এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।(খ) কোলেনকাইমা: বৈশিষ্ট্য: (১) কোষগুলো কিছুটা লম্বাকৃতির বা আয়তকার। (২) কোষপ্রাচীর অসমভাবে পুরু। প্রাচীরের কোণ অধিক পুরু। (৩) প্রস্থচ্ছেদে কোষগুলো বহুভুজবিশিষ্ট। (৪) কোষগুলো সজীব (৫) কোষের মাঝে আন্তকোষীয় ফাঁকা থাকতেও পারে, নাও পারে। (৬) কোষে প্রোটোপ্লাজমযুক্ত। (৭) কোষগহ্বর থাকতেও পারে, নাও পারে।বিশেষ অবস্থা: অ্যাংগুলার, ল্যামিলার, টিউবুলার ইত্যাদি। অবস্থান: ত্বকের নিচে, পাতা ও ফুলের বোঁটায়, শিরায়।কাজ: (১) দৃঢ়তা প্রদান (২) ক্লোরোফিলযুক্ত হলে খাদ্য প্রস্তুত করে। (৩) কোষপ্রাচীর পুরু হওয়ায় যান্ত্রিক শক্তি প্রদান করে।(গ) স্ক্লেরেনকাইমা: বৈশিষ্ট্য: (১) কোষগুলো লম্বাকৃতির, প্রান্ত দুটি সরু। (২) কোষপ্রাচীর খুব শক্ত, পুরু, বহুভুজাকৃতির। (৩) কোষপ্রাচীর লিগনিনযুক্ত। (৪) পরিণত কোষগুলো মৃত। (৫) নিউক্লিয়াস ও প্রোটোপ্লাজমহীন (৬) আন্তকোষীয় ফাঁকা থাকে না। অবস্থান: কটেক্স, জাইলেম, ফ্লোয়েম, পেরিসাইকল।কাজ: (১) বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা (২) মৃত কোষে বর্জ্য পদার্থ ধারণ করা (৩) কখনো কখনো শক্ত আবরণ সৃষ্টি করে ভেতরের নরম অংশকে রক্ষা করে। (৪) দেহের যান্ত্রিক কাজে সাহায্য করে।প্রশ্ন: জাইলেম টিস্যুর গঠন ও কাজের বর্ণনা দাও?উত্তর: জাইলেম টিস্যু: জাইলেম টিস্যু উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী অন্যতম প্রধান অংশ। এটা খাদ্যদ্রব্যের উপাদানগুলো মূল থেকে পাতায় পরিবহন করে। চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত। যথা—ক) ট্রাকিড খ) ভেসেল গ) জাইলেম ফাইবার ঘ) জাইলেম প্যারেনকাইমাক) ট্রাকিড: বৈশিষ্ট্য: (১) কোষগুলো মৃত, লম্বা, বাঁকা বা তির্যক প্রান্তসম্পন্ন। (২) কোষগুলোর ভেতরে বড় গহ্বর বিদ্যমান। (৩) কোষপ্রাচীর শক্ত, দৃঢ় ও লিগনিন যুক্ত। (৪) কোষপ্রাচীর সপাড়কূপ (Bordered pit) বিদ্যমান। (৫) পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না।খ) ভেসেল: বৈশিষ্ট্য: (১) কোষগুলো মোটা ও ঘন। (২) কোষাভ্যন্তর ফাঁপা। (৩) পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না। পরিণত কোষ মৃত। (৪) কোষপ্রাচীর লিগনিনযুক্ত এবং বিভিন্নভাবে স্থলীকৃত। (৫) একাধিক কোষ মাথায় মাথায় যুক্ত হয়ে একটি লম্বা ফাঁপা নালিকা সৃষ্টি করে। গ) জাইলেম ফাইবার: বৈশিষ্ট্য: (১) কোষগুলো লম্বা এবং এদের প্রান্ত চোখা। (২) কোষপ্রাচীর পুরু ও লিগনিনযুক্ত। (৩) পরিণত কোষ প্রোটোপ্লাজমবিহীন এবং মৃত। (ঘ) জাইলেম প্যারেনকাইমা: জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বলে। এরা জাইলেম কলার একমাত্র জীবিত কোষ।