প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
১। কমপক্ষে কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২। তিনটি বাহুর দৈর্ঘ্য (সেমি) দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব?
ক. 3, 5, 6 খ. 4, 5, 9 গ. 5, 6, 12 ঘ. 6, 7, 16
৩। তিনটি বাহুর দৈর্ঘ্য (সেমি) দেওয়া আছে। কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
ক. 1, 2, 3 খ. 2, 3, 4 গ. 3, 4, 5 ঘ. 4, 5, 6
৪। একটি ত্রিভুজের কয়টি অঙ্গ?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৫। একটিমাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব?
ক. সমকোণী খ. সমবাহু গ. সমদ্বিবাহু ঘ. বিষমবাহু
৬। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1 : 2 : 3 হলে ত্রিভুজটি কোন প্রকৃতির?
ক. সমকোণী খ. সূক্ষ্মকোণী গ. স্থূলকোণী ঘ. সমবাহু
৭। 80হ্ন কোণের সম্পূরক কোণের মান কত?
ক. 10হ্ন খ. 80হ্ন গ. 100হ্ন ঘ. 280হ্ন
৮। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে কোণগুলোর অনুপাত নিচের কোনটি?
ক. 1: 2 : 3 খ. 1: 1: 2 গ. 2: 2: 3 ঘ. 1: 2: 4
৯। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়? যখন দেওয়া থাকে—
ক. তিনটি বাহু খ. একটি বাহু ও দুটি কোণ গ. দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ ঘ. তিনটি কোণ
১০। শুধু পরিসীমা জানলেই—
i. বর্গ আঁকা সম্ভব ii. সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব iii. আয়ত আঁকা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i , ii ও iii
১১। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১২। কমপক্ষে কয়টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বিশেষ ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৩। কয়টি উপাত্ত দেওয়া থাকলে সামান্তরিক আঁকা সম্ভব?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৪। একটি আয়তের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 6 সেমি। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব?
ক. 30হ্ন খ. 45হ্ন গ. 60হ্ন ঘ. 90হ্ন
১৫। পাশে দেওয়া চিত্রে x-এর মান কত?
ক. 15হ্ন খ. 18হ্ন গ. 20হ্ন ঘ. 25হ্ন
১৬। কোন ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব?
ক. ৩টি বাহু ও ১টি কোণ দেওয়া থাকলে
খ. ২টি বাহু ও ২টি কর্ণ দেওয়া থাকলে
গ. ৩টি বাহু ও ২টি কর্ণ দেওয়া থাকলে
ঘ. চারটি বাহু দেওয়া থাকলে
১৭। PQRS সামান্তরিকের ╨Q = 100হ্ন হলে ╨R = কত?
ক. 80হ্ন খ. 100হ্ন গ. 180হ্ন ঘ. 260হ্ন
১৮। সামান্তরিকের পরিসীমা 28 সেমি এবং সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 4 : 3 হলে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত সেমি?
ক. 6 খ. 8 গ. 10 ঘ. 12
১৯। কোনো চতুর্ভুজের পরিসীমা ও একটি কোণ (╣60হ্ন) দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব।
ক. আয়ত খ. বর্গ গ. রম্বস ঘ. সামান্তরিক
২০। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য কোণদ্বয় কী?
ক. সূক্ষ্মকোণ খ. স্থ্থূলকোণ গ. পূরককোণ ঘ. সরলকোণ
২১। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। ত্রিভুজটির অর্ধপরিসীমা কত সেমি?
ক. 6 খ. 7 গ. 9 ঘ. 12
২২। সমকোণী ত্রিভুজের অতিভুজসংলগ্ন একটি কোণ 40হ্ন হলে অপর কোণটির মান কত?
ক. 40হ্ন খ. 50হ্ন গ. 60হ্ন ঘ. 90হ্ন
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
উত্তর
গণিত
অধ্যায়-৭
১. গ ২. ক ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ক ২১. ক ২২. খ