এসএসসি পরীক্ষা: সৃজনশীল প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. হুমায়ূন কবীর, মাস্টার ট্রেইনার, সৃজনশীল পদ্ধতিসিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা বাংলা ১ম পত্র: শিক্ষা ও মনুষ্যত্বগতকালের পর২৭। কিসের ফলে মানুষ উপলব্ধি করতে শেখে ‘লোভে পাপ, পাপে মৃত্যু’?ক. জ্ঞানার্জনের ফলে খ. বিপদগ্রস্ত হওয়ার ফলে গ. শিক্ষাদীক্ষার ফলে ঘ. লোভ করার ফলে ২৮। শিক্ষা মানুষের কোনটি জাগ্রত করে?ক. উদার মনোভাব খ. ব্যক্তিসত্তা গ. অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা ঘ. সচেতনতা ও মূল্যবোধ ২৯। মোতাহের হোসেন চৌধুরীর কল্পিত ঘরের কোন তলার সাথে মানবসত্তার সাদৃশ্য?ক. নিচতলা খ. দোতলা গ. তিনতলা ঘ. চারতলা৩০। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কার লেখা? ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. মোতাহের হোসেন চৌধুরী গ. সৈয়দ মুজতবা আলী ঘ. প্রমথ চৌধুরী৩১। মোতাহের হোসেন চৌধুরী মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?ক. নিচতলা ঘরের সঙ্গে খ. দোতলা ঘরের সঙ্গে গ. প্রবহমান নদীর সঙ্গে ঘ. বৃক্ষের সাথে৩২। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না, সেখানে কী নেই? ক. জ্ঞান খ. মূল্যবোধ গ. শিক্ষা ঘ. জনমত৩৩। মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না যদি না...?ক. মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পায় খ. মানুষ সুশিক্ষিত হয় গ. মানুষ স্বাধীন হয় ঘ. মানুষ ইতিহাস-সচেতন হয়।৩৪। ‘অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়’—এ বোধ কিসের পরিচায়ক?ক. মূল্যবোধের খ. স্বাধীনতার গ. মনুষ্যত্বের ঘ. জীবন-সাধনার৩৫। মোতাহের হোসেন চৌধুরী জীবসত্তাকে ঘরের কয়তলার সঙ্গে তুলনা করেছেন? ক. নিচতলা খ. দোতলা গ. তিনতলা ঘ. চারতলা৩৬। মানব উন্নয়নে ‘নিচ থেকে ঠেলা’ বলতে বোঝায়? ক. অন্ন-বস্ত্রের ব্যবস্থা করা খ. সুশিক্ষার ব্যবস্থা করাগ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করাঘ. জীবিকা অর্জনের পথ সুগম কর ৩৭। শিক্ষা আমাদের কী শেখায়? ক. জীবনকে উদার করতে খ. জীবনকে উপভোগ করতে গ. কঠোর হতে ঘ. নিজের স্বার্থ রক্ষা না করতে ৩৮। জীবসত্তাকে টিকিয়ে রাখতে প্রয়োজন ক. শিক্ষা খ. অন্ন-বস্ত্র গ. সংস্কৃতিচর্চা ঘ. জীবন-সাধনা ৩৯। ‘লেফাফা দুরস্তি আর শিক্ষা এক জিনিস নয়’—এই লেফাফা দুরস্তি কী? ক. বিদ্যা জাহির করার প্রবণতা খ. অল্প বিদ্যার ভয়ংকরতা গ. বাইরের ঠিকঠাক ভেতরে ফাঁকা ঘ. ভালো মানুষ সেজে প্রতারণা ৪০। ‘কারারুদ্ধ আহার-তৃপ্তি মানুষের মূল্য কতটুকু’—এই মানুষ কারা?ক. যারা অর্থ-সাধনায় ব্যস্ত খ. যারা আত্মস্বার্থে নিয়োজিত গ. যারা জীবন-সাধনায় ব্যস্ত ঘ. যারা জীবসত্তার লালনে ব্যস্ত ৪১। মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে কে? ক. শিক্ষা খ. মনুষ্যত্ব গ. মই ঘ. ক্রমাগত অনুশীলন ৪২। শিক্ষার অন্যতম কাজ কোনটি?i. মানুষকে অর্থচিন্তা থেকে মুক্তি দেওয়া ii. ক্ষুিপপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলা iii. জীবসত্তার ঘরকে সুশৃঙ্খল করা নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৪৩। শিক্ষার শ্রেষ্ঠ দিক হচ্ছে—i. তার প্রয়োজনের দিক ii. তার অপ্রয়োজনের দিক iii. মূল্যবোধ সৃষ্টি করানিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৪৪। শিক্ষার অপ্রয়োজনীয় দিকটা প্রধান হয়ে ওঠে না কেন? i. ভুল শিক্ষার ফলে ii. লোভের ফলে iii. জীবসত্তার ঘরে বিশৃঙ্খলায়নিচের কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. ii ও iii৪৫। জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য আমরা কী চাই?ক. জ্ঞান-সাধনা খ. সাহিত্য-সাধনা গ. শরীরচর্চা ঘ. অন্ন-বস্ত্রক ব্যক্তি সামান্য বেতনভুক্ত একজন চাকরিজীবী। বেতনের নির্দিষ্ট টাকায় তাঁর সংসারের ব্যয় সংকুলান হয় না। অর্থের দুশ্চিন্তায় একদিন তিনি অসত্ পথে পা বাড়ালেন। বিবেক বিসর্জন দিয়ে জড়িয়ে পড়লেন ঘুষ-দুর্নীতিতে। কিন্তু অচিরেই ধরা পড়ে সাজাপ্রাপ্ত হলেন, তাঁর চাকরি চলে গেল।৪৬। ক ব্যক্তির পতনের কারণ মূলত—ক. বিলাসী জীবনযাপনের আশায় খ. অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় গ. মূল্যবোধের পতন ঘটায় ঘ. অসত্ পথে যাওয়ায় ৪৭। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ ও উদ্দীপকের মধ্যে ভাবগত ঐক্য—i. লোভে পাপ পাপে মৃত্যু ii. অন্ন-বস্ত্রের সমাধানই মনুষ্যত্ব অর্জনের উপায় iii. অর্থচিন্তা মূল্যবোধের বিকাশ ঘটতে দেয় নানিচের কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৪৮। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের মধ্যে ভাবগত ঐক্য হচ্ছে—i. অর্থলিপ্সা বিবেককে ধ্বংস করে ii. সুশিক্ষা আত্মার মুক্তি দান করে iii. অন্ন-বস্ত্রের সমাধান মূল্যবোধের পূর্বশর্ত নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তর: সঠিক উত্তরবাংলা ১ম পত্র: শিক্ষা ও মনুষ্যত্বউত্তর: ১। খ, ২। ক, ৩। ঘ, ৪। গ, ৫। খ, ৬। ক, ৭। খ, ৮। গ, ৯। ঘ, ১০। ক, ১১। ঘ, ১২। ঘ, ১৩। খ, ১৪। খ, ১৫। ক, ১৬। ঘ, ১৭। ঘ, ১৮। খ, ১৯। গ, ২০। গ, ২১। গ, ২২। ঘ, ২৩। ক, ২৪। ক, ২৫। খ। ২৬। ঘ।