অধ্যায়-৭ প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# স্বপ্না চা বাগানে প্রবেশের সময় মুখ ফ্যাকাসে, পেট ফোলা ও খালি পায়ে দাঁড়ানো একটি ছেলেকে দেখতে পেল। সে বুঝতে পারল, ছেলেটি এক ধরনের পরজীবী দ্বারা আক্রান্ত। স্বপ্না কিছুদূর যেতে না-যেতেই হঠাৎ লক্ষ করল, একটি ছোট খণ্ডায়িত প্রাণী তার পায়ে লেগে আছে এবং পা গড়িয়ে রক্ত পড়ছে।প্রশ্ন: ক. ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কী?প্রশ্ন: খ. প্রতিসাম্যের ভিত্তিতে হাইড্রা কোন ধরনের প্রাণী? ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. স্বপ্না যে পর্বের প্রাণী দ্বারা আক্রান্ত হয়েছিল তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকে উল্লিখিত পরজীবী দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিকর? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।উত্তর: ক. ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম Tenualosa ilisha.উত্তর: খ. প্রতিসাম্যের ভিত্তিতে হাইড্রা অরীয় প্রতিসম। একাধিক তল দ্বারা হাইড্রাকে সমদ্বিখণ্ডিত করা যায়। এ কারণে প্রতিসাম্যের ভিত্তিতে হাইড্রা অরীয় প্রতিসম।উত্তর: গ. স্বপ্না Annelida পর্বের প্রাণী দ্বারা আক্রান্ত হয়েছিল। প্রাণীটি হচ্ছে জোঁক। এটি পানিতে ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। এটি প্রাণীর শরীর থেকে রক্ত চুষে খায়। এই জোঁকের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:(র) দেহ প্রকৃত খণ্ডায়িত।(রর) দেহাবরণ পাতলা ফিউটিকল দ্বারা আবৃত।(ররর) নেফ্রিডিয়াম নামক সিলিয়াযুক্ত, গ্রন্থিসমৃদ্ধ প্যাঁচানো নালিকা রেচন অঙ্গ হিসেবে কাজ করে।(রা) জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা থাকতে পারে অথবা সরাসরি পরস্ফুিটন হয়ে থাকে।উত্তর: ঘ. যেসব জীব অন্য জীবের ভেতরে বা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টিলাভের জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতা জীবের ওপর নির্ভর করে তাকে পরজীবী বলে। উদ্দীপকে উল্লিখিত পরজীবী দুটির মধ্যে একটি Nematoda পর্বের প্রাণী গোলক্রিমি এবং অন্যটি Annelida পর্বের প্রাণী জোঁক। গোলক্রিমি অন্তঃপরজীবী আর জোঁক বহিঃপরজীবী। মানুষ বহিঃপরজীবী দ্বারা আক্রান্ত হলেও তেমন কোনো সমস্যার সৃষ্টি হয় না। কেননা এরা পোষক দেহের বাইরে সাময়িকভাবে অবস্থান করে। এরা পোষক দেহ থেকে সুবিধা ভোগ করলেও পোষকের তেমন ক্ষতি করে না। এ ছাড়া বহিঃপরজীবী প্রাণীদের সহজেই ধ্বংস করা যায়। অপরদিকে অন্তঃপরজীবী পোষক দেহের ভেতরে নিরাপদে অবস্থান করে পোষকের পরিপাককৃত খাদ্য খেয়ে পুষ্টিলাভ করে। এদের প্রজননক্ষমতা অত্যধিক হওয়ায় এরা সহজেই বংশবিস্তার করে পোষকের রক্তশূন্যতা ঘটায়। অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট করে পোষকের নানা রকম রোগ সৃষ্টি করে। এ ছাড়া এদের ধ্বংস করাও কষ্টসাধ্য। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে উল্লিখিত পরজীবী দুটির মধ্যে বহিঃপরজীবী জোঁকের চেয়ে অন্তঃপরজীবী গোলক্রিমিই বেশি ক্ষতিকর।