বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে। তারপর উত্তরের সঙ্গে তা মিলিয়ে নেবে।২২। ‘তোমার ধূলিতে গড়া এ দেহ আমারতোমার ধুলিতে কালে মিশিবে আবার।’—চরণদ্বয়ে ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায় প্রকাশিত কবির কোন অনুভূতি ফুটে উঠেছে?ক. প্রকৃতিপ্রেম খ. স্বাজাত্যবোধ গ. স্বদেশপ্রীতি ঘ. ঐতিহ্য চেতনা২৩। বেহুলা ইন্দ্রপুরীতে গিয়েছিল কেন? ক. দেবতাদের নাচ দেখাতে খ. স্বামীর জীবন ফিরিয়ে আনতেগ. বাংলার সৌন্দর্যকে তুলে ধরতে ঘ. কোনোটিই নয়২৪। ‘সময়ের প্রয়োজনে’ গল্পে মুক্তিযোদ্ধারা তাঁদের সহযোদ্ধাদের মৃত্যুর হিসাব কীভাবে রাখত?ক. দেয়ালে দাগ টেনে খ. সংখ্যা গণনা করে গ. ডায়েরিতে লিখে ঘ. মনে মনে।২৫। ‘লৌকিক’ শব্দের অর্থ কী?ক. সাধারণ খ. উপযুক্ত গ. পার্থিব ঘ. সহজ২৬। কবি দ্বিজেন্দ্রলাল রায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন কিসে?ক. নাটকে খ. কবিতায় গ. সংগীতে ঘ. ছোটগল্পে২৭। ‘গফুর ঘরে আছিস’—গফুরকে এরূপ সম্বোধনে তর্করত্নের মনোভাবে কী প্রকাশ পায়?ক. ঘৃণা খ. বিদ্বেষ গ. তিরস্কার ঘ. অবজ্ঞা২৮। ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ সংগৃহীত?ক. বনলতা সেন খ. রূপসী বাংলাগ. ঝরা পালক ঘ. ধূসর পাণ্ডুলিপি২৯। পাহাড়ী কন্যা ঝর্ণার চুলে ও কানে কোন ফুল দোলে?ক. জুঁই খ. কামিনী গ. মল্লিকা ঘ. হিজল৩০। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে বেগম রোকেয়া ব্যক্ত করেছেন—i. পুরুষের প্রভুত্বে আপত্তি না করাii. নারীশিক্ষার গুরুত্বiii.সমাজ উন্নয়নে নারীর প্রয়োজনীয়তানিচের কোনটি সঠিক?ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ও iii.উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:প্রচণ্ড তুষারপাত, বিরূপ আবহাাওয়া, খাবারের অপ্রতুলতা, সর্বোপরি মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়েও একসময় এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন এম এ মুহিত। সগৌরবে স্থাপন করেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।৩১। উদ্দীপকের ঘটনাটি তোমার পঠিত কোন কবিতার ভাবের ইঙ্গিত বহন করে?ক. স্বাধীনতা তুমি খ. অভিযাত্রিকগ. মাগো ওরা বলে ঘ. শহীদ স্মরণে৩২। ইঙ্গিতবহ ভাবটি নিচের কোন চরণে ফুটে উঠেছে?ক. সেই তো জীবন, জয়গৌরবে হেসে ওঠে ঝলমল খ. সারা বাংলায় আজ উড্ডীন সেই রক্তাক্ত পতাকা গ. অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক ঘ. তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব।বাংলা ১মপত্র সঠিক উত্তর: ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল