প্রভাষকরাজশাহী মডেল স্কুল ও কলেজ, রাজশাহী বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-২ প্রশ্ন: কত সালে দিল্লি থেকে বাংলা বিচ্ছিন্ন হয়?উত্তর: ১৩৩৮ সালে।প্রশ্ন: বাংলার প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করেন?উত্তর: ইলিয়াস শাহ।প্রশ্ন: বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে?উত্তর: সামন্ত সেন।প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে স্বাধীন সুলতানী যুগের অবসান হয়? উত্তর: ১৫৩৮ সালে।প্রশ্ন: বাংলার প্রকৃত স্বাধীন সুলতান কে ছিলেন?উত্তর: ইলিয়াস শাহ।প্রশ্ন: ‘নারকিল্লা’ দুর্গটি কে তৈরি করেছিলেন?উত্তর: তুঘরিল।প্রশ্ন: হুসেন শাহ কত বছর রাজত্ব করেন?উত্তর: ২৬ বছর।প্রশ্ন: ইসলাম ধর্ম গ্রহণের পর যদু কী নাম ধারণ করেন? উত্তর: জালালউদ্দিন মাহমুদ।প্রশ্ন: শূর কোন বংশের শাখা?উত্তর: আফগান।প্রশ্ন: ১৫৬০ খ্রিষ্টাব্দে কে গৌড়ের সুলতান হন?উত্তর: জালাল শাহ শূর।প্রশ্ন: চন্দ্রবংশের শেষ রাজা কে ছিলেন?উত্তর: গোবিন্দচন্দ্র।প্রশ্ন: কে বাংলার বারভুঁইয়াদের দমন করতে সক্ষম হন? উত্তর: সুবাদার ইসলাম খান।প্রশ্ন: কাকে ‘শাহ-ই-বাঙালাহ’ উপাধি দেওয়া হয়েছিল? উত্তর: ইলিয়াস শাহ।প্রশ্ন: বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে কোন জনপদ গড়ে উঠেছিল? উত্তর: বঙ্গ।প্রশ্ন: ‘দারুল হারব’ বলতে কী বোঝায়?উত্তর: যুদ্ধরত দেশ।প্রশ্ন: বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে কোন জনপদটির সৃষ্টি হয়েছিল?উত্তর: পুণ্ড্র।প্রশ্ন: বরেন্দ্র অঞ্চল কোথায় ছিল?উত্তর: বগুড়া ও রাজশাহীতে।প্রশ্ন: বর্তমান বাংলাদেশের কোন জেলায় হরিকেল জনপদের অবস্থান ছিল? উত্তর: সিলেট জেলায়।প্রশ্ন: গ্রিক বীর আলেকজান্ডার কত খ্রিষ্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন?উত্তর: ৩২৭ খ্রিষ্টপূর্ব।প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে আমাদের উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? উত্তর: ১৯৪৭ খ্রিষ্টাব্দে।প্রশ্ন: সমতট জনপদের কেন্দ্রস্থল কোথায় ছিল?উত্তর: কুমিল্লার বড়কামতা।প্রশ্ন: গঙ্গারিডই কী?উত্তর: প্রাচীনকালের একটি শক্তিশালী নগর।প্রশ্ন: কোন শাসন যুগে ‘গঙ্গারিডই’ রাজ্যটির উত্থান ঘটে? উত্তর: মৌর্য শাসন যুগে।প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?উত্তর: বগুড়ায়।প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর: ৩২১ খ্রিষ্টাব্দে।প্রশ্ন: স্বাধীন বঙ্গ রাজ্যের প্রথম রাজা কে ছিলেন?উত্তর: গোপচন্দ্র।প্রশ্ন: স্বাধীন গৌড় রাজ্যের প্রথম নরপতি কে ছিলেন? উত্তর: শশাঙ্ক।প্রশ্ন: নালন্দা বিহারের ধ্বংসস্তূপ থেকে স্বাধীন বঙ্গ রাজ্যের কোন রাজার স্বর্ণমুদ্রা পাওয়া গেছে?উত্তর: সমাচার দেবের।প্রশ্ন: পাল বংশের রাজারা একটানা কত বছর বাংলাকে শাসন করেন? উত্তর: ৪০০ বছর।প্রশ্ন: সাধারণ হিন্দুরা শিক্ষার অধিকার লাভ করেন কোন যুগে? উত্তর: পাল যুগে।প্রশ্ন: পাল রাজাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ ছিলেন?উত্তর: গোপালের পুত্র ধর্মপাল।প্রশ্ন: তুর্কি বীর বখতিয়ার খলজি কত সালে বিহার জয় করেছিলেন? উত্তর: ১২০৩ সালে।প্রশ্ন: বখতিয়ার খলজি মূলত কী ছিলেন?উত্তর: তুর্কি বীর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল