এসএসসি পরীক্ষা: সৃজনশীল প্রশ্নোত্তর
মো. হুমায়ূন কবীর, মাস্টার ট্রেইনার, সৃজনশীল পদ্ধতিসিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা বাংলা ১ম পত্র: মানুষ মুহম্মদ (সা.) গতকালের পর ৫৪। রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর কোন্ গুণটি ছিল অপূর্ব ও অসাধারণ?(ক) রূপলাবণ্য (খ) বাচনভঙ্গি (গ) কান্তশ্রী (ঘ) সুউচ্চ গ্রীবা। ৫৫। চরম অপমান, উপহাস, অবহেলিত হয়েও হজরতের মুখ দিয়ে উচ্চারিত হয়নি—(ক) ক্রোধ, ঘৃণা ও বিরক্তিকর শব্দ (খ) অভিশাপ(গ) হিংসা, ক্রোধ (ঘ) গালিগালাজ।৫৬। ‘তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও।’—কে বলেছেন?(ক) খলিফা হজরত উমর (রা.) (খ) খলিফা হজরত আবু বকর (রা.) (গ) খলিফা হজরত উসমান (রা.) (ঘ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)।৫৭। মানুষ মুহম্মদ (সা.) প্রবন্ধের মূল বক্তব্য—(ক) ইসলামের শিক্ষা আলোচনা (খ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর গুণাবলি আলোচনা (গ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর অলৌকিক বৈশিষ্ট্য আলোচনা (ঘ) মানুষ হিসেবে রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর বৈশিষ্ট্য আলোচনা।৫৮। মক্কাবাসীরা রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছিল কখন(ক) নবীত্ব লাভের শুরু থেকে (খ) নবীত্ব লাভের পূর্বে (গ) হিজরতের আগে (ঘ) মদিনায় যাওয়ার পথে।৫৯। রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যু সংবাদ খলিফা হজরত ওমর (রা.) কীভাবে গ্রহণ করেছিলেন?(ক) ধারাবাহিকভাবে (খ) উত্তেজিতভাবে (গ) কান্নায় ভেঙে পড়ে (ঘ) স্বাভাবিকভাবে।৬০। রাসূল হজরত মুহাম্মদ (সা.) কে কিসে স্পর্শ করেনি—(ক) অন্যায় ও অহংকার (খ) পাপ ও অন্যায় (গ) ক্ষমতা ও ধন লিপ্সা (ঘ) লোভ ও বিলাসিতা।৬১। ‘কাহারো মুখে কথা সরে না’ কেন?(ক) রাসূল হজরত মুহাম্মদ (সা.) পীড়ার কথা শুনে (খ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)মৃত্যুর কথা শুনে (গ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপস্থিতিতে (ঘ) কান্নার মাতম শুনে৬২। রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় আঁধার ঘনিয়ে এল কেন(ক) কোরাইশদের পুনঃ আক্রমণের আশঙ্কায় (খ) জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনায় (গ) নেতার অভাবে(ঘ) রোমদের মদিনা অভিযানের ভয়ে।৬৩। ‘যাহারা হজরতের পূজা করিত, তাহারা জানুক তিনি মারা গিয়াছেন’—কার উক্তি?(ক) খলিফা হজরত আবু বকর (রা.)-এর (খ) খলিফা হজরত ওমর (রা.)-এর (গ) হজরত জিব্রাইল (আ.)-এর (ঘ) খলিফা হজরত ওসমান (রা.)-এর।৬৪। রাসূল হজরত মুহাম্মদ (সা.) রাসুল বৈ আর কিছু নয়—এ বাণী—(ক) আল-কোরআনের (খ) আল্লাহ তায়ালার (গ) খলিফা আবু বকর (রা.)-এর (ঘ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর।৬৫। হজরত আয়েশা (রা.) কে?i. হজরত আবু বকরের (রা.) মেয়ে ii. রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী iii. বিদুষী রমণী।নিচের কোন সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii৬৬। ‘বহুলোক জমায়েত হইয়াছে’—কেন?(ক) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর ভাষণ শোনার জন্য (খ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর পীড়ার খবর শোনার জন্য (গ) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যু সংবাদ শুনে (ঘ) বিদায় হজের ভাষণ শুনতে।৬৭। ‘তাঁহার স্মরণ হইল হজরতের বাণী’—কার(ক) খলিফা হজরত ওমর (রা.)-এর (খ) খলিফা হজরত আবু বকর (রা.)-এর (গ) খলিফা হজরত উসমান (রা.)-এর (ঘ) খলিফা হজরত আলী (রা.)-এর।৬৮। ‘তাঁহার মনে পড়িল কোরআনের আয়াত’—কোন্ আয়াত মনে পড়ল?(ক) রাসূল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর দাস (মানুষ) ও রাসুল (খ) মুহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য, তাহাদেরও ভাগ্য (গ) রাসূল হজরত মুহাম্মদ (সা.) একজন রাসুল বৈ আর কিছু নন (ঘ) আমি তোমাদেরই মতো একজন মানুষমাত্র।# বাকি অংশ ছাপা হবে আগামীকালঅনুশীলন করো প্রতিদিনমো. নূরে আলম ফেরদৌস,প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ইসলাম শিক্ষা: অধ্যায়-৩গতকালের পর ১৬। ‘ক’ ব্যক্তি ক্ষেত্রে প্রযোজ্য—i. সাওমের প্রকৃত তাত্পর্য তার ক্ষেত্রে প্রতিফলিত হয়নি।ii. তার সাওম হয়নি।iii. তার সাওম পালন না করা উচিত।নিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও ‘ক’ ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করে। কিন্তু সে তার চোখের গুণাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না এবং নফসের কুপ্রবৃত্তি থেকে অন্তরকে পরিশুদ্ধ করতে পারে না। এ জন্য সে আল্লাহর কাছে আশ্রয় চায়। ১৭. ‘ক’ ব্যক্তি চোখের গুণাহ ও কুপ্রবৃত্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া—i. একটি জিহাদ ii. জিহাদে আকবর iii. নিষিদ্ধ জিহাদ। নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii১৮. ‘ক’ ব্যক্তি কুপ্রবৃত্তি যদি প্রবল হয়ে যায়, তাহলে তার নামাজ ও দ্বীনের দাওয়াতের সুফল তাকে—i. কঠিন শাস্তি থেকে মুক্তি দেবে না।ii. দোজখে যেতে দেবে না। iii. আজাব থেকে নাজাত দেবে না। নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii১৯. প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অপরাধের প্রতিকার কী? (ক) তওবা করা (খ) সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেওয়া (গ) দান-সদকা করা (ঘ) তার ওপর প্রভাব বিস্তার করা। নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও ‘তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক কোরো না এবং মা-বাবার সঙ্গে উত্তম আচরণ কোরো।’ (আয়াত: ৩৬)২০. উপরিউক্ত আয়াতটি কোন সূরার অন্তর্গত? (ক) সূরা আন-নিসা (খ) সূরা আল-বাকারা (গ) সূরা আলে ইমরান (ঘ) সূরা আল-হিজর।২১. মা-বাবার প্রতি অবাধ্যতা কোন ধরনের অপরাধ? i. মারাত্মক ii. জঘন্যতম iii. ক্ষমার অযোগ্য।নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iiনিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাওহাসিবুল তাঁর আত্মীয়স্বজনদের প্রতিবছর আর্থিক সাহায্য করেন। তিনি তাঁর গরিব প্রতিবেশীদেরও সাহায্য করে থাকেন। ২২। আত্মীয়তার সম্পর্ক না রাখলে হাসিবুলের কী হতে পারে? (ক) আল্লাহ তাআলা শাস্তি দেবেন। (খ) কিন্তু শাস্তি দেওয়ার পর আল্লাহ মাফ করে দেবেন। (গ) আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। (ঘ) জান্নাতে প্রবেশ করতে পারবে না। ২৩। আত্মীয়র অধিকার আদায় করা—i. আল্লাহ তাআলার নির্দেশ ii. রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশ iii. আল্লাহ তাআলা ও রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশ।নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল