এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৮৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-৫প্রশ্ন: কত সালে মুহম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সভাপতি হন? উত্তর: ১৯১৫ সালে।প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে হিন্দু-মুসলমানদের মিলন সূচিত হয়? উত্তর: লক্ষ্নৌ চুক্তি।প্রশ্ন: বেঙ্গল প্যাক্ট কত সালে হয়? উত্তর: ১৯২৩ সালে।প্রশ্ন: কাকে হিন্দু-মুসলমানদের মিলনের অগ্রদূত হিসেবে আখ্যায়িত করা হয়? উত্তর: মুহম্মদ আলী জিন্নাহ।প্রশ্ন: কত সালে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রণীত হয়? উত্তর: ১৯১৮ সালে।প্রশ্ন: কত সালে ব্রিটিশ সরকার রাওলাট আইন পাস করে? উত্তর: ১৯১৯ সালে।প্রশ্ন: মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবন শুরু হয় কোথায়? উত্তর: দক্ষিণ আফ্রিকায়।প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ব্রিটিশ সরকারের ‘নাইট’ উপাধি ত্যাগ করেন?উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।প্রশ্ন: স্বরাজ নামে রাজনৈতিক দল কত সালে গঠিত হয়? উত্তর: ১৯২৩ সালে।প্রশ্ন: কত সালে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়? উত্তর: ১৯৩০ সালে।প্রশ্ন: মহাত্মা গান্ধী কত সালে ভারত আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? উত্তর: ১৯৩০ সালে।প্রশ্ন: কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল?উত্তর: ১৯১৪ সালে।প্রশ্ন: কাকে হত্যার চেষ্টার জন্য ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল? উত্তর: কিংসফোর্ডকে।প্রশ্ন: মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন? উত্তর: ১৯২০ সালে।প্রশ্ন: ‘কমরেড’ প্রত্রিকাটি সম্পাদনা করেন কে?উত্তর: মওলানা মুহম্মদ আলী।প্রশ্ন: ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য কী?উত্তর: ভারত শাসনে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন।অধ্যায়-৬প্রশ্ন: কৃষক প্রজা পার্টি গঠন করেন কে?উত্তর: এ কে ফজলুল হক।প্রশ্ন: বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় কবে? উত্তর: ১৯৪৩ সালে।প্রশ্ন: বসু-সোহরাওয়ার্দী প্রস্তাব কী ছিল?উত্তর: অখণ্ড বাংলার।প্রশ্ন: প্রথম জীবনে এ কে ফজলুল হক কী ছিলেন?উত্তর: ডেপুটি ম্যাজিস্ট্রেট।প্রশ্ন: কে বঙ্গীয় আইন পরিষদের সদস্য হন? উত্তর: এ কে ফজলুল হক।প্রশ্ন: এ কে ফজলুল হকের বাড়ি কোথায়? উত্তর: বরিশালে।প্রশ্ন: এ কে ফজলুল হক কত খ্রিষ্টাব্দে বঙ্গীয় আইন পরিষদের সদস্য হন? উত্তর: ১৯১৩ সালে।প্রশ্ন: বাংলাদেশের কৃষক সম্প্রদায়ের অধিকাংশই কী ছিল? উত্তর: মুসলমান।প্রশ্ন: কে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর: লর্ড কর্নওয়ালিস।প্রশ্ন: প্রজা সমিতির প্রথম সভাপতি কে?উত্তর: স্যার আবদুর রহিম।প্রশ্ন: বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের সংশোধনী হয় কত সালে? উত্তর: ১৯২৮ সালে।প্রশ্ন: সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিল কোন পার্টি? উত্তর: কৃষক প্রজা পার্টি।প্রশ্ন: ১৯৩৭ সালের নির্বাচনে ফজলুল হকের নির্বাচনী প্রতীক কী ছিল? উত্তর: হুক্কা।প্রশ্ন: ‘উডহেড’ কী? উত্তর: দুর্ভিক্ষের কারণ অনুসন্ধানের জন্য একটি কমিশন।প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকদের কিসে পরিণত করে? উত্তর: ভূমিদাসে।প্রশ্ন: ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের অন্য নাম কী?উত্তর: পাকিস্তান প্রস্তাব।প্রশ্ন: ফজলুল হকের প্রথম মন্ত্রিসভা কয় সদস্য বিশিষ্ট ছিল? উত্তর: ১১ সদস্য।প্রশ্ন: কে বাংলায় ঋণ সালিশী বোর্ড প্রবর্তন করেন? উত্তর: এ কে ফজলুল হক।প্রশ্ন: বাংলার কৃষক সম্প্রদায়ের অধিকাংশ কারা ছিল? উত্তর: মুসলমান।প্রশ্ন: ‘ভারত ছাড়’ আন্দোলন কত সালে শুরু হয়?উত্তর: ১৯৪২ সালে।প্রশ্ন: দ্বিজাতিতত্ত্ব ঘোষণা করেন কে?উত্তর: মুহম্মদ আলী জিন্নাহ।প্রশ্ন: ‘ভারত ছাড়’ আন্দোলন করে কোন দল? উত্তর: কংগ্রেস।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল