এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৮২: ইতিহাস ও রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-৩প্রশ্ন: বাংলার আদিম অধিবাসীদের ভাষা কী ছিল?উত্তর: অস্ট্রিক।প্রশ্ন: প্রাচীন বাংলায় সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল? উত্তর: পাশা খেলা।প্রশ্ন: প্রাচীনকালে এ দেশের সাধারণ মানুষের মুখের ভাষা কী ছিল? উত্তর: প্রাকৃত।প্রশ্ন: মসলিন শাড়ি কেমন ছিল?উত্তর: খুবই সূক্ষ্ম ও মসৃণ।প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত কে ছিলেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।প্রশ্ন: ‘সদুক্তি কর্ণামৃত’ বইটির সংকলন করেন কে?উত্তর: শ্রীধর দাস।প্রশ্ন: ‘চর্যাপদ’ কী? উত্তর: এক প্রকার গান।প্রশ্ন: ‘চর্যাপদ’ পড়ে কোন বাদ্যযন্ত্রটির নাম পাওয়া যায়? উত্তর: বীণা।প্রশ্ন: ‘চর্যাপদ’ কারা রচনা করেছিলেন?উত্তর: বৌদ্ধ ধর্মগুরুরা।প্রশ্ন: শূন্য পুরাণের লেখক কে?উত্তর: রামাই পণ্ডিত।প্রশ্ন: শ্রীকৃষ্ণ বিজয়ের লেখক কে?উত্তর: যশোরাজ খান।প্রশ্ন: সুলতানি যুগের মুসলিম স্থাপত্য শিল্পের নিদর্শন কোনটি? উত্তর: আদিনা মসজিদ।প্রশ্ন: রাজা টোডরমল কে?উত্তর: সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী।প্রশ্ন: ফারসি সাহিত্যের অনুকরণে কোন গ্রন্থ রচিত হয়েছে? উত্তর: বৈষ্ণব পদাবলী।প্রশ্ন: মুন্সী বলা হতো কাদেরকে?উত্তর: ফারসি জানা কর্মচারীদের।প্রশ্ন: লালবাগের শাহি মসজিদ কে তৈরি করেন?উত্তর: শাহজাদা আজম।প্রশ্ন: মুঘল বাংলার স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর: লালবাগ দুর্গ।প্রশ্ন: পরীবিবি কে? উত্তর: শায়েস্তা খানের কন্যা।প্রশ্ন: পর্যটক বার্নিয়ার কত শতকে বাংলাদেশে আসেন? উত্তর: সতের।প্রশ্ন: টেভারনিয়ার কে? উত্তর: ফরাসি বণিক।প্রশ্ন: এ দেশের পাট ও পাটজাত দ্রব্য কে প্রথম ইউরোপে নিয়ে যান?উত্তর: ফরাসি বণিক টেভারনিয়ার।প্রশ্ন: বিখ্যাত মসলিন কাপড় কী দিয়ে তৈরি করা হতো? উত্তর: কার্পাস তুলা।প্রশ্ন: রাজা রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: হুগলি জেলার রাধানগরে।প্রশ্ন: ‘মানাজারাতুল আধিয়ান’-এর লেখক কে?উত্তর: রাজা রামমোহন রায়।প্রশ্ন: রাজা রামমোহন রায় ‘আত্মীয় সভা’ নামে একটি সমিতি গঠন করেন কেন?উত্তর: একেশ্বরবাদের বাণী প্রচারের জন্য।প্রশ্ন: দেশজোড়া সুখ্যাতির পর ১৯০৯ সালে লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্যপদ লাভ করেন কে?উত্তর: সৈয়দ আমীর আলী।প্রশ্ন: ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?উত্তর: রাজা রামমোহন রায়।প্রশ্ন: ‘আত্মীয় সভা’ নামে একটি সমিতি গঠন করেন কে? উত্তর: রামমোহন রায়।প্রশ্ন: কত সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন?উত্তর: ১৮৫১ সালে।প্রশ্ন: হিন্দু বিধবা বিবাহের পক্ষে কে আন্দোলন করেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।প্রশ্ন: কত সালে বিধবা বিবাহ বৈধ বলে আইন পাস হয়? উত্তর: ১৮৫৬।প্রশ্ন: কার সময়ে বাঙালিদের জন্য ইংরেজি শিক্ষার দিগন্ত খুলে যায়? উত্তর: লর্ড বেন্টিঙ্ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল