এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাসুপ্রিয় পরীক্ষার্থী, ব্যবসায় পরিচিতি বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নিয়মগুলো জেনে নাও।১. প্রশ্নের উত্তর সহজ-সরল ভাষায় লিখতে হবে। অবান্তর ও অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে। ২. প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও নির্ভুল হতে হবে। শব্দের বানান যাতে ভুল না হয় সে দিকে বিশেষ নজর রাখতে হবে। ৩. প্রশ্নের উত্তরে ভূমিকা ও উপসংহার সংক্ষিপ্ত হওয়া উচিত। ৪. পরীক্ষায় যতগুলো প্রশ্নের উত্তর দিতে বলা হয়, মান বণ্টন ও নির্ধারিত সময়ের দিকে লক্ষ রেখে সবগুলো প্রশ্নের উত্তর দিকে হবে। তবে ভুল উত্তর দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। ৫. যে প্রশ্নগুলোর উত্তর নির্ভুলভাবে দেওয়া সম্ভব, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য নির্বাচন করতে হবে। সবচেয়ে ভালো জানা প্রশ্নোত্তরটি দিয়ে লেখা শুরু করতে হবে। ৬. সরাসরি ১০ নম্বরের যেসব প্রশ্নোত্তর সাধারণত পয়েন্ট আকারে হবে, সেগুলোর ক্ষেত্রে কমপক্ষে ১০ থেকে ১২টি পয়েন্ট লেখা যেতে পারে। ৭. প্রশ্নোত্তরে বিভিন্ন লেখক বা মনীষীর উদ্ধৃতি ব্যবহারের সময় মনে রাখতে হবে, উদ্ধৃতিটি যেন প্রাসঙ্গিক ও নির্ভুল হয়। ৮. বেশি নম্বর পাওয়ার জন্য প্রয়োজনবোধে চিত্র বা ছক ব্যবহার করা যেতে পারে। ৯. বোর্ডের পাঠ্য বই পড়ে মৌলিকত্ব বজায় রেখে নিজের মতো করে প্রশ্নের উত্তর করতে হবে। ১০. নৈর্ব্যত্তিক প্রশ্নের জন্য বোর্ডের নির্ধারিত বই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে।