এসএসসি পরীক্ষা: সৃজনশীল প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. হুমায়ূন কবীর, মাস্টার ট্রেইনার, সৃজনশীল পদ্ধতিসিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা বাংলা ১ম পত্র: মানুষ মুহম্মদ (সা.) গতকালের পর ৭২। মানুষ মুহাম্মদ (সা.) প্রবন্ধের আলোকে তুমি মানুষের মন আকর্ষণ করতে পার কিসের দ্বারা?(ক) সৌন্দর্যের (খ) মানবীয় গুণাবলির (গ) বাগ্মিতার (ঘ) আতিথেয়তার৭৩। ‘যে বলিবে হজরত মুহাম্মদ (সা.) মরিয়াছেন তাহার মাথা যাইবে’—খলিফা হজরত ওমর (রা.)-এর এ রকম উক্তির কারণ—(ক) রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুকে তিনি মেনে নেননি বলে(খ) সবার প্রতি রাগান্বিত হয়ে(গ) ভীষণ কষ্টের মধ্যে ছিলেন বলে(ঘ) তাঁর মতে রাসূল হজরত মুহাম্মদ (সা.) মরতে পারেন না বলেনিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৪, ৭৫ ও ৭৬নং প্রশ্নের উত্তর দাওরাসূল হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানুষের নবী। তাই মানুষের পক্ষে যেসব আচরণ শ্রেষ্ঠত্বের পরিচায়ক, তারই আদর্শ তিনি প্রতিষ্ঠা করে গেছেন। সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের কাছে উপহাসিত ও অবহেলিত হয়েও ক্রোধ-ঘৃণার একটি শব্দও তাঁর মুখ থেকে উচ্চারিত হয়নি। তাঁর অন্তর ভেদ করে প্রার্থনার বাণী জেগে উঠেছিল—‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।’৭৪। অনুচ্ছেদটিতে রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর শ্রেষ্ঠত্বের কোন্ গুণটির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে(ক) সত্যনিষ্ঠা (খ) ক্ষমাশীলতা (গ) মানবিকতা (ঘ) সহনশীলতা৭৫। সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূল হজরত মুহাম্মদ (সা.) কাদের কাছে উপহাসিত হয়েছিলেন?(ক) ক্যাথলিকদের (খ) পৌত্তলিকদের (গ) ইহুদিদের (ঘ) অগ্নি উপাসকদের৭৬। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’—উক্তিটির মধ্য দিয়ে রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর চরিত্রের কোন্ দিকটি ফুটে উঠেছে?i. ক্ষমাশীলতা ii. উদারতা iii. সহনশীলতানিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iiiউদ্দীপকটি পড়ে তার আলোকে ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাওশেরে খাজা একজন বুজুর্গ ব্যক্তি। তাঁর আধ্যাত্মিকতা ও অলৌকিকতা সর্বজনবিদিত। অগণিত মানুষ তাঁর ভক্ত। কিন্তু সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে শেরে খাজা একদিন পরপারে চলে গেলেন। ভক্তরা তাঁর কবরস্থানকে মাজার বানিয়ে সেজদা করতে লাগল।৭৭। উদ্দীপকটির সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়—(ক) কবর নাটকের (খ) হাজার বছর ধরে উপন্যাসের (গ) মানুষ মুহাম্মদ (সা.) প্রবন্ধের (ঘ) হজরত উমর ফারুক কবিতার৭৮। উদ্দীপকে ভক্তদের কৃতকর্ম সমর্থনযোগ্য নয়, এর সপক্ষের উক্তি—(ক) রাসূল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর দাস (মানুষ) ও রাসূল(খ) আল্লাহ অমর, অবিনশ্বর, তাঁহারই দিকে সকলের মহাযাত্রা(গ) রাসূল হজরত মুহাম্মদ (সা.) একজন রাসূল বৈ আর কিছু নন(ঘ) আমি তোমাদেরই মতো একজন মানুষমাত্রনিচের উদ্দীপকটি পড়ে তার আলোকে ৭৯ ও ৮০নং প্রশ্নের উত্তর দাওখ্রিষ্টিয় সপ্তম শতকে সেনাপতি খালিদ বিন ওয়ালিদের বীরত্বে মুসলিম সাম্রাজ্য চতুর্দিকে বিস্তৃত হতে থাকে। তিনি ‘সাইফুল্লাহ’ বা আল্লাহর তরবারি উপাধি পান। জনগণের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়—খালেদের বীরত্বেই মুসলমানদের এ জয়। এমনি পরিস্থিতিতে খলিফা হজরত ওমর (রা.) এক দিন খালিদকে সেনাপতি থেকে পদচ্যুত করেন।৭৯। উদ্দীপকে খলিফা হজরত ওমর (রা.)-এর সঙ্গে মানুষ মুহাম্মদ (সা.) প্রবন্ধের কার সাদৃশ্য রয়েছে?(ক) খলিফা হজরত আবু বকর (রা.) (খ) হজরত জিব্রাইল (আ.) (গ) রাসূল হজরত মুহাম্মদ (সা.) (ঘ) খলিফা হজরত ওসমান (রা.)৮০। কোন্ বিষয়ে চরিত্র দুটি সঙ্গতিপূর্ণ—i. বিচক্ষণতা ii. আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস iii. সাহসিকতানিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii# বাকি অংশ ছাপা হবে আগামীকালঅনুশীলন করো প্রতিদিনমো. নূরে আলম ফেরদৌস,প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ইসলাম শিক্ষা: অধ্যায়-৩গতকালের পর ২৪. নিচের কোনটি পালন করা একটি ফরজ কাজ? i. প্রতিবেশীর হক ii. অভাবী মানুষের হক ও দূরবর্তী আত্মীয়দের হক iii. নিকটাত্মীয়ের হক।নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii২৫. ‘তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো।’(সূরা আল-বাকারা: ৪৩)—আল কোরআনের এ আয়াতে কিসের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে? (ক) সালাত আদায়ের। (খ) সাওম পালনের। (গ) একা একা সালাত আদায়ের। (ঘ) জামাতে সালাত আদায়ের। ২৬. প্রতিবেশী যেকোনো পর্যায়েরই হোক না কেন, সবার প্রতি সৌজন্যমূলক আচরণের নির্দেশ দিয়েছেন কে? (ক) আল্লাহ (খ) মহানবী হযরত মুহাম্মদ (সা.) (গ) নবী-রাসুলগণ (ঘ) ইমামগণ। ২৭. জাকাত হিসেবে আমরা সাধারণত নগদ অর্থ কিংবা কাপড়চোপড় অথবা অন্য কোনো দ্রব্য প্রদান করে থাকি। এ ক্ষেত্রে তোমার বিকল্প পরামর্শ কী? i. গরিব লোকদের দাওয়াত করে খাওয়ানো।ii. কুটিরশিল্প গড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। iii. রাষ্ট্রীয়ভাবে আদায় করে তা বণ্টন করা। নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii২৮. হজের মাধ্যমে আমরা কী সামাজিক শিক্ষালাভ করি? i. বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের স্বরূপ প্রকাশ পায়। ii. অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে।iii. আল্লাহ তাআলা হজ পালনকারীর গুণাহ মাফ কের দেন।নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii২৯. মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘মজুরের বেতন নির্ধারণ না করে তাকে কাজে নিযুক্ত করবে না।’ এখানে কিসের গুরুত্ব বোঝানো হয়েছে? (ক) শ্রমিকের চাহিদা। (খ) শ্রমের পরিমাণ। (গ) ন্যায্যমজুরি। (ঘ) মালিকের সামর্থ্য। ৩০. প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকা এবং তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ প্রতিটি মুসলমানের কীরূপ দায়িত্ব? (ক) সামাজিক (খ) ধর্মীয় (গ) নৈতিক (ঘ) মানবিক। ৩১. ‘তাদের ধন-সম্পদে প্রার্থীও বঞ্চিত লোকদের হক বা অধিকার রয়েছে’(সূরা আল-যারিয়াত: ১৯) —কাদের সম্পদের কথা বলা হয়েছে?(ক) প্রতিবেশীদের (খ) ধনীদের (গ) কোটিপতিদের (ঘ) প্রভাবশালীদের। ৩২. মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘সাওম ঈমানদারদের জন্য ঢালস্বরূপ।’—এ কথার অর্থ হচ্ছে—i. সাওম পালনকারী পাপমুক্ত থাকে।ii. সাওম পালনকারীর কোনো ভয় নেই।iii. সাওম মানুষকে যুদ্ধক্ষেত্রে বাঁচায়।নিচের কোনটি সঠিক? (ক) iii (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল