জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৫প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৮জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: প্লাস্টিড কী? উত্তর: উদ্ভিদ কোষে বর্ণহীন বা বর্ণযুক্ত যে অঙ্গাণু দেখা যায় তাকে প্লাস্টিড বা বর্ণধার বলে।প্রশ্ন: নিউক্লিয়াস কাকে বলে?উত্তর: প্রোটোপ্লাজমে বিদ্যমান সর্বাপেক্ষা ঘন, প্রায় গোলাকার কোষীয় অঙ্গাণুটিকে নিউক্লিয়াস বলে।প্রশ্ন: ক্লোরোপ্লাস্ট কী?উত্তর: যে প্লাস্টিড সবুজ ক্লোরোফিল ধারণ করে তাকে ক্লোরোপ্লাস্ট বলে।প্রশ্ন: কোষের সব জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে কে?উত্তর: কোষের সব জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কোষকে কেন জীবের গাঠনিক একক বলা হয়?উত্তর: একটি বৃহত্ দালান যেমন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ইট দিয়ে তৈরি, তেমন একটি পূর্ণাঙ্গ বহুকোষী জীবদেহও অসংখ্য ক্ষুদ্রাকার কোষের সমন্বয়ে গঠিত। প্রতিটি জীবদেহ এক বা একাধিক সূক্ষ্ম কোষ দিয়ে তৈরি। এই কোষ ব্যতীত কোনো জীবদেহ গঠিত হতে পারে না। তাই কোষকে জীবদেহের গাঠনিক একক বলা হয়।প্রশ্ন: কোষকে কেন রাসায়নিক কারখানা বলা হয়?উত্তর: কোষ হচ্ছে জীবদেহের যাবতীয় কাজের যেমন—শ্বসন, পুষ্টি, রেচন বৃদ্ধি, বিপাক, বংশবিস্তার প্রভৃতির আধার। প্রতিটি জীবের শারীরবৃত্তীয় কাজের জন্য যে শক্তির দরকার হয় তা কোষের ভেতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়। তাই কোষকে রাসায়নিক কারখানা বলা হয়।প্রশ্ন: মাইটোকন্ড্রিয়াকে ‘পাওয়ার হাউস’ কেন বলা হয়?উত্তর: কোষের জৈবিক কাজ পরিচালনা করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তার একমাত্র উত্স হলো মাইটোকন্ড্রিয়া। সমস্ত অক্সিজেন পরিবহন এবং শ্বসনকাজ পরিচালনায় এটি প্রধান ভূমিকা পালন করে। তাই মাইটোকন্ড্রিয়া কোষে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়।অধ্যায়-৯জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: T2 ভাইরাসের আকৃতি কেমন?উত্তর: T2 ভাইরাসের আকৃতি ব্যাঙাচির মতো।প্রশ্ন: T2 ভাইরাসে নিউক্লিক এসিড কেমন?উত্তর: T2 ভাইরাসের নিউক্লিক এসিড ডিএনএ প্রকৃতির।প্রশ্ন: প্ল্যাঙ্কটন কী?উত্তর: বাস্তুসংস্থানের খাদ্যচক্রে এককোষী ক্ষুদ্র শৈবাল অন্যতম প্রাথমিক খাদ্যপ্রস্তুতকারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেরকে প্ল্যাঙ্কটন বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ভাইরাসকে জীব বলা যেতে পারে কেন?উত্তর: ভাইরাসের দেহ প্রোটিন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত। এরা উপযুক্ত পোষেক কোষের অভ্যন্তরে নিউক্লিক এসিড ব্যবহার করে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাই ভাইরাসকে জীব বলা যেতে পারে।প্রশ্ন: T2 ভাইরাসের প্রজননে ব্যাকটেরিয়া প্রয়োজন হয় কেন?উত্তর: T2 ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়া অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীতে বংশবৃদ্ধি করতে পারে না। তাই T2 ভাইরাসের প্রজননে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়।প্রশ্ন: শৈবাল জীবজগতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন?উত্তর: শৈবালের দেহে ক্লোরোফিল থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। জীবজগতে খাদ্যচক্রে এরা প্রাথমিক উত্পাদক হিসেবে কাজ করে। তাই জীবজগতে শৈবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।অধ্যায়-১০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: উদ্ভিদের পুষ্টি কাকে বলে?উত্তর: জীবন ধারণ ও বংশবৃদ্ধির জন্য উদ্ভিদ পরিবেশ থেকে বেশ কিছু খনিজ লবণ আহরণ করে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধন করে। একেই বলা হয় উদ্ভিদের পুষ্টি।