বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইতিহাস বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। অধ্যায়-৬প্রশ্ন: ভারতের শেষ বড়লাট কে ছিলেন?উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।প্রশ্ন: কোন সালে ভারতের সাধারণ নির্বাচনের কথা ঘোষিত হয়? উত্তর: ১৯৪৬ সালে।অধ্যায়-৭প্রশ্ন: ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’—এ কে কথা বলেন?উত্তর: মুহম্মদ আলী জিন্নাহ।প্রশ্ন: পূর্ববাংলা ভাষা কমিটি গঠিত হয় কবে?উত্তর: ১৯৪৯ সালে।প্রশ্ন: ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কোথায়? উত্তর: ঢাকায়।প্রশ্ন: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কত সালে গঠিত হয়?উত্তর: ১৯৫৪ সালে।প্রশ্ন: যুক্তফ্রন্টের কর্মসূচি ছিল কত দফার?উত্তর: ২১ দফাভিত্তিক।প্রশ্ন: বাংলা ভাষার প্রশ্নটি সর্বপ্রথম উত্থাপন করেন কে? উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত।প্রশ্ন: কেন্দ্রে সোহরাওয়ার্দী মন্ত্রিসভার পতন ঘটে কত সালে? উত্তর: ১৯৫৭ সালে।প্রশ্ন: মৌলিক গণতন্ত্র প্রচার করেন কে?উত্তর: আইয়ুব খান।প্রশ্ন: ছয় দফাভিত্তিক আন্দোলন কে শুরু করেন?উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।প্রশ্ন: কে ছয় দফা আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর: শেখ মুজিবুর রহমান।প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে? উত্তর: ১৯৬৯ সালে।প্রশ্ন: তাসখন্দ চুক্তি কবে হয়েছিল?উত্তর: ১৯৬৬ সালের ১০ জানুয়ারি।প্রশ্ন: পাকিস্তানের জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?উত্তর: প্রায় ৫৬ ভাগ।প্রশ্ন: পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল? উত্তর: বাংলা।প্রশ্ন: ছয় দফা কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের হাতে কী কী বিষয় ছিল?উত্তর: দেশরক্ষা ও পররাষ্ট্র।প্রশ্ন: একটি সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কত লোক আত্মাহুতি দিয়েছিল?উত্তর: ৩০ লাখ।প্রশ্ন: উর্দু পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল? উত্তর: শতকরা ৬ ভাগ।প্রশ্ন: অসহযোগ আন্দোলন চলাকালে বেসামরিক প্রশাসনের জন্য বঙ্গবন্ধু কয়টি বিধি জারি করেন?উত্তর: ৩৫টি।প্রশ্ন: বাংলাকে সরকারিভাবে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয় কবে? উত্তর: ১৯৫৬ সালে।প্রশ্ন: ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কবে?উত্তর: ১৯৪৭ সালে।প্রশ্ন: ১৯৪৭ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কনভেনর নির্বাচিত হন কে?উত্তর: নূরুল হক ভূঁইয়া।প্রশ্ন: কত সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে ঢাকায় নতুন করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?উত্তর: ১৯৪৮ সালে।প্রশ্ন: কত সালে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?উত্তর: ১৯৪৮ সালে।প্রশ্ন: কে ২১ ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন? উত্তর: এ কে এম ফজলুল হক।প্রশ্ন: যুক্তফ্রন্ট কত দফার ভিত্তিতে নির্বাচন করে?উত্তর: ২১ দফা।প্রশ্ন: ১৯৭১ সালে পাক হানাদারদের বিরুদ্ধে যৌথ বাহিনী গঠন করা হয় কবে?উত্তর: ৬ ডিসেম্বর।প্রশ্ন: কে জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন?উত্তর: শহীদ শফিউর রহমানের পিতা।প্রশ্ন: পূর্ববাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর: মওলানা আকরাম খাঁ।প্রশ্ন: ১৯৪৭ সালের অক্টোবর মাসে তমুদ্দুন মজলিশ কর্তৃক গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন? উত্তর: নূরুল হক ভূঁইয়া।প্রশ্ন: ১৯৪৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর: লিয়াকত আলী খান।প্রশ্ন: মুজিবনগর কোথায় অবস্থিত?উত্তর: মেহেরপুরে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকা