বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিচের উদ্দীপকটি পড়ে ১৫৩ ও ১৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব রাজা সদ্য অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। তিনি পেনশন হিসেবে যে টাকা পেয়েছেন, তা তিনি একটি ব্যাংকে জমা রাখতে চান।
১৫৩। কোন হিসাব সুবিধাহীন?
ক. স্থায়ী হিসাব খ. চলতি হিসাব
গ. মেয়াদি আমানত ঘ. সঞ্চয়ী হিসাব
১৫৪। হিসাব খোলার জন্য রেজাকে প্রথমে কোন কাজটি করতে হবে?
ক. ন্যূনতম অর্থ জমা খ. নমুনাপত্র সংগ্রহ
গ. আবেদনপত্র সংগ্রহ ঘ. রসিদ সংগ্রহ
১৫৫। ATM কী?
ক. Automatic Teller machine
খ. Automated Teller Machine
গ. Automic Transfer Machine
ঘ. Automatid Transfar machine
১৫৬। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হলো—
i. এটিএম ii. ইন্টারনেট ব্যাংকিং
iii. কল সেন্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৭। যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না। এ ধরনের চেককে বলে—
ক. বাহক চেক খ. হুমুক চেক
গ. দাগ কাটা চেক
ঘ. হুকুম চেক ও দাগ কাটা চেক
১৫৮। ব্যাংকের গ্রাহককে দেউলিয়া ঘোষণা কে করতে পারে?
ক. ব্যাংক খ. আদালত
গ. সমাজ ঘ. পরিবার
১৫৯। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব হলো—
ক. সততার পরিচয় খ. নির্দেশ প্রদান
গ. ঋণ পরিশোধ ঘ. হিসাবের গোপনীয়তা
১৬০। ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস ব্যাংকিং ব্যবসায়ের কী—
ক. উদ্দেশ্য খ. বৈশিষ্ট্য
গ. মূলমন্ত্র ঘ. কাজ
১৬১। ব্যাংকের সঙ্গে গ্রাহকের কোন ধরনের সম্পর্ক বাঞ্ছনীয়?
ক. সামাজিকতার সম্পর্ক
খ. সততার সম্পর্ক
গ. ব্যক্তিগত সম্পর্ক ঘ. ব্যবসায়িক সম্পর্ক
১৬২। ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
ক. ডেটর-ক্রেডিটর খ. অংশীদারত্বের
গ. মুনাফাভিত্তিক ঘ. প্রতিনিধির
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬৩ ও ১৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক বিশ্বাসের। শুধু বিশ্বাস ভঙ্গ, নৈতিকতার বিপর্যয় ও আইনের পরিপন্থী কোনো কিছু করলে এ সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। আরও অনেক কারণে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবসান ঘটতে পারে।
১৬৩। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক কিসের?
ক. বিশ্বাসের খ. সততার
গ. ন্যায়নীতির ঘ. বিশ্বাস ভঙ্গের
১৬৪। কখন ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবনতি ঘটে?
i. বিশ্বাস ভঙ্গের ফলে
ii. নৈতিকতার বিপর্যয়ে
iii. আইনের পরিপন্থী হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬৫। গ্রাহকের স্বার্থ রক্ষা করা ব্যাংকের কোন ধরনের দায়িত্ব?
ক. পবিত্র খ. প্রয়োজনীয়
গ. গুরুত্বপূর্ণ ঘ. অন্যতম
১৬৬। ব্যাংক তার গ্রাহককে ঋণ পরিশোধের জন্য প্রদান করবে—
i. সময় ii. সুযোগ iii. অর্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬৭। ব্যাংকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের কোন ধরনের দায়িত্ব?
ক. নৈতিক খ. পবিত্র গ. পরম ঘ. আবশ্যিক
১৬৮। চেক কী?
ক. চুক্তির দলিল খ. লিখিত নোটিশ
গ. আমানতকারীর লিখিত আদেশ
ঘ. ব্যক্তিগত দলিল
১৬৯। গ্রাহক কার দ্বারা দেউলিয়া ঘোষিত হলে ব্যাংকের সঙ্গে সম্পর্কের সমাপ্তি ঘটে?
ক. ব্যাংক কর্মকর্তা কর্তৃক
খ. আদালত কর্তৃক
গ. প্রশাসন কর্তৃক ঘ. কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক
১৭০। দেশের প্রধান ব্যাংককে কী বলে?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. শিল্প ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক ঘ. সমবায় ব্যাংক
১৭১। কোনটি বাংলাদেশের মুদ্রাবাজারের অভিভাবক?
ক. সোনালী ব্যাংক খ. জনতা ব্যাংক
গ. বাংলাদেশ ব্যাংক ঘ. অগ্রণী ব্যাংক
১৭২। কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির পর থেকেই পালন করে আসছে—
i. মূলধন গঠন ii. মুদ্রা প্রচলন
iii. ঋণ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭৩। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিক কে?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. সরকার
গ. গভর্নর ঘ. অর্থ সচিব
১৭৪। কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংক ব্যবসায়ের—
i. মুরব্বি ii. পরিচালক iii. নিয়ন্ত্রক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
ফিন্যান্স ও ব্যাংকিং
১৫৩. ক ১৫৪. গ ১৫৫. খ ১৫৬. ঘ ১৫৭. খ ১৫৮. খ ১৫৯. ঘ ১৬০. গ ১৬১. খ ১৬২. ক ১৬৩. ক ১৬৪. ঘ ১৬৫. ক ১৬৬. ক ১৬৭. গ ১৬৮. গ ১৬৯. খ ১৭০. গ ১৭১. গ ১৭২. গ ১৭৩. খ ১৭৪. ঘ