বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-২ প্রশ্ন: শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর: কর্ণসুবর্ণে।প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর: গোপাল।প্রশ্ন: খড়কদের রাজধানী কর্মান্তবসাক কোথায় অবস্থিত ছিল? উত্তর: কুমিল্লায়।প্রশ্ন: দেব পর্বতে কোন বংশের রাজধানী প্রতিষ্ঠিত হয়েছিল?উত্তর: দেব বংশের।প্রশ্ন: সেনদের আদি নিবাস কোথায় ছিল?উত্তর: দাক্ষিণাত্যের কর্ণাটকে।প্রশ্ন: বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?উত্তর: বখতিয়ার খলজি।প্রশ্ন: বাংলায় প্রথম স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন কে? উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ।প্রশ্ন: গিয়াসউদ্দিন আযম শাহ কোন বংশের সুলতান ছিলেন? উত্তর: ইলিয়াস শাহী।প্রশ্ন: জালালউদ্দিন মাহমুদ শাহের পিতা কে ছিলেন?উত্তর: রাজা গণেশ।প্রশ্ন: হুসেনশাহী যুগের সর্বশ্রেষ্ঠ সুলতান কে?উত্তর: আলাউদ্দিন হুসেন শাহ।প্রশ্ন: কররানী কোন বংশের শাখা? উত্তর: আফগান।প্রশ্ন: কোন সুলতানের আমলে সম্রাট আকবর বাংলা জয় করেন? উত্তর: দাউদ কররানী।প্রশ্ন: বারভুঁইয়া কারা? উত্তর: বাংলার জমিদার।প্রশ্ন: কোন সালে ইসলাম খান বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর: ১৬১০ সালে।প্রশ্ন: মীরজুমলা কে?উত্তর: সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি।প্রশ্ন: বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয়? উত্তর: মুর্শিদকুলি।প্রশ্ন: কোন সালে পলাশীর যুদ্ধ হয়েছিল?উত্তর: ১৭৫৭ সালে।প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?উত্তর: লর্ড কর্নওয়ালিস।প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে?উত্তর: ১৮৮৫ সালে।প্রশ্ন: ভারতের আর্য জাতি প্রবেশ করে কত সালে?উত্তর: খ্রিষ্টপূর্ব প্রায় ২০০০ অব্দে।প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন কবে?উত্তর: ৩২১ খ্রিষ্টপূর্বাব্দে।প্রশ্ন: বাংলার ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানা যায় কোন শাসনকাল থেকে?উত্তর: পাল রাজাদের শাসনকাল থেকে।প্রশ্ন: পাল বংশের কোন রাজা ৪০ বছর রাজত্ব করেন? উত্তর: ধর্মপাল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল