি, নয় জীবন” এই প্রত্যয় বুকে নিয়ে।’ এখান থেকে প্রয়োগমূলক প্রশ্ন করা হয়েছে (গ) আকলিমার জেগে ওঠা চেতনাটি ‘দুর্মর’ কবিতার কোন দিকটিকে প্রতিফলিত করে, তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের নমুনা উত্তর এভাবে লেখা যেতে পারে—১ (গ) নম্বর প্রশ্নের উত্তর আকলিমার জেগে ওঠা চেতনাটি ‘দুর্মর’ কবিতা শোষণ-বঞ্চনার বিরুদ্ধে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের দৃঢ়প্রত্যয়ের দিকটি প্রতিফলিত করে। কিশোর বিপ্লবী কবি সুকান্ত ভট্টচার্যের ‘দুর্মর’ কবিতায় আমরা দেখতে পাই, এ দেশের গণমানুষ সুদীর্ঘকাল ধরেই শোষিত-বঞ্চিত হয়ে আসছে। উত্পীড়ন-নিপীড়ন তাদের নিত্যসঙ্গী। ক্ষুধা-দারিদ্র্যে তারা না খেতে পেরে মারা যায়। ‘নিরীহ মাটির’ মতো কোমলপ্রাণ এ মানুষগুলো শত অন্যায়-অত্যাচার মাথা পেতে নেয়। কিন্তু কবির কল্পনায় আজ হঠাত্ তাদের সে বিধ্বস্ত তনু-মনে প্রতিবাদী সত্তা জেগে উঠেছে। তারা আজ তাদের ন্যায্য অধিকার আদায় করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রয়োজনে জীবন দিতেও তারা প্রস্তুত। কিন্তু কোনোক্রমে শাসক-শোষক গোষ্ঠীর কাছে মাথা নত করবে না। আলোচ্য উদ্দীপকেও আমরা দেখতে পাই, আকলিমা দীর্ঘ দিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করে মাছ ধরার মাধ্যমে জীবিকা অর্জন করে আসছে। সে জমি স্থায়ীভাবে বন্দোবস্ত নেওয়ার অধিকার তাদেরই। কিন্তু স্থানীয় প্রভাবশালী মত্স্য ঘেরমালিকেরা তাদের সে ন্যায্য অধিকার হরণ করতে চায়। তাইতো আকলিমারা বিক্ষোভে ফেটে পড়ে এবং অধিকার আদায় করতে ঐক্যবদ্ধ হয়ে জীবন বাজি রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। কাজেই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শোষণ-বঞ্চনায় জর্জরিত হতে হতে একসময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে সেসব শোষিত-বঞ্চিত মানুষ অধিকার আদায়ে আত্মদান করতেও দ্বিধান্বিত হয় না। আকলিমাদের জেগে ওঠা চেতনাটি ‘দুর্মর’ কবিতার এ দিকটিকেই প্রতিফলিত করে। মনে রাখতে হবে, শিক্ষার্থী কখনোই তার একান্ত কোনো মতামত দেবে না। যা কিছু সে লিখবে সবই পাঠ্যবইয়ের আলোকে। কাজেই যেসব প্রশ্নে শিক্ষার্থীর নিজস্ব মতামত চাওয়া হয়, নিঃসন্দেহে সেগুলো সৃজনশীল প্রশ্ন হয়নি। বাজারে প্রচলিত বিভিন্ন গাইডে ছাপানো কয়েকটি প্রয়োগমূলক প্রশ্নের নমুনা দেওয়া হলো। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার কর, ‘আমাদের সমাজে যেসব নারী সংসারের বোঝাস্বরূপ তারা কীভাবে পুরুষদের সহচরী হতে পারে? তোমার মতামত দাও।’ ‘তোমার অঞ্চলে প্রচলিত কিংবা তোমার জানা চারটি পল্লিগানের উল্লেখ করে সেগুলো শ্রেণীবিন্যাস কর।’ ‘স্বদেশকে চেনে বলে তারা বিশ্বকেও চিনতে পারে— এ উক্তি সম্পর্কে তোমার মন্তব্য কী?’ ‘আর কি হে হবে দেখা?’ কবি কেন দ্বিধান্বিত হয়ে পড়েছেন বলে তুমি মনে কর?’ ‘তোমার দেখা কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিত্তিতে দেশাত্মবোধের অনুভূতি বর্ণনা করো।’ এ রকম হাজার হাজার ভুল প্রশ্নে গাইড বই ভর্তি। কাজেই যা আমাদের ভুল পথে গাইড (চালিত) করে তা সর্বদাই পরিত্যাজ্য।উচ্চতর দক্ষতার প্রশ্ন: এটি চিন্তন দক্ষতার চতুর্থ ও শেষ স্তর। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মোট নম্বর-৪ (১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে, ১ নম্বর প্রয়োগে ও ১ নম্বর উচ্চতর দক্ষতায়) এ অংশে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার উচ্চতর সামর্থ্য যাচাই করা হয়। অর্থাত্ শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন কোনো ক্ষেত্রে প্রয়োগ করে তা আবার সংশ্লেষণ, বিশ্লেষণ ও মূল্যায়ন করে নতুন কোনো সিদ্ধান্ত নেবে। শিক্ষার্থীর এই এনালিটিক্যাল পাওয়ারকেই উচ্চতর দক্ষতা বলে। উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে। যদি সিদ্ধান্তটি সঠিক হয়, তাহলে সেটাকেই ব্যাখ্যা-বিশ্লেষণ করে, উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করতে হবে যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি সিদ্ধান্তটি ভুল হয়, তাহলে কেন ভুল সেটাও প্রমাণ করতে হবে। অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সে ক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই, সেগুলোও বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি/সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার-বিশ্লেষণ-সংশ্লেষণ, মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে সিদ্ধান্ত/প্রশ্নটি ভালোভাবে পড়ে পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে। সিদ্ধান্ত বুঝতে ভুল হলে পুরো ৪ নম্বরে ০ পাবে। যেমন ‘উমর ফারুক’ কবিতার একটি ভাবের আলোকে একটি উদ্দীপক তৈরি করা হলো, ‘উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমীর উদ্দীন অত্যন্ত সত্ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি ইউনিয়নের সবাইকে সমান চোখে দেখেন। এমনকি বাড়ির চাকর ছমেদ আলীকেও নিজের ছেলের মতো দেখেন। ছমেদ আলীকে সাথে নিয়ে খাবার খান, নিজের ছেলের মতো জামা-কাপড় পরতে দেন। এ জন্য অনেকে ভুল করে ছমেদ আলীকে চেয়ারম্যানের নিকট আত্মীয় বলে মনে করে।’ এখান থেকে উচ্চতর দক্ষতার প্রশ্ন করা যেতে পারে— (ঘ) ‘উদ্দীপকের মূল বক্তব্যই যেন “উমর ফারুক” কবিতার মূল বক্তব্য’ উক্তিটির যথার্থতা নিরূপণ কর/উদ্দীপকের আমীর উদ্দীন হজরত ওমরের বিমূর্ত রূপ—উক্তিটি মূল্যায়ণ করো। এই প্রশ্নের উত্তরে শিক্ষার্থীকে ভালোমতো উদ্দীপকটি পড়ে বুঝতে হবে, এখানে ‘উমর ফারুক’ কবিতার কতটুকু ভাব/বক্তব্য প্রকাশ পেয়েছে। সে দেখল যে এখানে ‘উমর ফারুক’ কবিতার একটিমাত্র দিক (সাম্যবাদ) ফুটে উঠেছে। অর্থাত্ হজরত ওমরের চরিত্রের একটিমাত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কাজেই উদ্দীপকের মূল বক্তব্যই ‘উমর ফারুক’ কবিতার মূল বক্তব্য নয়। অথবা উদ্দীপকের আমীর উদ্দীন হজরত উমর ফারুকের বিমূর্ত রূপ নয়। কিন্তু প্রশ্নে বলা হয়েছে, ‘উদ্দীপকের মূল বক্তব্যই যেন “উমর ফারুক” কবিতার মূল বক্তব্য।’ উক্তিটির যথার্থতা নিরূপণ কর/উদ্দীপকের আমীর উদ্দীন হজরত উমরের বিমূর্ত রূপ, উক্তিটি মূল্যায়ণ কর। তখন সে শুরুতেই বলবে—না, উদ্দীপকের মূল বক্তব্যই ‘উমর ফারুক’ কবিতার মূল বক্তব্য নয়/না, উদ্দীপকের আমীর উদ্দীন হজরত উমরের বিমূর্ত রূপ নয়। যদি এই বিষয়টি শিক্ষার্থী ধরতে না পারে এবং সে যদি প্রশ্নের অনুরূপভাইে উত্তর লেখে তবে তা সঠিক উত্তর হবে না।