বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-২ প্রশ্ন: বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?উত্তর: রবার্ট ক্লাইভ।প্রশ্ন: ১১৭৬ বাংলা সনে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইতিহাসে তা কী নামে পরিচিত?উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর।।প্রশ্ন: ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলার গভর্নর নিযুক্ত হন? উত্তর: ১৭৭২ সালে।প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত কত সাল থেকে চালু করা হয়? উত্তর: ১৭৯৩ সালে। অধ্যায়-৩প্রশ্ন: পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?উত্তর: বৌদ্ধ।প্রশ্ন: এ দেশে বর্ণপ্রথার প্রবর্তন করেন কারা?উত্তর: সেনরা।প্রশ্ন: আর্যদের ভাষার নাম কী? উত্তর: প্রাচীন বৈদিক।প্রশ্ন: সরাসরি কোন ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে? উত্তর: অপভ্রংশ।প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী?উত্তর: চর্যাপদ।প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত?উত্তর: রাজশাহীতে।প্রশ্ন: বাংলায় চিত্রশিল্পের বিকাশ কোন আমলে শুরু হয়েছিল? উত্তর: আর্য।প্রশ্ন: প্রাচীন বাংলায় অর্থনীতির মূল উৎস কী?উত্তর: কৃষি।প্রশ্ন: খানকাহ কী? উত্তর: সুফিদের আস্তানা।প্রশ্ন: বারবক শাহর পৃষ্ঠপোষকতা পেয়েছেন কোন কবি? উত্তর: যশোরাজ খান।প্রশ্ন: ফা হিয়ান কে? উত্তর: চীনা পর্যটক।প্রশ্ন: এ দেশে সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন কে? উত্তর: রাজা টোডরমল।প্রশ্ন: লালবাগ দুর্গ নির্মাণ শুরু করেন কে?উত্তর: শাহজাদা আজম।প্রশ্ন: ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?উত্তর: চতুর্দশ।প্রশ্ন: এ দেশে ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে কোন যুগে? উত্তর: মুঘল যুগে।প্রশ্ন: ভারতের প্রথম আধুনিক পুরুষ কাকে বলা হয়? উত্তর: রাজা রামমোহন রায়কে।প্রশ্ন: ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?উত্তর: হাজি শরিয়ত উল্লাহ।প্রশ্ন: সরকারি ভাষা হিসেবে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে?উত্তর: ১৮৩৫ সাল।প্রশ্ন: মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?উত্তর: নওয়াব আবদুল লতিফ।প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?উত্তর: ১৭৭০ সালে।প্রশ্ন: সাধারণ হিন্দুরা শিক্ষার অধিকার লাভ করে কোন যুগে? উত্তর: মুসলমান যুগে।প্রশ্ন: ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন’-এর উদ্দেশ্য ছিল কী?উত্তর: মুসলমানকে রাজনৈতিকভাবে সচেতন করা।প্রশ্ন: জৈন কী? উত্তর: একটি ধর্ম।প্রশ্ন: প্রাচীন বাংলার শেষ রাজবংশ কী ছিল?উত্তর: সেন।প্রশ্ন: সুফি দরবেশদের আস্তানাকে কী বলা হয়?উত্তর: খানকাহ।প্রশ্ন: সেন রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন?উত্তর: ব্রাহ্মণ।প্রশ্ন: পাল রাজাগণ কোন সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন? উত্তর: বৌদ্ধ সংস্কৃতির।প্রশ্ন: সেনদের ধর্মীয় কাজ পরিচালনা করত কোন শ্রেণীর লোকেরা? উত্তর: ব্রাহ্মণ।প্রশ্ন: ‘ব্রাহ্মসমাজ’ কোন ধরনের প্রতিষ্ঠান?উত্তর: ধর্মীয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল