বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-২ প্রশ্ন: পার্থেনন কী? উত্তর: গ্রিসের একটি প্রাচীন মন্দির। প্রশ্ন: দেবী এথেনার মূর্তি কে নির্মাণ করেন? উত্তর: ফিদিয়াস। প্রশ্ন: কোন যুগ থেকে রোমে মানব বসতি ছিল? উত্তর: পুরোপলীয় যুগ থেকে। প্রশ্ন: রোমিউলাস কে? উত্তর: ল্যাটিন রাজা। প্রশ্ন: রোম নগরীর পত্তন করেন কে?উত্তর: রাজা রোমিউলাস। প্রশ্ন: রোমে রাজতন্ত্রের বিলুপ্তির পর কোনটি প্রতিষ্ঠিত হয়? উত্তর: প্রজাতন্ত্র। প্রশ্ন: প্লেবিয়ান বলা হতো কাদের? উত্তর: ক্ষুদ্র কৃষক, কারিগর ও বণিকদের। খ বিভাগ: অধ্যায়-১ প্রশ্ন: তিস্তা নদীর পশ্চিমের ধারার নাম কী?উত্তর: পুনর্ভবা নদী।প্রশ্ন: বগুড়ার মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: করতোয়া।প্রশ্ন: বাংলাদেশের অবস্থান কোথায়? উত্তর: এশিয়া মহাদেশের দক্ষিণে।প্রশ্ন: নদীর গতি পরিবর্তনের ফলে এ দেশের মানুষের ওপর কিসের প্রভাব পড়েছে?উত্তর: জীবনধারা ও অর্থনীতির ওপর।প্রশ্ন: কোনটি প্রাচীনকালের একটি বড় নদী ছিল? উত্তর: তিস্তা।প্রশ্ন: ১৯৪৭ সালে বাংলার কোন অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? উত্তর :পশ্চিমাংশ।প্রশ্ন: রাজমহলের পাহাড় বাংলাদেশের কোন দিকে।উত্তর: পশ্চিমে।প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত? উত্তর: প্রায় ১৪৭,৫৭০ বর্গ কিমি।প্রশ্ন: বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদ কোনটি?উত্তর: ব্রহ্মপুত্র।প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে?উত্তর: মানস সরোবর থেকে।প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?উত্তর: সিলেট জেলার ভেতর দিয়ে।প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া কেমন?উত্তর: নাতিশীতোষ্ণ।প্রশ্ন: বাংলাদেশের ওপর দিয়ে কোন কাল্পনিক রেখাটি অতিক্রম করেছে? উত্তর: কর্কটক্রান্তি।প্রশ্ন: বাংলাদেশের মানুষ কেন যুগ যুগ ধরে সংগ্রাম করছে? উত্তর: অধিকার রক্ষার জন্য।প্রশ্ন: কোন নদী থেকে সুরমা ও কুশিয়ারা উৎপত্তি হয়েছে? উত্তর: বরাক নদী থেকে।প্রশ্ন: করতোয়া নদী বাংলাদেশে কোন নাম নিয়ে প্রবেশ করেছে? উত্তর: তিস্তা।প্রশ্ন: নদীর গতি পরিবর্তন বাংলার মানুষের জীবনে কী করেছে? উত্তর: অর্থনীতিতে প্রভাব ফেলেছে।প্রশ্ন: ব্রহ্মপুত্রের অপর শাখার নাম কী?উত্তর: যমুনা।প্রশ্ন: ত্রিহুত কী?উত্তর: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের একটি পথ। প্রশ্ন: বাংলাদেশের নদ-নদীগুলো কোন বিশাল জলরাশির সঙ্গে মিশেছে? উত্তর: বঙ্গোপসাগরে।প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত প্রবাহ কী?উত্তর: মেঘনা নামে পরিচিত।প্রশ্ন: বাংলাদেশের নদী কী বয়ে আনে?।উত্তর: পলিমাটি।প্রশ্ন: পদ্মা নদী গঙ্গার কী নদী? উত্তর: শাখা নদী।প্রশ্ন: বাংলায় প্রথম কে নৌবহর গড়ে তোলেন?উত্তর: সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি।প্রশ্ন: ভৌগোলিক পরিবেশ বাংলার অধিবাসীদের কোন স্বভাবের করেছিল? উত্তর: কোমল ও শান্ত।প্রশ্ন: নদীর তীরে গড়ে ওঠা পুরনো নগর-বন্দর-কী পরিবর্তনের কারণে ধ্বংস হয়েছে?উত্তর: নদীর গতিপথ।প্রশ্ন: কর্ণফুলির উৎপত্তিস্থল কোথায়?উত্তর: লুসাই পাহাড়ে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল