এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপদ ও সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘পদ ও সন্ধি’ নিয়ে আলোচনা করবো। এগুলো নিয়মিত অনুশীলন করবে। অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া। যেমন: মেয়েটি হাসে। এখানে ‘হাসে’ ক্রিয়াপদের কোনো কর্ম নেই। কাজেই ‘হাসে’ অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটো কর্মপদ থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্ম পদটিকে মুখ্য বা প্রধান কর্ম এবং ব্যক্তিবাচক কর্ম পদটিকে গৌণ কর্ম বলে। বাবা আমাকে একটি কলম দিয়েছেন বাক্যে ‘কলম’ মুখ্যকর্ম এবং ‘আমাকে’ গৌণকর্ম। সমধাতুজ কর্ম: বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে। যেমন: আর কত খেলা খেলবে। মূল ‘খেল’ ধাতু থেকে ক্রিয়াপদ ‘খেলবে’ এবং কর্মপদ ‘খেলা’ উভয়ই গঠিত হয়েছে। তাই ‘খেলা’ পদটি সমধাতুজ বা ধাত্বর্থক কর্ম। এ রকমভাবে, বেশ এক ঘুম ঘুমিয়েছি। প্রযোজক ক্রিয়া: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। সংস্কৃত ব্যাকরণে এ ক্রিয়াকে ণিজন্ত ক্রিয়া বলে। যে ক্রিয়া প্রযোজনা করে, তাকে প্রযোজক কর্তা বলে। যেমন: মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মূল ধাতুর পরে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়ে প্রযোজক ক্রিয়া গঠিত হয়ে থাকে। নামধাতু: বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয়যোগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে নামধাতু বলা হয়। যেমন: বেত+আ=বেতা। যথা: শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন। যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: তাগিদ দেওয়া অর্থে: ঘটনাটা শুনে রাখো। কার্যসমাপ্তি অর্থে: ছেলেমেয়েরা শুয়ে পড়ল। অনুমোদন অর্থে: এখন যেতে পারো। মিশ্র ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ, দে, পা, যা, কাট্, গা, ছাড়ু, ধর্, মার্ প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। যেমন: বিশেষ্যের পরে। আমরা তাজমহল দর্শন করলাম।প্রশ্ন: সন্ধি কাকে বলে? সন্ধির প্রয়োজনীয়তা আলোচনা করো।উত্তর: পাশাপাশি অবস্থিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে।যেমন: নর+অধম=নরাধম। এখানে ‘নরাধম’ উদাহরণে ‘নর’ শব্দের শেষ বর্ণ ‘অ’ এবং ‘অধম’ শব্দের প্রথম বর্ণ ‘অ’ উভয় মিলে ‘আ’ হয়েছে। অর্থাৎ (অ+অ)=আ।সুতরাং কথা বলার সময় তাড়াতাড়ি উচ্চারণের ফলে দুটি ধ্বনি বা বর্ণ মিলে কখনো এক হয় আবার কখনো একটির প্রভাবে অপরটি বদলে যায়। কাছাকাছি এরূপ বর্ণের মিলনের নামই সন্ধি।সন্ধির প্রয়োজনীয়তা: বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। এর ফলে ভাষার স্বাভাবিক উচ্চারণ সহজ হয় এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন হয়। তা ছাড়া শব্দের আকারও ছোট হয়ে আসে। যেমন নর ও অধম উচ্চারণে যে আয়াসের প্রয়োজন, নরাধম উচ্চারণে তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয় এবং শ্রুতিমধুর হয়। সন্ধির ফলে ভাষায় নতুন শব্দ গঠন হয়। সুতরাং বাংলা ভাষায় সন্ধির গুরুত্ব অপরিসীম।প্রশ্ন: সন্ধি কয় প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।উত্তর: বাংলা ভাষায় সন্ধি তিন প্রকার। যেমন: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। নিচে এর উদাহরণসহ আলোচনা করা হলো।স্বরসন্ধি: স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন: নব+অন্ন = নবান্ন, দেব+আলয় = দেবালয়, রত্ন+আকার = রত্নাকার ইত্যাদি।ব্যঞ্জন সন্ধি: ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন: দিক+অন্ত=দিগন্ত। সৎ+চিন্তা=সচ্চিন্তা। এক+চত্র= একচ্ছত্র ইত্যাদি।বিসর্গ সন্ধি: বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন: নিঃ+অবধি=নিরবধি, নিঃ+রোগ=নীরোগ, আবিঃ+কার=আবিষ্কার ইত্যাদি। বিসর্গ সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়।যেমন: ১. ‘র’ জাত বিসর্গ ও ২. ‘স’ জাত বিসর্গ। খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি হয় না। সংস্কৃত শব্দেই কেবল বিসর্গ সন্ধি হয়ে থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল