বহুনির্বাচনী প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৮. ‘সদুক্তি কর্ণামৃত’ বাংলা গ্রন্থের সংকলক ছিলেন কে?ক. রামাই পণ্ডিত খ. শ্রীধর দাস গ. মালাধর বসু ঘ. বিপ্রদাস৯. প্রাচীন বাংলায় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল কোনটি?ক. পাশা খেলা খ. লাঠি খেলা গ. দাবা গ. হা-ডু-ডু১০. সোমপুর বিহার কোথায় অবস্থিত।ক. রাজশাহীতে খ. কুমিল্লায় গ. পশ্বিমবঙ্গে ঘ. লক্ষ্মণাবতীতে১১. সোমপুর বিহার নির্মিত হয়েছিল কোন যুগে?ক. পাল যুগে খ. সেন যুগে গ. গুপ্ত যুগে ঘ. মোগল যুগে১২. প্রাচীন বাংলার অর্থনীতির মূল উৎস কী?ক. কৃষি খ. শিল্প গ. বাণিজ্য ঘ. যুদ্ধ১৩. ‘খানকাহ’ কী?ক. সুলতানদের দরবার ঘর খ. সুফিদের সমাধি গ. সুফিদের আস্তানা ঘ. সুলতানদের অতিথিশালা১৪. মাহুয়ান কে?ক. চীনা পর্যটক খ. ইংল্যান্ডের অধিবাসী গ. বাঙালি লেখক ঘ. বৌদ্ধ পুরোহিত১৫. ‘ইউসুফ জোলায়খা’ কাব্য লেখেন কে?ক. শাহ মুহম্মদ সগীর খ. বারবক শাহ গ. যশোরাজ খান ঘ. বিজয় গুপ্ত১৬. কে মহাভারত বাংলায় অনুবাদ করেন?ক. কবি কালিদাস খ. কবি যশোরাজ খান গ. কবীন্দ্র পরমেশ্বর ঘ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর১৭. এ দেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে?ক. হুসেন শাহ খ. সম্রাট জাহাঙ্গীর গ. রাজা টোডরমল ঘ. ইংরেজরা১৮. লালবাগ দুর্গ নির্মাণ শুরু করেন কে?ক. ইসলাম খান খ. শায়েস্তা খান গ. শাহজাদা আজম ঘ. পরীবিবি১৯. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?ক. সপ্তদশ খ. চতুর্দশ গ. ত্রয়োদশ ঘ. একাদশ২০. এ দেশে ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে কোন যুগে?ক. পাল যুগে খ. সুলতানি যুগে গ. মোগল যুগে ঘ. কোম্পানির শাসন যুগে২১. বাংলায় মোগল আমলের স্থাপত্য নিদর্শন কোনটি?ক. মহাস্থানগড় খ. কান্তজি মন্দির গ. ইমামবাড়া ঘ. লালবাগ দুর্গ২২. পরীবিবি কার মেয়ে?ক. ঈশা খান খ. মুর্শিদ খান গ. আলীবর্দী খান ঘ. শায়েস্তা খান২৩. ভারতের প্রথম আধুনিক পুরুষ কাকে বলা হয়?ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. হাজী শরিয়ত উল্লাহকে গ. রাজা রামমোহন রায়কে ঘ. দুদু মিয়াকে২৪. কে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?ক. রামকান্ত রায় খ. রাজা রামমোহন রায় গ. চিত্তরঞ্জন দাস ঘ. হাজী মুহম্মদ মহসীন২৫. রামমোহন কত সালে ‘অ্যাংলো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন?ক. ১৮২২ সালে খ. ১৮৩২ সালে গ. ১৮৩৪ সালে ঘ. ১৮৪৩ সালে২৬. রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন কে?ক. লর্ড বেন্টিংক খ. সম্রাট শাহ আলম গ. সম্রাট দ্বিতীয় আকবর ঘ. ব্রিটিশ সরকার# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৩: ৮. খ ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. গ।