এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৮০: রসায়ন ও ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংজ্ঞাপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন বিষয়ের থেকে নির্বাচিত সংজ্ঞা আলোচনা করা হলো। প্রশমন (Neutrallsation): একটি ক্ষারক ও অম্লের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি সৃষ্টি হওয়াকে প্রশমন বলা হয়। যেমন, সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের মধ্যে বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। NaOH+HCl=NaCl+H2Oসমাণুকরণ (Isomerisation) বিক্রিয়া: যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে অন্য সমাণু (isomer) উৎপন্ন করে, তাকে সমাণুকরণ বিক্রিয়া বলা হয়। যেমন অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে ইউরিয়ায় রূপান্তরিত হয়। একে পুনর্বিন্যাস (rearrangement) বিক্রিয়াও বলা হয়। NH4CNO H2N-CO-NH2 অ্যামোনিয়ামসায়ানেট ইউরিয়াজারণ-বিজারণ বিক্রিয়া: যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে কোনো তড়িৎ ঋণাত্মক পরমাণু বা মূলক সংযুক্ত হয় বা তাদের অনুপাত বৃদ্ধি পায় অথবা কোনো তড়িৎ ধনাত্মক পরমাণু বা মূলকের অপসারণ ঘটে বা তাদের অনুপাত হ্রাস পায়, সেই বিক্রিয়াকে জারণ বলা হয়।যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটে বা তাদের অনুপাত বৃদ্ধি পায় অথবা কোনো যৌগের অণু থেকে তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ ঘটে বা তাদের অনুপাত হ্রাস পায়, সেই বিক্রিয়াকে বিজারণ বলা হয়। জারণ ও বিজারণের ইলেকট্রনীয় ধারণা: যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা (অণু, পরমাণু, মূলক বা আয়ন) ইলেকট্রন প্রদান করে, তাকে জারণ এবং যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে, তাকে বিজারণ বলা হয়। জারণ-বিজারণ (Redox) বিক্রিয়া: যে বিক্রিয়ায় বিক্রিয়কে উপস্থিত কোনো মৌলের সক্রিয় যোজনীর হ্রাস-বৃদ্ধি ঘটে, তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলা হয়। 2FeCl2+Cl2=2FeCl3জারক: যে বস্তু অন্য কোনো বস্তুর জারণ ঘটায় এবং নিজে বিজারিত হয়, তাকে জারক বলা হয়। বিজারক: যে বস্তু অন্য কোনো বস্তুর বিজারণ ঘটায় এবং নিজে জারিত হয়, তাকে বিজারক বলা হয়। পলিমারকরণ: যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলো অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় অণু সৃষ্টি করে, তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। যেমন ইথিলিনের বহুসংখ্যক অণু একত্র হয়ে পলিইথিলিন তৈরি করে। ইথিলিন একটি গ্যাস। পলিইথিলিন হচ্ছে প্লাস্টিক। এর বিক্রিয়াটি নিম্নরূপ: nCH2=CH2 (-CH2-CH2-)nরাসায়নিক ক্রিয়া সংঘটনের বিভিন্ন উপায়: রাসায়নিক ক্রিয়া সংঘটনের যেসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হচ্ছে সংস্পর্শ, দ্রবণ, তাপমাত্রা, আলোক, চাপ, আঘাত, শব্দ, বিদ্যুৎ প্রবাহ। রাসায়নিক গতিবিদ্যা: রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার বেগ-সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়, তাকে রাসায়নিক গতিবিদ্যা বলা হয়। বিক্রিয়ার হার: একক সময়ে একটি বিক্রিয়ার উৎপন্ন উৎপাদের পরিমাণ বা ব্যবহূত বিক্রিয়কের পরিমাণকে বিক্রিয়ার হার বলে। প্রভাবক ও প্রভাবন: যে বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের সংস্পর্শে থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়ার শেষে ভরে এবং রাসায়নিক সংযুক্তিতে অপরিবর্তিত থাকে, তাকে ওই বিক্রিয়ার প্রভাবক বলা হয় এবং এ প্রক্রিয়াকে প্রভাবন বলা হয়। লা শাতেলিয়ে নীতি: ‘কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।’ # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল