এসএসসি পরীক্ষার প্রস্তুতি অনুশীলন করো, সাফল্যআসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ঢাকাসুপ্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত বিষয়ে কীভাবে তোমাদের প্রস্তুতি আরও ভালো করতে পার, সে সম্পর্কে কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হলো।১। বীজগণিতের অনুশীলনী ১.১-১.৩ থেকে দুটি প্রশ্ন থাকবে। তার মধ্য থেকে একটির উত্তর করতে হবে। প্রতি বছর দুটি অনুশীলনী থেকে একটি করে প্রশ্ন এসে থাকে এবং অন্য একটি অনুশীলনী থেকে কোনো প্রশ্ন আসে না। তাই তিনটি অনুশীলনী থেকে যে কোনো দুটি অনুশীলন করলেই চলবে।২। অনুশীলনী ২.২-২.৩ থেকে তিনটি প্রশ্ন থাকবে। দুটির উত্তর দিতে হবে। প্রতিটি অনুশীলনীর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অনুশীলন করবে। ৩। অনুশীলনী ৩ থেকে দুটি প্রশ্ন থাকে একটির উত্তর করতে হয়। সাধারণত প্রতি বছর অনুশীলনী ৩-এর ৪ নং ও ৫ নং অঙ্কগুলো থেকে একটি করে অঙ্ক থাকে। তাই উদাহরণসহ ৪ ও ৫ নং এর সমস্যাগুলো বারবার অনুশীলন করবে।৪। অনুশীলনী ৪.১ থেকে কখনো প্রশ্ন আসে না। অনুশীলনী ৪.২ ও ৪.৩-এর গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অনুশীলন করলেই যথেষ্ট। ৫। বিভিন্ন বোর্ডের উচ্চতর গণিতের প্রশ্নের দিকে চোখ রাখলে দেখতে পাবে বানিয়ে বা পরিবর্তন করে প্রশ্ন খুব বেশি আসে না। অনুশীলনী ৫.১ এর ৫ নং এর সমস্যাগুলো কখনো কখনো একটু পরিবর্তন করে আসে যা তোমরা সহজেই উত্তর করতে পারবে। অনুশীলনী ৫.১ ও ৫.২ থেকে দুটি প্রশ্ন থাকবে। একটির উত্তর করতে হবে। অনুশীলনী ৫.১ উদাহরণসহ অনুশীলন করলেই চলবে। ৬। অনুশীলনী ৬.১-৬.৪-এর যেকোনো দুটি অনুশীলনী থেকে একটি করে দুটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই গত এসএসসি পরীক্ষায় যে দুটি অনুশীলনী থেকে প্রশ্ন এসেছে সে দুটি বাদ দিয়ে অন্য দুটি অনুশীলনীর প্রতি বেশি মনোযোগী হতে হবে। যেমন ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য গুরত্বপূর্ণ অনুশীলনী ৬.১, ৬.২।৭। অনুশীলনী ৭.১, ৭.২ ও ৭.৩-এর সমস্যাগুলো অনুশীলন করলেই চলবে।৮। ৮ অনুশীলনী থেকে একটি প্রশ্ন থাকবে এবং একটিরই উত্তর করতে হবে। তাই এই অনুশীলনীর উদাহরণ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো বারবার অনুশীলন করতে হবে। সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলো হলো ৩, ৪, ৫, ৬। ৯। দুটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে। উপপাদ্য উত্তর করার আগে তোমাকে কয়েকটি ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেমন কোনো প্রতিজ্ঞা লিখে প্রমাণ করতে বললে সাধারণ নির্বাচন লেখার প্রয়োজন নেই। শুধু প্রতিজ্ঞাটি লিখলেই চলবে। উপপাদ্যের ক্ষেত্রে বিশেষ নির্বাচন সঠিকভাবে লিখতে হবে। বিশেষ নির্বাচন ভুল হলে কোনো নম্বর পাওয়া যায় না। এ ক্ষেত্রে চিত্র চোখের আন্দাজে সঠিক হলেই চলবে। ১০। দুটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে।বোর্ড প্রশ্নগুলো লক্ষ করলে দেখতে পাবে একবার অনু-২, থেকে প্রশ্ন এলে অন্যবার অনু ৩.১ অথবা ৩.২ থেকে আসে। অনু-৪ থেকে প্রতিবারই একটি প্রশ্ন আসে। অনুশীলন ২.৩, ৩.১, ৩.২ অথবা ৪-এর গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অনুশীলন করলেই তুমি একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে।১১। দুটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। ত্রিভুজসংক্রান্ত, অনুপাতসংক্রান্ত ও বৃত্তসংক্রান্ত থেকে একটি প্রশ্ন ও অনুশীলনী থেকে একটি প্রশ্ন থাকে। অনুশীলনী না করেও তুমি সম্পাদ্যের উত্তর করতে পারবে, যদি গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলো অনুশীলন করো। সম্পাদ্যের চিত্রটি অবশ্যই নির্ভুল হতে হবে। তোমার কাঠপেনসিলটি সূক্ষ্ম হওয়া জরুরি।১২। ভেক্টরের ক্ষেত্রেও দুটি প্রশ্ন থাকবে। একটির উত্তর দিতে হবে। ভেক্টর সমস্যার সমাধান করার ক্ষেত্রে ভেক্টরের চিহ্নের প্রতি খেয়াল রাখবে। ভেক্টর অধ্যায়ের উদাহরণ ৩, ৪, ৫ খুবই গুরুত্বপূর্ণ। অনুশীল নী-৬ এর ৫, ৬, ৭, ৮, ১০। ১৩। দুটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। উদাহরণসহ অনুশীলনীর ১-১৫ পর্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অনুশীলন করলেই যথেষ্ট হবে। উত্তরে দশমিকের পরে তিনঘর পর্যন্ত রেখে প্রায় কথাটি লিখতে হবে। প্রায় না লিখলে এক নম্বর কাটা যায়। ১৪। ত্রিকোণমিতির তিনটি অনুশীলনী থেকে পাঁচটি প্রশ্ন থাকবে। তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে।সাধারণত অনুশীলনী ৮.১, ৮.২ ও ৮.৩ থেকে দুটি প্রশ্ন থাকে। তাই যেকোনো দুটি অনুশীলনীর গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করেও তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। তবে তিনটি অনুশীলনীর গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাই শ্রেয়। ১৫। পরিসংখ্যানের তিনটি অনুশীলনী থেকে দুটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হয়। অনুশীলনী ৯.১ ও ৯.২ একটি প্রশ্ন অথবা ৯.৩ থেকে একটি প্রশ্ন থাকবে।