বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য সামাজিক বিজ্ঞান ও সভ্যতা প্রথম পরিচ্ছেদ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ১ম পরিচ্ছেদনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।সভ্যতা ও সংস্কৃতি মানবসমাজকে অগ্রগতির দিকে ধাবিত করে। উন্নত ধরনের শিল্পকলা, বিজ্ঞান ও ধর্ম এর সম্মিলিত অর্থে সভ্যতা শব্দটি ব্যবহার হয়। নানা ধরনের কারিগরি, কলা-কৌশল ও যন্ত্রপাতি সভ্যতার অন্তর্গত।১৪. সংস্কৃতির অবস্তুগত উপাদান—ক. খাদ্যদ্রব্য খ. কাঁচামাল গ. যন্ত্রপাতি ঘ. ভাষা১৫. নিচের সঠিক উক্তিটি হলো—i. সংস্কৃতি ও সভ্যতা এক জিনিস ii. সভ্যতা সংস্কৃতির অংশ iii. সংস্কৃতি ও সভ্যতা এক জিনিস নয়।নিচের কোনটি সঠিক?ক. ii খ. ii ও iii গ. i ও iiii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।একসময় মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য আকাশের নক্ষত্ররাজি দিয়ে দিক নির্ণয় করত এবং তখন মানুষ সমুদ্র যাতায়াতের নিয়ম-কানুন চালু করেছিল।১৬. সমুদ্রযাত্রার নিয়ম-কানুন চালু হয়—ক. নব্য প্রস্তর যুগে খ. ব্রোঞ্জ যুগে গ. লৌহ যুগে ঘ. আর্য যুগে।১৭. খ্রিষ্টপূর্ব ৪০০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে মিসর ও ভারতে কিসের ব্যবহার শুরু হয়?i. ব্রোঞ্জের ব্যবহার ii. লোহার ব্যবহার iii. চাকাওয়ালা গাড়িনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii১৮. সভ্যতা ও সংস্কৃতি ইতিহাসে এক বৈপ্লবিক ঘটনা কোন যুগ?ক. আধুনিক যুগ খ. নব্য প্রস্তর যুগ গ. লৌহ যুগ ঘ. ব্রোঞ্জ যুগ১৯. আদিম সমাজের সম্পদে কোন ধরনের মালিকানা ছিল?ক. অর্থনৈতিক খ. গোষ্ঠীগত গ. সামাজিক ঘ. পারিবারিক।২০. আদিম মানুষের প্রথম হাতিয়ার হলো—ক. ঢাল ও তলোয়ার খ. বল্লম ও বর্শা গ. গাছের ডাল ও তীর-ধনুক ঘ. গাছের ডাল, লাঠি ও অমসৃণ পাথরের টুকরা।২১. সমাজের উপাদান কয়টি?ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি২২. ‘জীবনানন্দ দাশের কবিতা’ সংস্কৃতির উপাদান?ক. বস্তুগত খ. সাহিত্যিক গ. ভাবগত ঘ. অবস্তুগত২৩. অগাস্ট কৌৎ কোন দেশের নাগরিক?ক. ফ্রান্স খ. জার্মানি গ. গ্রিস ঘ. রাশিয়া২৪. কোনটি সমাজ গঠনের উপাদান নয়?ক. সহযোগিতা খ. পরস্পর নির্ভরশীলতা গ. সংঘবদ্ধ মানুষ ঘ. প্রতিযোগিতা২৫. কোন যুগের মানুষ পাথরের গায়ে নদীর গতিপথ খোদাই করে রাখত?ক. নিম্ন প্রাচীন প্রস্তর যুগে খ. মধ্য প্রাচীন প্রস্তর যুগে গ. উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ঘ. নব্য প্রস্তর যুগে।সামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ক। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল