বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-৪প্রশ্ন: বঙ্গভঙ্গ করা হয়েছিল কবে?উত্তর: ১৯০৫ সালে। প্রশ্ন: বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ হয়েছিল কোন দুটি? উত্তর: পূর্ববঙ্গ ও আসাম।প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করা হয় কবে?উত্তর: ১৯১১ সালে।প্রশ্ন: বঙ্গভঙ্গকে সমর্থন জানায় কে?উত্তর: নবাব সলিমুল্লাহ। প্রশ্ন: মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় করে?উত্তর: ১৯০৬ সালে। প্রশ্ন: স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরুদ্ধে? উত্তর: ব্রিটিশের বিরুদ্ধে।প্রশ্ন: ১৯০৯ খ্রিষ্টাব্দে ভারতের বড়লাট ছিলেন কে? উত্তর: লর্ড মিন্টো।প্রশ্ন: লর্ড কার্জন কখন বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন? উত্তর: ১৯০৫ সালের ১৬ অক্টোবর।প্রশ্ন: বঙ্গভঙ্গের বিরুদ্ধে বৈপ্লবিক আন্দোলন শুরু করে কোন রাজনৈতিক সংগঠন? উত্তর: কংগ্রেস।প্রশ্ন: উনিশ শতকের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা কী? উত্তর: বঙ্গ বিভাগের প্রস্তাব। প্রশ্ন: শুরুতে ‘বয়কট’ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল কী? উত্তর: বিলাতি পণ্যসম্ভার বর্জন।প্রশ্ন: স্বদেশী আন্দোলনের শক্তিশালী সমর্থক ছিল কারা? উত্তর: জমিদার শ্রেণী।প্রশ্ন: স্বদেশী আন্দোলন কয় ভাগে বিভক্ত ছিল?উত্তর: চার ভাগে।প্রশ্ন: বঙ্গভঙ্গের ঘোষণা দেন কে? উত্তর: লর্ড কার্জন।প্রশ্ন: বঙ্গভঙ্গ করার পর নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হয় কোথায়?উত্তর: ঢাকায়।প্রশ্ন: কে প্রথম বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের অনুকূলে বলে মতপ্রকাশ করেন? উত্তর: নবাব সলিমুল্লাহ।প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে আসামকে বাংলা প্রেসিডেন্সি থেকে বিচ্ছিন্ন করা হয়? উত্তর: ১৮৭৪ সালে।প্রশ্ন: উড়িষ্যাকে বাংলা প্রেসিডেন্সি থেকে পৃথক করে মধ্য প্রদেশের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দেন কে? উত্তর: অ্যান্ড্রু ফ্রেজার।প্রশ্ন: কিংসফোর্ড ছিলেন কে? উত্তর: ম্যাজিস্ট্রেট।প্রশ্ন: কত সালে বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে উত্থাপন করা হয়? উত্তর: ১৯০৩ সালে।প্রশ্ন: মন্টেগু-চেমসফোর্ড আইন প্রবর্তিত হয় কবে? উত্তর: ১৯১৯ সালে।প্রশ্ন: নিখিল ভারত মুসলিম লীগ গঠনের প্রস্তাব কে করেন? উত্তর: নবাব সলিমুল্লাহ।প্রশ্ন: কে সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি হন? উত্তর: আগা খান।প্রশ্ন: ‘পরো না রেশমি চুড়ি, বঙ্গনারী, কভু হাতে আর পরো না’— এ গানটি কে গাইতেন?উত্তর: মুকুন্দ দাস।প্রশ্ন: বাংলার নারীসমাজ কখন সর্বপ্রথম রাজনীতিতে যোগ দেন? উত্তর: স্বদেশী আন্দোলনের সময়।প্রশ্ন: কেবিনেট মিশন পরিকল্পনায় কত স্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? উত্তর: তিন স্তর। প্রশ্ন: লর্ড হার্ডিঞ্জ কত সালে ভারতের নতুন ভাইসরয় হিসেবে ক্ষমতা গ্রহণ করেন?উত্তর: ১৯১০ সালে। প্রশ্ন: কত সালে মর্লি-মিন্টোর সংস্কার আইন গৃহীত হয়? উত্তর: ১৯০৯ সালে।প্রশ্ন: ১৯১০ সালের শেষের দিকে ভারতের নতুন ভাইসরস হিসেবে ক্ষমতা গ্রহণ করেন কে?উত্তর: লর্ড হার্ডিঞ্জ।প্রশ্ন: কিসের মাধ্যমে বাংলার হিন্দু ও মুসলমান সর্বপ্রথম দু ভাগে বিভক্ত হয়ে পড়ে? উত্তর: বঙ্গভঙ্গ।প্রশ্ন: বাংলা প্রদেশের আয়তন হ্রাসের সুপারিশ করেছিলেন কে? উত্তর: চার্লস গ্রান্ট।প্রশ্ন: ১৯০৬ সালের কত তারিখে মুসলিম লীগ ঢাকায় আত্মপ্রকাশ করে? উত্তর: ৩১ ডিসেম্বর।প্রশ্ন: সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদকের একজন কে ছিলেন? উত্তর: মুহসিন-উল-মুলক।প্রশ্ন: প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়ি লক্ষ করে কে কে বোমা নিক্ষেপ করেন? উত্তর: ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি।অধ্যায়-৫প্রশ্ন: হিন্দু-মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত হয় কিসের মাধ্যমে? উত্তর: লক্ষ্নৌ চুক্তির জন্য।প্রশ্ন: মন্টেগু-চেমসফোর্ড আইন প্রবর্তিত হয় কবে? উত্তর: ১৯১৯ সালে।প্রশ্ন: ব্রিটিশদের দৃষ্টিতে সশস্ত্র বিপ্লবী আন্দোলন কেমন ছিল? উত্তর: সন্ত্রাসবাদী আন্দোলন।প্রশ্ন: ইংরেজি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করে কে?উত্তর: ক্ষুদিরাম।প্রশ্ন: প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন?উত্তর: নারী বিপ্লবী।প্রশ্ন: অসহযোগ আন্দোলনে কী বর্জন করা হয়?উত্তর: বিলেতি দ্রব্য।প্রশ্ন: স্বরাজ দলের নেতা ছিলেন কে?উত্তর: চিত্তরঞ্জন দাশ।প্রশ্ন: বাংলা চুক্তি সম্পাদিত হয় কাদের মধ্যে?উত্তর: হিন্দু ও মুসলমানদের মধ্যে।প্রশ্ন: আইন অমান্য আন্দোলন পরিচালনা করেন কে? উত্তর: মহাত্মা গান্ধী।প্রশ্ন: সাম্প্রদায়িক বাটোয়ারা কিসের প্রাধান্য দেয়?উত্তর: সম্প্রদায়গত সুবিধার।প্রশ্ন: ১৯৩৫ সালের আইন প্রদেশের শাসনব্যবস্থায় কী প্রর্বতন করে করা হয়?উত্তর: স্বায়ত্তশাসন।প্রশ্ন: কত সালে লক্ষ্নৌ চুক্তি হয়?উত্তর: ১৯১৬ সালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল